জনসাধারণের যুগ


পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি


জনসাধারণের যুগ (১৮৪৮ থেকে ১৯১০):

৪২। সমাজতন্ত্র হল দাসত্বের নতুন এক ব্যবস্থা। - অ্যালেক্সিস ডি টোকভিল

৪৩। “আমি” না বলে বলুন “আমরা”। - জিউসেপ ম্যাজিনি

৪৪। যখন অল্প কিছু লোকজন অদ্ভুত বা খাপছাড়া হয়ে ওঠার সাহস দেখায়, সেখান থেকেই সেই যুগের বিপদের উৎপত্তি ঘটে। - জন স্টুয়ার্ট মিল

৪৫। কোন মানুষই আরেকজনের সম্মতি ছাড়া আরেকজনকে শাসন করার জন্য পর্যাপ্ত বা যথেষ্ট ভালো নয়। - আব্রাহাম লিঙ্কন

৪৬। সম্পত্তি মানেই চুরিযোগ্য। - পিয়েরে জোসেফ প্রাউধেন

৪৭। বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হলো বুদ্ধি ও হৃদয়ে বিকৃত ব্যক্তি। - মিখাইল বাকুনিন

৪৮। সেই সরকারই সর্বোত্তম যা শাসন করার চেষ্টা করে না। - হেনরি ডেভিড থোরো

৪৯। কমিউনিজম হলো ইতিহাসের ধাঁধার সমাধান। - কার্ল মার্কস

৫০। যারা প্রজাতন্ত্রের (republic) ঘোষণা দিয়েছিল তারাই হয়ে উঠেছিল স্বাধীনতার ঘাতক। - আলেকজান্ডার হার্জেন

৫১। আমাদের জাতির জন্য একটি কেন্দ্রীয় অক্ষের সন্ধান করতে হবে। - ইতো হিরোবুমি

৫২। ক্ষমতার ইচ্ছা। - ফ্রেডরিক নিটশে

৫৩। মিথ বা পৌরাণিক কাহিনী এমন এক জিনিস যা একাই অনেক গুরুত্বপূর্ণ। - জর্জেস সোরেল

৫৪। শ্রমিক বা কর্মজীবী মানুষ যেমন আছে আমাদেরকে তেমনভাবেই তাদের গ্রহণ করতে হবে। - এডুয়ার্ড বার্নস্টাইন

৫৫। লাতিন আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিবেশীর ঘৃণা বা অবজ্ঞা। - হোসে মার্টি

৫৬। সফল হওয়ার জন্য সাহস প্রয়োজন। - পিটার ক্রোপটকিন

৫৭। হয় নারীকে হত্যা করতে হবে, না হয় নারীদের ভোট দিতে হবে। - ইমেলিন পাংখার্স্ট

৫৮। ইহুদি জাতির অস্তিত্ব অস্বীকার করা একটা হাস্যকর ব্যাপার। - থিওডর হার্জল

৫৯। কোন জাতির কর্মীরা যখন পচে যায় বা সৃজনীশক্তিচ্যুত তখন আর কোনোকিছুই সেই জাতিকে বাঁচাতে পারে না। - বিট্রিস ওয়েব

৬০। আমেরিকায় প্রতিরক্ষামূলক আইন লজ্জাজনকভাবে অপর্যাপ্ত। - জেন অ্যাডামস

৬১। জমি হওয়া উচিত চাষীদের! - সান ইয়াৎ সেন

৬২। একজন ব্যক্তি একটি সদা চলমান যান্ত্রিক প্রক্রিয়ার একটি চাকার একটি দন্তের ন্যায়। - ম্যাক্স ওয়েবার

বিপ্লবী চিন্তা


পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি


বিপ্লবী চিন্তা (১৭৭০ থেকে ১৮৪৮):

২৭। স্বাধীনতা ত্যাগ করা মানে মানুষ হিসাবে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। - জাঁ জ্যাক রুশো

২৮। সুখের ওপর ভিত্তি করে আইন প্রণয়নের কোন সাধারণ বৈধ নীতি তৈরি করা যায় না। - ইমানুয়েল কান্ট

২৯। ব্যক্তির আবেগকে বাধ্যবাধকতার অধীন হওয়া উচিত। - এডমন্ড বার্ক

৩০। সম্পত্তির উপর নির্ভরশীল অধিকারগুলো সবচেয়ে অনিশ্চিত বা নিরাপত্তাহীন। - থমাস পেইন

৩১। সব মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে। - থমাস জেফারসন

৩২। প্রতিটি জাতীয়তাই তার নিজ কেন্দের মধ্যে নিজের আনন্দের উপাদান ধারণ করে। - জোহান গটফ্রাইড হার্ডার

৩৩। সরকার হচ্ছে দুষ্ট শক্তির মধ্য থেকে একটিকে বাছাই করা। - জেরেমি বেন্থাম

৩৪। জনগণের অস্ত্র রাখার এবং বহন করার অধিকার রয়েছে। - জেমস ম্যাডিসন

৩৫। সবচেয়ে সম্মানিত নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। - মেরি ওলস্টোনক্রাফ্ট

৩৬। একজন দাস নিজের আত্ম-অস্তিত্ব অনুভব করে বাহ্যিক কিছু হতে। - জর্জ হেগেল

৩৭। যুদ্ধ হলো অন্য উপায়ে রাজনীতির ধারাবাহিকতা। - কার্ল ভন ক্লজউইৎস

৩৮। বিলোপ বা উচ্ছেদ করা এবং ইউনিয়ন তথা একত্রে থাকার ব্যাপার-এই উভয় বিষয় একসাথে থাকতে পারে না। - জন সি. ক্যালহাউন

৩৯। একটি রাষ্ট্র যখন নিজের মধ্যে খুব বেশি বিস্তৃত হয়ে পড়ে তা শেষ পর্যন্ত ক্ষয় হতে থাকে। - সিমন বলিভার

৪০। একটি শিক্ষিত এবং জ্ঞানী সরকার তার সমাজের উন্নয়নমূলক চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেয়। - হোসে মারিয়া লুইস মোরা

৪১। “পরিবারকে” আক্রমণ করার প্রবণতা সামাজিক বিশৃঙ্খলার লক্ষণ। - অগাস্ট কম্ট

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে



বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কয়েকটি পত্রিকা থেকে নেওয়া চুম্বক অংশ।

১। বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

২। সরকার এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করতে চায়। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লবিস্ট নিয়োগ করে তেমন ভালো ফলাফল পাওয়া যাবে না। বরং যেসব কারণে নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোর বিপরীতে সুনির্দিষ্ট কর্মকাণ্ড নির্ধারণ করে বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনলে কাজ হতে পারে।

৩। নিষেধাজ্ঞার পর কথিত বন্দুকযুদ্ধে কেউ মারা যায়নি।

৪। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে বলেন, "নিশ্চয়ই আমেরিকা সরকারকে কনভিন্স করা হয়েছে। কাজেই যে তথ্যের ভিত্তিতে দিয়েছে সেই তথ্য যতটুকু আছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা সঠিক কি সঠিক না এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য যাবে।"

৫। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রতিবছর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ থাকে। এটি আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয় বলে আমরা জানতে পারি। কিন্তু সরকারের মন্ত্রীদের একটা জবাবই মুখস্থ আছে, ‘আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি’। ‘ডিনায়াল কালচার’ বা অস্বীকার করার এই সংস্কৃতির মধ্যে জনসমাজের উদ্বেগকে উপেক্ষা করা হয়। জবাবদিহির বদলে সাফাই গাওয়ার প্রবণতা দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেয় না।

৬। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সদস্য জোগানদাতা দেশ হলো বাংলাদেশ। এক-এগারোর পটভূমিতে এক সাক্ষাৎকারে জেনারেল মইন উ আহমেদ আমাকে (লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ) বলেছিলেন, একজন সৈনিক একটি মিশনে গিয়ে যদি দুই বছর থাকতে পারে, তাহলে সে যে পরিমাণ টাকা আয় ও সঞ্চয় করতে পারে, তা তার সারা জীবনের কামাইয়ের চেয়ে বেশি। দেশে ফিরে এসে এই টাকা দিয়ে সে বাড়ি বানায়, জমি কেনে, পরিবারের সদস্যদের জন্য আয়-রোজগারের ব্যবস্থা করে। নিষেধাজ্ঞার কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে অনেকেই ক্ষতির মুখোমুখি হবেন। এ রকম কিছু যেন না ঘটে, সেটাই সবার প্রত্যাশা। সে জন্য যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো ‘প্রত্যাখ্যান’ না করে খতিয়ে দেখা দরকার।

৭। যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞায় দেশের ভাবমর্যাদায় ক্ষুন্ন হয়েছে। মার্কিন অর্থ দফতরের ‘ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস’ বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে র‌্যাবের বিরুদ্ধে ৬০০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা ও ৬০০ জনকে গুম করার অভিযোগ রয়েছে।

৮। আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে প্রকাশ।

৯। বাংলাদেশের এমন দুর্দিনে কি পাশে থাকবে ভারত? অনেকের মত, থাকবে বলে মনে হয় না। এর প্রকৃষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের ব্যাপারে ভারত পাশে দাঁড়ায়নি। কারণ, ভারতের মানসিকতা হচ্ছে শুধু নেবে, দেবে না কিছুই। যা’হোক, যুক্তরাষ্ট্র সৃষ্ট নবতর সংকট থেকে উত্তরণের প্রধান উপায় জাতীয় ঐক্য। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জোর তৎপরতা চালাতে হবে।

তথ্যসূত্র:
১। https://bonikbarta.net/home/news_description/283343/%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE-%E2%80%94%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F
২। https://www.bbc.com/bengali/news-59985943
৩। https://www.prothomalo.com/opinion/column/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0
৪। https://www.bbc.com/bengali/news-57055485 
৫। https://m.dailyinqilab.com/article/445497/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *