মার্কেটিং মানে কী?

মার্কেটিং এবং বিক্রয় দুইটি আলাদা জিনিস। মার্কেটিং মানে আপনার পণ্য বা সেবার ব্যাপারে মানুষের মনোযোগ আকর্ষণ করানো। ব্যবসায় মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কলাকৌশল নিয়ে আলোচনা করা হলো।

ব্যবসা বা উদ্যোগের অন্যতম দিক হচ্ছে আপনার পণ্য বা সেবা উল্লেখযোগ্যভাবে অসাধারণ হতে হবে। যেমন পায়ের পাঁচ আঙুলের ডিজাইন সহ জুতা দেখতে কিছুটা অদ্ভুত হলেও তা সকলের নজর কাড়ে। এ জুতা জোড়া দেখতে ব্যাঙের মতো, মোজা ও গ্লাভসের মাঝামাঝি। অনেকেই খালি পায়ে দৌড়াতে চায়, কিন্তু এই রাবারে জুতা থাকার কারণে পাথর বা গ্লাস পায়ে ঢুকতে পারবে না এবং খালি পায়ে দৌড়ানোর স্বাদ পাবেন।


একটি সফল ব্যবসা (১) কাস্টমারদের জন্য মূল্যবান কিছু তৈরি করে (২) যা তারা চায়, (৩) যা তারা কিনতে বা সেবা নিতে আগ্রহী, (৪) এভাবে কাস্টমারদের চাহিদা ও প্রত্যাশা পূরণ হয় যাতে করে (৫) ব্যবসার মালিকদের জন্য যথেষ্ট পরিমাণ মুনাফা আসে ব্যবসার কর্মকাণ্ডকে প্রতিনিয়ত চালিয়ে নেওয়ার জন্য। [দ্য পারসোনাল এমবিএ বই অনুসারে, পৃষ্ঠা ৫৭]। সফল ব্যবসার অন্যতম এক সূত্র হচ্ছে কাস্টমারের প্রত্যাশাকে অতিক্রম করে যাওয়া। উপরোক্ত পাঁচ আঙুলের ডিজাইন সহ জুতা কাস্টমারের সেই প্রত্যাশাকেই অতিক্রম করেছে।

সেথ গোডিন তার বই পার্পেল কাউ (Purple Cow by Seth Godin) তে এ ব্যাপারটি চমৎকারভাবে পাঠকের মনোযোগ আকর্ষণ করেছেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন রাস্তার পাশের এক মাঠে দেখলেন অনেক গরু চরছে। গরু সাধারণত খয়েরি রঙের হয়। আপনি যদি মাঠে দেখেন সব গরুর রঙই খয়েরি, তবে তা আপনার মধ্যে ততটা আগ্রহের সৃষ্টি করবে না। কিন্তু হঠাৎ আপনি যদি দেখেন একটা বেগুনি রঙের গরু, তবে আপনি অবশ্যই থমকে দাঁড়াবেন। কারণ বেগুনি রঙের গরু আপনার প্রত্যাশাকে অতিক্রম করবে। এতে করে স্বাভাবিকভাবেই এটা আপনার মনোযোগ এবং আগ্রহ টানবে।

সম্ভাব্য কাস্টমার: এ পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে। আর এর মধ্যে ৯৯.৯৯৯% মানুষই হয়তো আপনার পণ্য বা সেবাটা টাকা দিয়ে কিনতে চায় না। এমন এক বক্তব্য দেন হিউজ ম্যাকলিওড। তিনি একজন কার্টুনিস্ট এবং Ignore everybody বইয়ের লেখক।

সম্ভাব্য গ্রাহক বা কাস্টমারের দিকে বেশি মনোযোগ দিন। আপনার পণ্য বা সেবা কার কাজে লাগতে পারে, কেমন ধরনের মানুষ তা ব্যবহার করতে পারে, তা বিবেচনা করে ঠিক সেই ধরনের গ্রাহকদের দিকেই মনোযোগ নিবন্ধ রাখুন। বলা হয়,

সূর্যের আলো কেবল ম্যাগনিফাইং গ্লাসে কেন্দ্রীভূত হয় বলেই তার মাধ্যমে আগুন জ্বলে ওঠে। নতুবা আগুন জ্বালানোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আলোর ততটা শক্তি নেই।

মানুষের মনোযোগও তেমন এক ব্যাপার। যখন আপনি আপনার মনোযোগ কেবল সম্ভাব্য গ্রাহকদের দিকেই নিবিষ্ট করবেন, তখনই তা সর্বোত্তম ফলাফল দিবে।

সর্বশেষ ফলাফল: সব শেষে কী ফলাফল আসতে পারে সেইদিকে মনোযোগ দিন। মানুষ কাঠ, স্টিল বা লোহার জন্য আলমারি কিনে না, কিনে আলমারিতে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য। তাই সব শেষে মানুষ কী চায়, কেন চায় তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

গুণগত মান ধরে রাখুন: যেসব পণ্য বিজ্ঞাপন ছাড়া চলে না, সেগুলো বিজ্ঞাপন দিয়েও খুব একটা সুবিধা করতে পারে না।

বাজার বা মার্কেটে প্রবেশের সময়: যারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহ দেখায় না, তাদেরকে পণ্যের ব্যাপারে আগ্রহী করে তোলাটা একটা সময়ের অপচয়। এরচেয়ে ভালো হয়, যারা আগ্রহী তাদের কাছ থেকে শোনা যে তারা কী ধরনের পণ্য বা সেবা চায়।

কম চলাচল করে এমন রাস্তাই যে সবসময় ভালো তা বলা যায় না: ব্যঙ্গরসাত্মক অভিনেতা ও বক্তা জেফ্রি সেইফিল্ড (Jerry Seinfeld) বলেন, যে রাস্তায় কম চলাচল করা হয় তার নিশ্চয় কোন একটা কারণ আছে।

এ ব্যাপারে রাজনৈতিক একটা কৌতুকও আছে। বলা হয়, ‘একজন ভালো বিক্রয়কর্মী সেই যে এস্কিমো বা বরফের দেশের মানুষের কাছেও ফ্রিজ বিক্রি করতে পারে।’

ব্যাপারটা শুনতে হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু বরফের দেশের মানুষের জন্যও তাদের খাবার যাতে বরফে জমে না তার দরকার আছে। তাই মানুষকে কেবল তাদের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। তাহলেই আপনি আপনার দরকারি পণ্য বা সেবা বিক্রি করতে সক্ষম হবেন।

আকাঙ্ক্ষা: প্রায় সময় দেখবেন দুই-তিন বছরের বাচ্চারা তাদের পছন্দের কোন জিনিস দেখলেই বলে ওঠে, আমি এটা চাই, আমি এটা চাই। যতক্ষণ পর্যন্ত সে তা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কথাটা বলতেই থাকে। বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা খরচ করে কেবল এরকম এক আকাঙ্ক্ষা কাস্টমারদের মধ্যে তৈরি করার জন্য। কিন্তু এটাও বাস্তবতা যে কেউ যদি একটা জিনিস না চায় তবে সেটা যত চেষ্টাই করা হোক না কেন, সে তা কিনবে না।

ধরুন, আপনি বিয়ে করেছেন, কিন্তু এখনই বাচ্চা নেওয়ার চিন্তা করেননি। হয়তো দুই-চার বছর পরে নিবেন। তো, এখন যদি কেউ আপনাকে বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে বলে, তবে আপনি কি তা নিতে আগ্রহী হবেন? আবার যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনি নিজেই এগুলো খুঁজে বের করবেন।

মানুষের মধ্যে কিছু মৌলিক চাহিদা রয়েছে:

লেখক পল আর লরেন্স এবং নিতিন নোহরিয়া তাদের বই ড্রিভেন (Driven: How Human Nature Shapes Our Choices by Paul R. Lawrence  (Author), Nitin Nohria (Author)) এ মানুষের ৪টি মৌলিক চাহিদা সম্পর্কে উল্লেখ করেছেন:

১। অর্জন করার চাহিদা: আমরা বস্তুগত কোন জিনিস, যেমন গাড়ি, বাড়ি, মোবাইল ইত্যাদি অর্জন করতে চাই। আবার অবস্তুগত, যেমন ক্ষমতা, পদ-পদবি প্রভৃতি অর্জন করতে চাই।

২। বন্ধন বা সম্পর্ক তৈরির চাহিদা: মানুষের সাথে আমরা আত্মীয়তা বা ভালোবাসার বন্ধন ও সম্পর্ক তৈরি করতে চাই।

৩। শেখার চাহিদা: আমরা আমাদের কৌতূহল পূরণ করতে নানা জিনিস শিখি। এজন্য তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগ, প্রোগ্রাম, ট্রেনিং, বই প্রভৃতি।

৪। নিরাপত্তার চাহিদা: আমরা নিজেদের, ভালোবাসার মানুষদের এবং আমাদের সম্পদকে রক্ষা করতে চাই। এজন্য তৈরি হয়েছে নানা ধরনের নিরাপত্তামূলক যন্ত্রপাতি, বীমা ব্যবস্থা, আইনকানুন ইত্যাদি।

বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ বইয়ে লেখক আরও একটি চাহিদার উল্লেখে করেন।

৫। অনুভব করার চাহিদা: আমরা নানা ধরনের আবেগীয় জিনিস অনুভব করতে চাই। রেস্টুরেন্ট, মুভি, গেমস, কনসার্ট ইত্যাদি এ চাহিদার ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে।

যখন এসব চাহিদার কোন একটার ঘাটতি দেখা যাবে, তখনই দেখবেন বাজারে তথা মার্কেটে সেই চাহিদা পূরণের জন্য কোন না কোন পণ্য বা সেবা চলে এসেছে।


তথ্যসূত্র:

দ্য পারসোনাল এমবিএ বই অনুসারে

প্রতিটি ব্যবসার ৫টি মৌলিক দিক রয়েছে

প্রতিটি ব্যবসার ৫টি অন্যতম দিক (The 5 parts to every business: The personal MBA by Josh Kaufman).

উদ্যোক্তা এবং বাণ্যিজ্য বিষয়ক বিশেষজ্ঞ পল ফ্রিট বলেন, ‘ব্যবসা মানে অর্থ তৈরির একটা প্রক্রিয়া তৈরি করা, যে প্রক্রিয়ায় বারবার অর্থ তৈরি হতে থাকবে। এছাড়া বাদ বাকি সবকিছু বলা চলে শখ হিসাবে।’

মোটামুটিভাবে বলা যায়, একটি ব্যবসা হচ্ছে পুনরাবৃত্তিযোগ্য একটি প্রক্রিয়া যা:
১। মূল্যবান কিছু তৈরি করে এবং বিতরণ করে . . .
২। লোকজন চায় বা তাদের প্রয়োজন আছে এমন কিছু . . .
৩। এর বিনিময়ে লোকজন একটা দাম দিতে ইচ্ছুক . . .
৪। পণ্য বা সেবাটা কোন না কোনভাবে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করে . . .
৫। ব্যবসা এমন হতে হবে যাতে করে যথেষ্ট মুনাফা নিয়ে আসে, কারণ ব্যবসাকে সার্থকভাবে চালিয়ে নিতে মালিকদের মুনাফার দরকার আছে।

আপনি একটি একক উদ্যোগ বা কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন কিনা তা বিবেচ্য নয়। এই পাঁচটি বিষয়ের যেকোনো একটিকে দূরে সরালে দেখবে আপনার আর কোন ব্যবসা নেই। আপনি আর যাই করেন, আপনার উদ্যোগ যদি অন্যদের জন্য গুণগত মান তথা ভ্যালু তৈরি না করে তবে ব্যবসা নয়; বরং শখ। এমবিএ পাঠ করার সুবিধা একটা আছে। কিন্তু এখানে আপনি যা কিছু শিখবেন, তা অন্য কোথাও পাবেন না।

একটা উদ্যোগ যদি অন্যদের জন্য গুণগত মান তথা ভ্যালু তৈরি না করে তবে তা ব্যবসা নয়; বরং শখ। একটা উদ্যোগ যদি মানুষের মনোযোগ কাড়তে না পারে তবে তা ফ্লপ তথা ব্যর্থতায় পর্যবসিত হয়। একটা উদ্যোগ যদি এর গুণগত মান তথা ভ্যালু বিক্রি না করে তবে তা অলাভজনক। একটা উদ্যোগ যদি এর ওয়াদা মতো অঙ্গীকার পূরণ করতে না পারে তবে তা স্ক্যাম তথা প্রতারণা। একটা উদ্যোগ যদি তা পরিচালনার জন্য যথেষ্ট অর্থ তৈরি করতে না পারে তবে তা নির্ঘাত বন্ধ হয়ে যাবে।

প্রতিটি ব্যবসার মূলে রয়েছে এই পাঁচটি বিষয় (এ ব্যাপারে পরে আরও আলোচনা হবে)। এগুলো ঠিক থাকলে পরিবর্তন হওয়ার কি কোন দরকার আছে? আমার তা মনে হয় না। আপনি নিজেই বিচার করে নিন:

১। গুণগত মান তথা ভ্যালু সৃষ্টি: মানুষের কী প্রয়োজন বা তারা কী চায় তা আবিষ্কার করুন, তারপর তা তৈরি করুন।
২। মার্কেটিং: আপনার যা আছে তার জন্য মনোযোগ আকর্ষণ করা দরকার এবং চাহিদা তৈরি করতে হবে।
৩। বিক্রয় তথা সেলস: সম্ভাব্য গ্রাহকদের ক্রয়কারী গ্রাহকে পরিণত করা।
৪। ভ্যালু ডেলিভারি: আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনার গ্রাহকদের দেওয়া এবং
তারা যে সন্তুষ্ট তা নিশ্চিত করা।
৫। অর্থ: আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট অর্থ আয় করা এবং আপনার প্রচেষ্টাকে সার্থক বানানো।

আপনার কাছে কি এই পাঁচটি জিনিস শুনতে বেশ সহজসরল বলে মনে হচ্ছে? আসলে এগুলো তাই। ব্যবসা মানে কোন রকেট বিজ্ঞান নয় যে অতি জটিল কিছু। ব্যবসা মানে একটা সমস্যা চিহ্নিত করা, একে সমাধান করতে একটি উপায় বের করা এবং একটি সিস্টেম তথা প্রক্রিয়ার মাধ্যমে সমাধানকে লোকজনের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে উভয় পক্ষ উপকৃত হতে পারে। বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ বইয়ে লেখক এ কথাই বলেছেন। এছাড়া, যেকেউ আপনাকে ব্যবসা শব্দের মাধ্যমে ব্যাপারটাকে জটিল করে তোলার চেষ্টা করে, বুঝবেন এটা হয় আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে অথবা আপনার প্রয়োজন নেই এমন কিছু বিক্রি করার চেষ্টা করছে।

এ বিষয়গুলোই হচ্ছে প্রতিটি ব্যবসার ৫টি মৌলিক দিক। আপনি যেকোন ব্যবসায়িক আইডিয়া, উদ্যোগ বা ব্যবসায়িক পরিকল্পনার সফলতাও এই ৫টি মৌলিক দিক দিয়ে পরিমাপ করে ফেলতে পারবেন। আপনি যদি এই ৫টি মৌলিক দিক সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা রাখতে পারেন, তবে যেকোন ব্যবসা কীভাবে কাজ করে সেই সম্পর্কে আপনি খুব সহজভাবেই অবহিত হয়ে যাবেন। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার বিষয়ে চিন্তা করে থাকে, তবে এই ৫টি মৌলিক দিক বা প্রক্রিয়া দেখতে কেমন হতে পারে তা পরিকল্পনা করাই আপনার জন্য সর্বপ্রথম এবং সর্বোত্তম কাজ হবে। আর আপনি যদি আপনার ব্যবসার আইডিয়া এই ৫টি মৌলিক দিক থেকে বর্ণনা বা চিত্রিত করতে না পারেন, তবে আমি বলব আপনি এখনো ব্যবসার মৌলিক দিকগুলো কাজে লাগানোর ব্যাপারে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারেননি। আপনি আরও একবার ব্যাপারটা নিয়ে চিন্তা করে দেখতে পারেন।

তথ্যসূত্র:

দ্য পারসোনাল এমবিএ বই অনুসারে

জনগণের খোঁয়াড়-দক্ষিণ আমেরিকার এক চমকপ্রদ গল্প

এল কোরালিটো (El Corralito) তথা জনগণের খোঁয়াড়

২০০১ সালের শেষের দিকে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা এক অর্থনৈতিক সংকটের কবলে পড়েছিল। টানা তিন বছর ধরে আয় কমছে, বেকারত্ব বাড়ছে এবং দেশটি বিশাল এক আন্তর্জাতিক ঋণ জড়ো করছিল। এই পরিস্থিতির পেছনে কারণ ছিল ১৯৮৯ সালে কার্লোস মেনেম গঠিত সরকারের নেওয়া কিছু নীতি। তারা মূলত এসব নীতি গ্রহণ করে দেশের অত্যধিক মুদ্রাস্ফীতি রোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সময়ের জন্য তারা সফলও হয়েছিল।

১৯৯১ সালে মেনেম আর্জেন্টাইন মুদ্রা পেসোকে মার্কিন ডলারের সাথে সংযুক্ত করেন। এক আইন অনুসারে এক আর্জেন্টাইন মুদ্রা পেসো ছিল এক ডলারের সমান। বিনিময় হারে কোন পরিবর্তন ছিল না। এখানেই গল্পের শেষ। সরকার যে এই আইনকে প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ তা জনগণকে বোঝানোর জন্য তারা জনগণকে ইউএস ডলারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে প্ররোচিত করে। এরপর সব জায়গায় ডলার ব্যবহার করা যেত। রাজধানী বুয়েনস আইরেসের যেকোন দোকানে এবং শহরজুড়ে ছড়িয়ে থাকা এটিএম মেশিন থেকেও নগদ ডলার বের করা যেত। একটা সময় পর্যন্ত এই নীতি দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করেছে। কিন্তু এতে একটা বড় ধরনের ঘাটতি ছিল। এটা আর্জেন্টিনার রপ্তানিকে অত্যন্ত ব্যয়বহুল করে তোলে এবং বিদেশী আমদানিকে অত্যন্ত সস্তা করে তোলে। এতে করে রপ্তানি থমকে দাঁড়ায় এবং আমদানি হঠাৎ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পায়। [আর একটি দেশের জন্য আপনি যখন রপ্তানি করে আয় করতে পারছেন না, কিন্তু আমদানি করে প্রচুর ব্যয় করছেন, তখন অর্থ যোগাড় করার একটাই উপায় থাকে। তা হচ্ছে ঋণ নেওয়া।] তাদের জন্য অর্থ সংগ্রহের একমাত্র উপায় ছিল ঋণ নেওয়া। এটা ছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি। জনগণ যত বেশি  আর্জেন্টাইন মুদ্রা পেসোর ব্যাপারে উদ্বিগ্ন হতে লাগল, পেসোর স্থিতিশীলতা ততই কমতে লাগল এবং মানুষজন বেশি বেশি করে তাদের ব্যাংক একাউন্টে ডলার জমাতে লাগল। আর যাই হোক, সরকার যদি আইনটা ছিঁড়ে ফেলে এবং পেসোর মান কমিয়ে দেয়, তবে ব্যাংকের ডলার মান তো ঠিকই থাকবে। তাই না? জনগণ পেসোর ব্যাপারে দুশ্চিন্তায় ছিল এটা সত্য, তবে তারা ডলারের ব্যাপারে অতি আশাবাদী ছিল, তাও সত্য।


২০০১ সালের ১ ডিসেম্বর আর্জেন্টিনার সরকার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে ফেলে। প্রাথমিকভাবে এটা ছিল নব্বই দিনের জন্য। শুধু একটা ছোট পরিমাণ নগদ অর্থ উত্তোলনের জন্য অনুমোদিত ছিল। তাও আবার সপ্তাহে একবার করে। প্রথমে এটার পরিমাণ ছিল ২৫০ পেসো। তখন পর্যন্ত ২৫০ পেসো ছিল ২৫০ ডলারের সমান। তারপর হলো ৩০০ পেসো। কিন্তু এটি শুধু পেসো থেকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। কাউকে তাদের ডলার একাউন্ট থেকে ডলার উঠানোর অনুমোদন দেওয়া হয়নি। যদি না তারা ডলারকে পেসোতে রূপান্তর করতে রাজি হয়, তাহলে পেসোও উঠাতে পারবে না। কেউ তা করতে চায়নি। আর্জেন্টাইনরা এই পরিস্থিতিকে নাম দিয়েছে এল কোরালিটো বলে, "দ্য লিটল কোরাল": আমানতকারীদের গরুর মতো একটি খোঁয়াড়ে আটকানো হয়েছিল-কোথাও যাওয়ার জায়গা নেই। অবশেষে জানুয়ারি মাসে মুদ্রার অবমূল্যায়ন কার্যকর করা হয় এবং এক ডলারের জন্য এক পেসোর মান পরিবর্তন করা হয়। এতে ছিল এক ডলার সমান চার পেসো। যারা মনে করেছিল তাদের সঞ্চয় ডলারে রেখেছে, এতে সরকার কী করতে পারবে তাদের জন্য এটা একটা ভালো উদাহরণ। সরকার এখানেই থেমে যায়নি। এরপর সরকার জোরপূর্বক ব্যাংকের সব ডলার পেসোতে রূপান্তর করে ফেলে। কিন্তু পূর্বের বিনিময় হারে। এক ডলারের বিপরীতে এক পেসো। তারপর ব্যাংকের একাউন্টধারীদের দেয় চার পেসোর বিপরীতে এক ডলার। অর্থাৎ কেউ যদি ব্যাংকে ১ হাজার ডলার জমা রাখে। হঠাৎ সে একাউন্টে দেখবে মাত্র ২৫০ ডলার আছে। এভাবে সরকার জনগণের তিন-চতুর্থাংশ অর্থই আত্মসাৎ করেছে।


অর্থনীতিবিদদের জন্য, আর্জেন্টিনা একটি বিভ্রান্তিকর দেশ। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেটস (Simon Kuznets) এ সম্পর্কে এক বিখ্যাত মন্তব্য করেছিলেন যে বিশ্বে চার ধরনের দেশ আছে: উন্নত, অনুন্নত, জাপান এবং আর্জেন্টিনা। কুজনেটস এমনটা চিন্তা করেছিলেন কারণ তিনি বিবেচনায় নিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়কার আর্জেন্টিনাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্জেন্টিনা ছিল বিশ্বে ধনী দেশগুলোর একটি। এরপর এটা অন্যান্য ধনী দেশ, পশ্চিম ও উত্তর আমেরিকার তুলনায় ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে। ১৯৭০ এবং ৮০ এর দশকে তো এই পতন স্পষ্ট হয়ে দেখা দেয়। যেকেউ যখন এই পতনকে ইনক্লুসিভ এবং এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশনের দৃষ্টিতে দেখবে তার কাছে এই পতন স্পষ্ট হয়ে দেখা দিবে। [ইনক্লুসিভ ইনস্টিটিউশন তথা জনগণের অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান এবং এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশন তথা শোষণমূলক প্রতিষ্ঠান]।


এটা সত্য যে ১৯১৪ সালের আগে আর্জেন্টিনা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় পঞ্চাশ বছরের ফলাফল লাভ করেছিল। কিন্তু এটা ছিল এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশন তথা শোষণমূলক প্রতিষ্ঠানের অধীনে থাকা প্রবৃদ্ধির উদাহরণ। আর্জেন্টিনা তখন অল্প কিছু অভিজাত দ্বারা শাসিত হচ্ছিল। তাদের সর্বোচ্চ বিনিয়োগ ছিল কৃষি পণ্য রপ্তানির দিকে। তখন সারা বিশ্বেই এক ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল। বিশ্বের সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাঝে আর্জেন্টিনা গরুর মাংস, চামড়া এবং শস্য রপ্তানি করে। আর তা রপ্তানি করে বিশ্ববাজারের দামে। এতে করে অন্য সব এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশন তথা শোষণমূলক প্রতিষ্ঠানের মতোই প্রচুর টাকা দেশে আসে। আসলে বলা উচিত, প্রচুর টাকা দেশের অল্প কিছু অভিজাত মানুষের হাতে আসে। এক্ষেত্রে ছিল না কোন সৃজনশীল ধ্বংস (creative destruction) এবং উদ্ভাবন (innovation)। আর এটা টেকসইও ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময়, রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র আন্দোলনের মধ্যে আর্জেন্টিনার অভিজাতরা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে আরও বিস্তৃত এবং প্রসারিত করতে পারত, কিন্তু এই পরিসরকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারত না। তাই তারা এ ব্যাপারে কিছুই করেনি। অবশেষে ১৯৩০ সালে এলো প্রথম সামরিক অভ্যুত্থান। তখন থেকে ১৯৮৩ সাল পর্যন্ত স্বৈরাচার ও গণতন্ত্রের মধ্যে দোদুল্যমান এবং বিভিন্ন এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশন তথা শোষণমূলক প্রতিষ্ঠানের মধ্যেও দোদুল্যমান অবস্থা বিরাজমান। দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর শাসনের ফলে গণ-নিপীড়ন চলছিল। কেবল ১৯৭০ এর দশকেই প্রায় ৯ হাজার লোক, হয়তো আর বেশি লোককে বেআইনীভাবে মেরে ফেলা হয়। হাজার হাজার লোককে জেলে দেওয়া হয় এবং নির্যাতন করা হয়।


বেসামরিক শাসনের সময়ে নির্বাচন হতো। তা ছিল এক ধরনের গণতন্ত্রের মতোই। কিন্তু সেই রাজনৈতিক সিস্টেম ইনক্লুসিভ ইনস্টিটিউশন তথা জনগণের অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক সিস্টেম থেকে বহু দূরের কথা। ১৯৪০ সাল থেকে জুয়ান পেরন এর কাল শুরু হয়। তিনি যেই রাজনৈতিক দল তৈরি করেন, সেই রাজনৈতিক দলই আর্জেন্টিনার কর্তৃত্বশালী রাজনৈতিক দল হিসাবে আর্বিভূত হয়। তার রাজনৈতিক দল পার্টিডো জাস্টিশিয়ালিস্টাকে (Partido Justicialista) সাধারণত পেরনের পার্টিই (Perónist Party) বলা হত। নির্বাচনের পর পেরনিস্টরা বিপুল ভোটে জয় লাভ করে। অবশ্য এর জন্য ধন্যবাদ দিতে হয় রাজনৈতিক কূটকৌশলকে। টাকা দিয়ে ভোট কেনা, পৃষ্ঠপোষকতা বিতরণ করা মানে বিভিন্ন সরকারি খাস জমি কাকে কাকে দিবে তা নিয়ে আগেই নির্বাচন করে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া এবং দুর্নীতি করা। আবার সরকারি কন্ট্রাক্ট এবং চাকরি দেওয়ার নাম করেও রাজনৈতিক সমর্থন আদায় করে নেয়। দেখতে গেলে এটাকেও এক ধরনের গণতন্ত্র বলা যায়। কিন্তু একে বহুত্ববাদী (pluralistic) রাজনীতি তথা জনগণের অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলা যায় না। দেশের রাজনীতির পুরো শক্তি পেরনের পার্টির মধ্যেই কেন্দ্রীভূত হতে থাকে। এতে করে দলটি খুব কমই বাধার সম্মুখীন হয়েছে। যা খুশি করতে পেরেছে। কিন্তু এমন অবস্থা থাকার কারণে পরবর্তীতে সামরিক বাহিনী খুব সহজেই এটাকে ক্ষমতা থেকে নিক্ষেপ করতে পেরেছে। কোন একটি রাজনৈতিক দলের নিরুঙ্কুশ ক্ষমতা থাকলে তা কী করে সেই সম্পর্কে আরও পড়ুন হোয়াই নেশনস ফেইল  ইংরেজি বইয়ের পৃষ্ঠা ৩২৯-৩৩২। যদি দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টও সরকারের কোন নীতিকে চ্যালেঞ্জ জানায়, তবে তো সুপ্রিম কোর্টেরও খবর আছে।


১৯৪০ সালে পেরন আর্জেন্টিনার শ্রমিক আন্দোলনকে তার রাজনৈতিক ভিত্তি হিসাবে গড়ে তোলেন। যখন এটা ১৯৭০ এবং ৮০ এর দশকে সামরিক দমন-নিপীড়নের মুখে পড়ে দুর্বল হয়ে পড়ে, তখন তার দল গতিপথ পরিবর্তন করে। তার দল ভোট কেনা আরম্ভ করে। অর্থনৈতিক নীতি এবং প্রতিষ্ঠানগুলো জনগণকে আয়ের ব্যবস্থা করে দেয়। এগুলো তো রাজনীতির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে না। মূলত অর্থনৈতিক নীতি এবং প্রতিষ্ঠানগুলো আসেই তো রাজনৈতিক নীতি এবং প্রতিষ্ঠান থেকে। যাই হোক, ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন কার্লোস সাউল মেনেম আকিল (২ জুলাই ১৯৩০ - ১৪ ফেব্রুয়ারি ২০২১)। তিনি ছিলেন আর্জেন্টিনার একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। রাষ্ট্রপতি মেনেম যখন পুনরায় নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা পান, তখন তিনি বিদ্যমান নীতিকে বদলাতে কেবল সংবিধান সংশোধন করে ফেললেই হয়। এমন সংখ্যাগরিষ্ঠতাও তাদের দলের ছিল। এল কোরালিটো পরিস্থিতি থেকে আমরা দেখেছি, যদিও আর্জেন্টিনায় নির্বাচন হতো এবং জনপ্রিয় নির্বাচিত রাজনৈতিক দলই ক্ষমতায় যেত, সরকার কিন্তু সম্পত্তি আইন (property rights) পুনরায় লিখতে পারত এবং নিজের দেশের জনগণকে সম্পত্তি থেকে যখন তখন দখলচ্যুত করতে পারত। আর এতে করে সরকারের কোন শাস্তিও হবে না। কারণ এজন্য সরকার শাস্তি থেকে মুক্তি পেতেও দায়মুক্তি আইন পাস করিয়ে নিতে পারে এবং করেছেও। এতে করে আর্জেন্টিনার রাষ্ট্রপতি এবং রাজনৈতিক এলিটদের ওপর সামান্যতম চেক (check ) থাকে না। আর সেখানে নিশ্চিতভাবে নেই কোন বহুত্ববাদী (pluralistic) রাজনীতি তথা জনগণের অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি।

নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ সাইমন কুজনেটস (Simon Kuznets) আর্জেন্টিনার ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় হয়েছেন তা সন্দেহ নেই। অন্য যারাই বুয়েনস আইরেসে গিয়েছেন, তারাই দেখেছেন এ শহরটি পেরুর রাজধানী লিমা, গুয়াতেমালার প্রজাতন্ত্রের রাজধানী গুয়াতেমালা থেকে আলাদা। এমনকি মেক্সিকো সিটি থেকেও আলাদা। আপনি এখানে কোন আদিবাসীদের দেখবেন না এবং আপনি এখানে কোন প্রাক্তন দাসদের বংশধরদেরও দেখতে পাবেন না। বেশিরভাগ সময় আপনি দেখবেন বেল যুগের (১৮৫২ খেকে ১৮৭০ পর্যন্ত সময়কালকে Belle Epoch তথা বেল যুগ বলা হয়) গৌরবময় স্থাপত্য এবং ভবনগুলো। এই বছরগুলো ছিল মূলত এক্সট্রাক্টিভ ইনস্টিটিউশন তথা শোষণমূলক প্রতিষ্ঠানের অধীনে অগ্রগতির সময়কাল। কিন্তু বুয়েনস আইরেসে আপনি শুধু আর্জেন্টিনার একটি অংশই দেখবেন। [যেমন ঢাকা বাংলাদেশের একটি অংশ মাত্র, পুরো বাংলাদেশের চিত্র ঢাকার মতো নয়।] উদাহরণস্বরূপ, মেনেম বুয়েনস আইরেসের বাসিন্দা নন। তিনি লা রিওজা (La Rioja) প্রদেশের অ্যানিলাকোতে (Anillaco) জন্মগ্রহণ করেন। যা ছিল বুয়েনস আইরেস থেকে উত্তর-পশ্চিমে, অনেক দূরে পাহাড়ে এবং তিনি তিন দফা সময়কাল পর্যন্ত উক্ত প্রদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। স্প্যানিশদের দ্বারা আমেরিকা আবিষ্কারের সময় আর্জেন্টিনার এই অঞ্চলটি ছিল ইনকা সাম্রাজ্যের একটি বহির্মুখী অংশ এবং এখানে আদিবাসীদের ঘনবসতি ছিল (বিস্তারিত দেখুন হোয়াই নেশনস ফেইল  ইংরেজি বইয়ের পৃষ্ঠা ১৭, মানচিত্র ১)। স্প্যানিশরা এখানে এনকোমিয়েন্ডা (encomiendas) তৈরি করেছিল।


সামনে যাওয়ার আগে, এনকোমিয়েন্ডা সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। এনকোমিয়েন্ডা (encomienda) ছিল একটি স্প্যানিশ শ্রম ব্যবস্থা যা অ-খ্রিস্টান জনগণের শ্রম দিয়ে বিজয়ী খ্রিস্টান সেনাপতি বা কর্মচারীদের পুরস্কৃত করে। স্প্যানিশ রাজা যখন অ-খ্রিস্টান জনগণের ওপর বিজয় লাভ করে, তখন পরাজিত জনগণ বিজয়ী রাজার জন্য শ্রম দিবে। এভাবেই রাজা শ্রমের ফসল ঘরে তুলবে। ক্যাথলিক ধর্মে এটা একটি প্রধান সুবিধা হয়ে দাঁড়ায়। এনকোমিয়েন্ডা প্রথমে স্পেনেই প্রতিষ্ঠিত হয়েছিল। যখন তারা মুরিশ অঞ্চল (খ্রিস্টানদের কাছে রিকনকুইস্তা - Reconquista নামে পরিচিত) জয় করে। মুর এবং মুরিশ হাসানিয়া আরবি ভাষা কথা বলা একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে বোঝাত। তারা মৌরিতানিয়া এবং আলজেরিয়া, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মরক্কো, নাইজার এবং মালির কিছু অংশে বসবাস করত। পরে এটা আমেরিকা এবং স্প্যানিশ ফিলিপাইনের স্প্যানিশ উপনিবেশের সময় অনেক বড় পরিসরে প্রয়োগ করা হয়েছিল। পরাজিত জনগণ স্প্যানিশ রাজার দাস হিসাবে বিবেচিত হত। রাজা সরকারি অনুদান হিসাবে কোন একজন বিশেষ ব্যক্তিকে এনকোমিয়েন্ডা (encomienda) স্বরূপ উক্ত জায়গা এবং জনগণের শ্রম ভোগদখল করার সুযোগ দিতেন। ষোড়শ শতাব্দীর সময়, স্পেনের সাম্রাজ্য বিস্তারের সময় এই অনুদানগুলোকে আদিবাসীদের শ্রমের উপর একচেটিয়া অধিকার বলে মনে করা হত। যারা এই অনুদান পেতেন তারা এনকোমেন্ডেরো নামে পরিচিত ছিল এবং তাদের বংশধররা এই সুবিধা চিরস্থায়ীভাবে লাভ করে।


স্প্যানিশরা আর্জেন্টিনায় অত্যন্ত শোষণমূলক অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে যাতে করে উত্তর দিকে পোটোসির খনি শ্রমিকদের জন্য খাবার ও খচ্চর উৎপাদন করা যায়। প্রকৃতপক্ষে লা রিওজা বুয়েনস আইরেসের মতো ছিল না। লা রিওজা ছিল পেরু এবং বলিভিয়ার পোটোসি অঞ্চলের মতো। উনবিংশ শতাব্দীতে, লা রিওজা বিখ্যাত যুদ্ধবাজ ব্যক্তি ফাকুন্ডো কুইরোগার মতো ব্যক্তিকে গড়ে তুলেছে। যিনি এ অঞ্চলকে অন্যায় এবং নীতিহীনভাবে শাসন করেন। এক সময় তিনি বুয়েনস আইরেস দখলের জন্য সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। 


আর্জেন্টিনার রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশের গল্প হচ্ছে কীভাবে অভ্যন্তরীণ প্রদেশগুলো যেমন লা রিওজা বুয়েনস আইরেসের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। এ চুক্তিগুলো ছিল মূলত যুদ্ধবিগ্রহের চুক্তি। এগুলো ছিল সাময়িক যুদ্ধবিরতির চুক্তি। লা রিওজার যুদ্ধবাজরা বুয়েনস আইরেসকে টাকা আয় করার সুযোগ দিল। আর শর্ত ছিল বছর বছর তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ লা রিওজার যুদ্ধবাজদের কাছে পাঠাবে। এর ফলে বুয়েনস আইরেসের অভিজাতরা প্রদেশের অভ্যন্তরে যে প্রতিষ্ঠান গড়বে এবং জনগণের জন্য সংস্কারমূলক কাজ করবে তা ছেড়ে দিল। চুক্তি অনুযায়ী, অভিজাতদের কেবল টাকা দরকার এবং পার্শ্ববর্তী যুদ্ধবাজদের সেই অর্থের কিছু অংশ দিয়ে টিকে থাকার প্রয়োজন রইল।

প্রথমে আর্জেন্টিনাকে দেখলে পেরু বা বলিভিয়ার মতোই একটা আলাদা দুনিয়া বলে মনে হয়। কিন্তু বুয়েনস আইরেসের বিস্তৃত সড়ক (the elegant boulevards of Buenos Aires) বাদ দিলে এটা পেরু বা বলিভিয়ার চেয়ে আলাদা কিছু নয়। যুদ্ধ থেকে বাঁচার জন্য অভিজাতরা আত্মরক্ষার যে রাজনৈতিক ও অর্থনৈতিক পন্থা অবলম্বন করলো তা আর্জেন্টিনার প্রতিষ্ঠানগুলোর ধমনী তৈরি করে দিয়েছে, যে পথ দিয়ে রক্ত প্রবাহিত হয়। এ থেকেই বোঝা যায় আর্জেন্টিনা কেন লাতিন আমেরিকার অন্যান্য এক্সট্রাক্টিভ তথা শোষণমূলক দেশগুলোর মতো আচরণ করে। লাতিন আমেরিকার অন্যান্য এক্সট্রাক্টিভ দেশগুলো প্রতিষ্ঠানের মতো আর্জেন্টিনায়ও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

লাতিন আমেরিকার দেশসমূহ: লাতিন আমেরিকায় দেশ আছে ২০টি। আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, পেরু সহ অন্যান্য দেশ।


কেবল নির্বাচন হলেই যে ইনক্লুসিভ রাজনৈতিক সিস্টেম তথা জনগণের অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা তৈরি হয়ে যাবে তা নয়। এটা আমরা লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নির্বাচন দেখেই বুঝতে পারছি। কলম্বিয়াতে আধা সামরিক বাহিনী জাতীয় নির্বাচনের এক-তৃতীয়াংশ ঠিক করতে পারে। ভেনেজুয়েলায় যেমন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হুগো শ্যাভেজ তার বিরোধীদের আক্রমণ করে, সরকারি চাকরি থেকে বরখাস্ত করে, সংবাদ পছন্দ না হলে সংবাদপত্র বন্ধ করে দেয় এবং ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের সহায়-সম্পত্তি দখন করে, ঠিক তেমন আর্জেন্টিনাতেও চলছে। আজকে হুগো শ্যাভেজ যা যা করতে পারে, ১৭২০ সালে স্যার রবার্ট ওয়ালপোল ব্রিটিনে ক্ষমতায় থাকা সত্ত্বেও তা করতে পারত না। কারণ স্যার রবার্ট ওয়ালপোল আইনকানুনের কাছে অনেকভাবে বাঁধা ছিল, জবাবদিহিতা করতে হতো। কিন্তু শ্যাভেজকে তা করতে হয় না। ১৭২০ সালে ব্রিটেনের স্যার রবার্ট ওয়ালপোল ব্ল্যাক এক্ট তথা কালো আইন দ্বারা (পৃষ্ঠা ৩০২-৩০৮) জন হান্ট্রিজকে ততটা ক্ষতির মুখোমুখি দাঁড় করাতে পারেননি যতটা আজকে ভেনেজুয়েলা বা আর্জেন্টিনায় নানা ধরনের আইনকানুন দিয়ে বিরোধী পক্ষকে দমন করা হচ্ছে। জনগণ যখন এসব আইনকানুন এবং এর প্রয়োগ দেখেও বিভিন্ন নাগরিক সংগঠন করে এসব আইনকানুনকে বাধা দিতে পারে না বা বাধা দেয় না, তখন এক সময় না এক সময় ক্ষমতাসীন সরকার ঠিক একই আইনকানুন দিয়ে জনগণকে দমনপীড়ন করে। কেউই রাজনৈতিক বলয়ের বাইরে নয়। আজকে আমার সামনে আরেকজনকে নির্যাতন করছে। আগামীদিন আমাকে নির্যাতন করবে।


যদিও লাতিন আমেরিকায় গণতন্ত্রের উদয় হচ্ছে নীতিগতভাবে

অভিজাত শাসনের বিরোধী, এবং অলঙ্কৃত ও কর্মে এটি চেষ্টা করে

অন্তত একটি অংশ থেকে দূরে অধিকার এবং সুযোগ পুনর্বন্টন

অভিজাতদের মধ্যে, এর শিকড় দৃঢ়ভাবে দুটি নিষ্কাশন শাসনের উপর ভিত্তি করে

ইন্দ্রিয় প্রথমত, নিষ্কাশনমূলক শাসনব্যবস্থার অধীনে বহু শতাব্দী ধরে বিদ্যমান বৈষম্যগুলি নতুন উদীয়মান গণতন্ত্রের ভোটারদের পক্ষে ভোট দেয়

চরম নীতির সাথে রাজনীতিবিদরা। আর্জেন্টাইনরা যে ঠিক তা নয়

নির্বোধ এবং মনে করেন যে জুয়ান পেরন বা আরও সাম্প্রতিক পেরোনিস্ট রাজনীতিবিদ যেমন মেনেম বা কির্চনাররা নিঃস্বার্থ এবং খুঁজছেন

তাদের স্বার্থ, অথবা ভেনেজুয়েলানরা তাদের পরিত্রাণ দেখতে পায় চাভেজের মধ্যে। পরিবর্তে, অনেক আর্জেন্টাইন এবং ভেনিজুয়েলানরা অন্য সকলকে স্বীকৃতি দেয়

রাজনীতিবিদ ও দলগুলো এতদিন তাদের আওয়াজ দিতে ব্যর্থ হয়েছে

তাদের সবচেয়ে মৌলিক জনসেবা প্রদান করে, যেমন রাস্তা এবং

শিক্ষা, এবং স্থানীয় অভিজাতদের শোষণ থেকে তাদের রক্ষা করা। তাই

অনেক ভেনিজুয়েলা আজকে চাভেজ যে নীতি গ্রহণ করছে তাকে সমর্থন করে

এমনকি যদি এই একই ভাবে দুর্নীতি এবং অপচয় সঙ্গে আসে

1940 এবং 1970 এর দশকে অনেক আর্জেন্টাইন পেরনের নীতি সমর্থন করেছিল।

দ্বিতীয়ত, এটি আবার অন্তর্নিহিত নিষ্কাশন প্রতিষ্ঠানগুলি তৈরি করে

রাজনীতি এত আকর্ষণীয়, এবং তাই পক্ষপাতদুষ্ট, যেমন শক্তিশালীদের পক্ষে

পেরোন এবং শ্যাভেজ, একটি কার্যকর পার্টি সিস্টেম উৎপাদনের পরিবর্তে

সামাজিকভাবে পছন্দসই বিকল্প। পেরন, শ্যাভেজ এবং আরও কয়েক ডজন

লাতিন আমেরিকার শক্তিশালী ব্যক্তিরা হল অলিগার্কির লৌহ আইনের আরেকটি দিক, এবং নাম থেকেই বোঝা যায়, এই লৌহ আইনের শিকড় রয়েছে

অন্তর্নিহিত অভিজাত-নিয়ন্ত্রিত শাসনব্যবস্থা।




তথ্যসূত্র:

হোয়াই নেশনস ফেইল, ৩৮৩ পৃষ্ঠা

https://en.wikipedia.org/wiki/Encomienda

https://en.wikipedia.org/wiki/Moors

https://bn.wikipedia.org/wiki/লাতিন_আমেরিকা


লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *