আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১০টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২০১ থেকে ২১০।

সুযোগ বিষয়ক উক্তি :

২০১। বিজয় আসে সমস্যার মধ্য থেকে সুযোগ খুঁজে বের করার মাধ্যমে। - সান জু




২০২। অনেক মানুষই সুযোগকে দেখতে পায় না। কারণ সুযোগ আসে ছদ্মবেশে এবং একে কাজে লাগাতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। - টমাস আলভা এডিসন

২০৩। দুঃখজনক হলেও সত্য সুযোগ দ্বিতীয়বার আসে না। - গ্লোরিয়া ইস্টিফান

২০৪। বেশির ভাগ মানুষ সুযোগের বদলে নিরাপত্তার চিন্তা করে। দেখা যাচ্ছে মানুষজন মৃত্যুর চেয়ে বেঁচে থাকাকেই বেশি ভয় পাচ্ছে। - জেমস এফ বিরনিস

২০৫। আমরা যেমন অন্যদের উদ্ভাবন ও আবিষ্কার দ্বারা অনেক সুবিধা ভোগ করতে পারছি, তেমনই আমাদেরও উচিত অন্যদের জন্য কিছু উদ্ভাবন ও আবিষ্কার করা, অন্যদের জন্য সুযোগ তৈরি করা এবং এগুলো করা উচিত মুক্তভাবে ও উদার হস্তে। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

২০৬। একজন বিদ্বান ব্যক্তি সুযোগ খোঁজার চাইতে তৈরি করেন বেশি। - ফ্রান্সিস বেকন

২০৭। মনে রাখবেন, ব্যর্থতার দুইটি সুবিধা আছে। প্রথম, যদি আপনি ব্যর্থ হন, আপনি শিখবেন কেন ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়, ব্যর্থতা আপনাকে নতুন এক সুযোগ দিবে নতুনভাবে কাজ করার। - রোগার ভোন ওচ

২০৮। এটা সব সময় ঠিক নয় যে একজন ব্যক্তি তার নিজের জন্য সুযোগ তৈরি করবেন; বরং সে নিজেকে এমন ভাবে তৈরি করে রাখবে যেন যেকোনো সুযোগের জন্য সে প্রস্তুত থাকে। - থিওডোর রুজভেল্ট

২০৯। প্রতিদিনই আপনি নিজের জীবন পরিবর্তনের একটি করে সুযোগ পান। যা আপনি চান না তা পরিবর্তন করুন। যা আপনাকে সুখ দেয় না তা-ও পরিবর্তন করুন। - রডল্ফো কস্টা

২১০। সুযোগ বাধায় রূপান্তর হতে পারে, অন্যদিকে বাধাও সুযোগ সৃষ্টি করতে পারে। এটা নির্ভর করে একজন ব্যক্তি একে কীভাবে দেখছে। - ইস্রায়েলমোর আইভোর

জ্যাক মা’র একটি ভিডিও থেকে নেওয়া।

১। স্বপ্নটা বেঁচে থাক।
২। প্রত্যাখ্যাত হওয়া জীবনেরই এক অংশ।
৩। দলবদ্ধভাবে কাজ করা শিখুন।
৪। মানুষের বিশ্বাস অর্জন করুন।
৫। প্রতিযোগীকে অনুসরণ করবেন না।
৬। সেরা নয় সঠিক মানুষ খুঁজুন।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *