আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ৩১১ থেকে ৩২৫।

ইতিবাচক চিন্তা বিষয়ক উক্তি :


৩১১। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লোকজন যাই আকাঙ্ক্ষা করুক না কেন তাতে তাদেরকে উৎসাহ দেওয়া এবং চেষ্টা করার সুযোগ প্রদান। - কোবে ব্রায়ান্ট

৩১২। আলোর দিকে মুখ করে দাঁড়ান, তাহলে আর অন্ধকার দেখবেন না। - হেলেন কিলার

৩১৩। আপনি যদি ভুল না করে থাকেন তবে আপনি ঠিকভাবে কাজ করছেন না। আমি এ ব্যাপারে নিশ্চিত যে একজন কর্মী ব্যক্তি কাজ করতে গিয়ে ভুল করবে। - জন উডেন

৩১৪। শিক্ষাক্ষেত্রে যে ব্যক্তি নবীন সে যেকোন কিছুর শুরুতে সমস্যা খুঁজে বেড়ায়। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সবকিছুতে সম্ভাবনা খুঁজে পায়। - গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল


৩১৫। আমি সবসময়ই জীবনের প্রতি আশাবাদী ‌। যে কোন ঘটনার ইতিবাচক দিক দেখতে পছন্দ করি। কিন্তু আমি বাস্তববাদীও বটে। কারণ আমি জানি জীবন অনেক জটিল। - ওয়াল্ট ডিজনি


৩১৬। ইতিবাচক কোনো কাজ করার জন্য আমাদেরকে প্রথমে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। - দালাই লামা

৩১৭। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। - মহাত্মা গান্ধী

৩১৮। সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো নিজের সম্পর্কে নিজের মনে একটি ইতিবাচক ও শক্ত অবস্থান গড়ে তোলা। - জয়েস ব্রাদার্স

৩১৯। হতাশাকে সময়ে সময়ে খুব বিরক্তকর বলে মনে হলেও সাফল্যের জন্য এটি খুবই ইতিবাচক ও প্রয়োজনীয় বিষয়। - বো বেনেট

৩২০। নেতিবাচক শূন্যতার চাইতে ইতিবাচক যেকোনো কিছুই ভালো। - এলবার্ট হাবার্ড

৩২১। আমি শিখেছি, নেতৃত্ব ও উন্নতির জন্য ইতিবাচক চিন্তা ও অনুপ্রেরণা অপরিহার্য উপাদান। - রিচার্ড দেবস

৩২২। ইতিবাচক চিন্তা শ্লোগানের চেয়েও বেশি। এটা আমাদের আচরণিক পরিবর্তন আনে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন আমি ইতিবাচক থাকি, এটা শুধুই আমাকে উন্নত করে না বরং যারা আমার আশেপাশে থাকে সবাই প্রভাবিত হয়। - হার্ভে ম্যাকে

৩২৩। সকালের ছোট্ট একটি ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে করে দিতে পারে। - দালাই লামা

৩২৪। দিন শুরু করুন একটি ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞ হৃদয় নিয়ে। - রয় টি বেন্নেট

৩২৫। মন হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে ইতিবাচক চিন্তা ও নেতিবাচক চিন্তা প্রতিযোগিতা করে এলাকা দখল করার জন্য। - মাতসোনা ধলিওয়েও

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৮: অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন—প্রয়োজনে টোপ ফেলুন (Make other people come to you - use bait if necessary)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৮: অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন—প্রয়োজনে টোপ ফেলুন (Make other people come to you - use ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *