সাধারণ মানুষের রক্তে রঞ্জিত কোটিপতিদের সম্পদ

২০২৪ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধির হার ২০২৩ সালের চেয়ে তিনগুণ বেশি। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকের মধ্যে বিশ্বে পাঁচজন ট্রিলিয়নিয়ার দেখা যাবে। অথচ অর্থনীতি, জলবায়ু ও সংঘাতের সংকটের কারণে ১৯৯০ সালের পর থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা খুব একটা বদলায়নি; বরং বৃদ্ধি পেয়েছে।


ধনীদের অধিকাংশ সম্পদ উপার্জনের মাধ্যমে নয়, বরং দখলের মাধ্যমে অর্জিত—এই সম্পদের ৬০ শতাংশই আসে উত্তরাধিকার সূত্রে, ঘনিষ্ঠদের মাধ্যমে পাওয়া সুবিধা, দুর্নীতি কিংবা একচেটিয়া বাজার দখলের মতো পথ থেকে।


বিশ্বের এই চরম বৈষম্যের পিছনে রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের দীর্ঘ ইতিহাস—যার সুফল পেয়েছে গুটিকয়েক ধনী শ্রেণি, আর খেসারত দিতে হয়েছে দরিদ্র জনগোষ্ঠী, বর্ণবাদে নিপীড়িত মানুষ, নারী এবং প্রান্তিকদের। এই শোষণ আজও চলছে এবং তার মানবিক খরচ অত্যন্ত ভয়াবহ।


আধুনিক বিশ্ব এখনও নানা দিক থেকে ঔপনিবেশিক। যেমন—বিশ্বব্যাংকে একজন গড় বেলজিয়ান নাগরিকের ভোটের ক্ষমতা একজন গড় ইথিওপিয়ান নাগরিকের চেয়ে ১৮০ গুণ বেশি। এই বৈশ্বিক কাঠামো এখনও দক্ষিণ গোলার্ধের (Global South) দেশগুলো থেকে উত্তর গোলার্ধের (Global North) ১% ধনী শ্রেণির কাছে প্রতি ঘণ্টায় ৩ কোটি মার্কিন ডলার সম্পদ আহরণ করে। বাংলাদেশী টাকায় প্রতিদিন ৩ হাজার ৬০০ কোটি টাকা শোষণ করে।


এই শোষণকে বন্ধ করতে হবে। যারা অতীতে দাসত্ব ও উপনিবেশবাদের নির্মম শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের এই আধুনিক উপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থা আমূল পরিবর্তন করে আরও ন্যায্য করতে হবে—আর এর খরচ বহন করবে সেই ধনী শ্রেণি, যারা এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী।

তথ্যসূত্র: Taneja, Anjela, et al. Takers Not Makers: The unjust poverty and unearned wealth of colonialism. Oxfam International, 20 Jan. 2025.

কলোনিয়ালিজম একটি অন্যায্য, অন্যায় এবং অশুভ ব্যবস্থা

ছবিসূত্র: https://www.facebook.com/share/16o5GJnT4G/


“আমরা প্রায়ই শুনি—‘ঔপনিবেশিকতা মৃত’ বা কলোনিয়ালিজম মরে গেছে। কিন্তু এই কথা ঠিক না। ঔপনিবেশিকতা মরে গেছে বলে আত্মতুষ্ট হওয়া ঠিক নয়। আমি আপনাদের বলছি, ঔপনিবেশিকতা এখনো মরেনি। এটা কীভাবে মৃত হতে পারে, যখন এশিয়া ও আফ্রিকার বিশাল অংশ এখনও স্বাধীন নয়?

আমি আপনাদের অনুরোধ করি, ঔপনিবেশিকতাকে শুধু তার সেই চিরাচরিত রূপে কল্পনা করবেন না—যেই রূপে আমরা ইন্দোনেশিয়াবাসীকে দেখি, আর আমাদের ভাই-বোনেরা এশিয়া ও আফ্রিকার নানা প্রান্তে থেকে এটাকে জেনেছি। আজকের দিনে ঔপনিবেশিকতার একটি আধুনিক রূপ আছে—অর্থনৈতিক দখলদারিত্বের মধ্যে, বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণের মধ্যে, এমনকি একটি দেশের ভেতরেই সংখ্যায় অল্প হলেও এমন জনগোষ্ঠী তৈরির মাধ্যমে যারা নিজের দেশ ও সংস্কৃতির প্রতি অবজ্ঞা পোষণ করে।

এটা এক চতুর এবং একনিষ্ঠ শত্রু, যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। এটা সহজে তার লুটের মাল ছেড়ে দেয় না। যেখানে-ই হোক, যেভাবেই হোক, যেকোনো রূপে হাজির হোক না কেন—ঔপনিবেশিকতা একটি অন্যায্য, অন্যায় এবং অশুভ ব্যবস্থা। এটি পৃথিবী থেকে চিরতরে নির্মূল করতে হবে।”

- ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে প্রেসিডেন্ট সুকার্নোর প্রদত্ত বক্তব্যের অংশ বিশেষ।

তথ্যসূত্র: Taneja, Anjela, et al. Takers Not Makers: The unjust poverty and unearned wealth of colonialism. Oxfam International, 20 Jan. 2025.

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *