আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১৩৬ থেকে ১৫০।

নেতৃত্ব বিষয়ক উক্তি :

১৩৬। নেতৃত্বের আসল কাজ হচ্ছে আরও নেতা তৈরি করা, কেবল অনুসারী তৈরি করা নয়। - রালফ নাদের

১৩৭। নেতৃত্ব মানে পরবর্তী নির্বাচন নয়; বরং পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব বিস্তার করা। - সাইমন সিনেক

১৩৮। কেবল মুখের বুলি নয়; বরং কাজ হচ্ছে নেতৃত্বের আসল ফলাফল। - বিল ওয়েন

১৩৯। ছোট ছোট কাজের মাধ্যমে নেতৃত্ব দিতে হয়, আবার বড় বড় আঘাতও হানতে হয়। - কার্লি ফিওরিনা

১৪০। লাখ লাখ লোক দেখল যে গাছ থেকে আপেল মাটিতে পড়ে, কেবল নিউটনের মনেই প্রশ্ন জাগল কেন গাছ থেকে আপেল মাটিতে পড়ে। - বার্নাড বারুচ

১৪১। নেতৃত্বের সৌন্দর্যই হল না বলতে শেখা, হ্যাঁ নয়। হ্যাঁ বলা খুবই সোজা। - টনি ব্লেয়ার

১৪২। যদি আপনি জীবনে সবকিছুতেই ভালো হওয়ার চেষ্টা করেন, আপনি কোন কিছুতেই অসাধারণ হতে পারবেন না। - টম রাথ



১৪৩। নেতৃত্বের গোপন সূত্রটি খুবই সাধারণ : আপনি যে কাজে বিশ্বাসী তাই করেন। ভবিষ্যতের একটি চিত্র আঁকেন। সেখানে যান। লোকেরা আপনাকে অনুসরণ করবে। - সেথ গডিন

১৪৪। মানুষকে প্রভাবিত করার সবচেয়ে ভালো পন্থা হল : তারা যে আপনার কাছে গুরুত্বপূর্ণ তা তাদেরকে অনুভব করানো। - রয় টি বেন্নেট

১৪৫। মস্তিষ্ক ব্যবহার করুন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য; হৃদয় ব্যবহার করুন অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য। - এলিয়ানর রুজভেল্ট

১৪৬। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না। - নেলসন ম্যান্ডেলা

১৪৭। পেছন থেকে নেতৃত্ব দাও, আর অন্যদের চিন্তা করতে দাও যে তারাই সামনে আছে। - নেলসন ম্যান্ডেলা

১৪৮। ব্যক্তিগত খেয়াল বা আবেগ এবং জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যের প্রতি যখন সর্বোচ্চ গুরুত্ব দিবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। - অ্যাডলফ হিটলার

১৪৯। সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় - কিন্তু কখনো হাল ছাড়ে না। - কনরাড হিলটন

১৫০। না শিখিয়া ওস্তাদি করিও না। - শেখ সাদী

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৮: অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন—প্রয়োজনে টোপ ফেলুন (Make other people come to you - use bait if necessary)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৮: অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন—প্রয়োজনে টোপ ফেলুন (Make other people come to you - use ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *