The Almanack of Naval Ravikant: A Guide to Wealth and Happiness by Eric Jorgenson নিয়ে বুক রিভিউ

❝ধনী হওয়া শুধু ভাগ্যের ব্যাপার নয়; সুখ শুধু একটা বৈশিষ্ট্য নয় যে মানুষ জন্মগতভাবে এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মে। এ ধরনের উচ্চাশাগুলো হয়তো আপনার নাগালের বাইরে মনে হতে পারে, কিন্তু সম্পদ তৈরি করা এবং সুখী হওয়ার মতো ব্যাপারটা আসলে এক ধরনের দক্ষতা যা আমরা শিখতে পারি।❞

তাহলে এই দক্ষতাগুলো কী এবং আমরা কীভাবে সেগুলো শিখব? আমাদের প্রচেষ্টাকে গাইড করবে এমন নীতিই-বা কী? অগ্রগতি বা উন্নতি বলতে কেমন দেখায়?

নাভাল রবিকান্ত হলেন একজন উদ্যোক্তা, দার্শনিক এবং বিনিয়োগকারী যিনি সম্পদ তৈরি এবং দীর্ঘমেয়াদি সুখ সৃষ্টির জন্য তার নীতি দিয়ে বিশ্বকে বিমোহিত করেছেন। নাভাল রবিকান্তের অ্যালমান্যাক বা ডায়েরি হলো নাভালের বিগত দশ বছরের অভিজ্ঞতার একটি সংগ্রহ, যা তার অন্তর্দৃষ্টিপূর্ণ সাক্ষাৎকার এবং মর্মস্পর্শী অভিজ্ঞতা বিশ্লেষণের একত্রীকরণ। এটা কোন পথনির্দেশক, গাইড বা কীভাবে করতে হবে-জাতীয় বই নয়। বরং এটা আপনাকে দেখানে আপনি কীভাবে একটি সুখী. সমৃদ্ধ জীবনের পথে নিজে নিজে, বিচার-বিবেচনার মাধ্যমে হাঁটতে পারেন।

বইটি পড়া আরম্ভ করলাম। গত সপ্তাহে নিয়েছিলাম Show your work by Austin Kleon. এ সপ্তাহে হাতে নিলাম The Almanack of Naval Ravikant: A Guide to Wealth and Happiness by Eric Jorgenson. কেউ আগে থেকে পড়ে থাকলে জানাবেন। অনলাইনে আলোচনা করা যাবে।

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি



পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি


বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি (১৯৪৫ থেকে বর্তমান):




৮০। রাষ্ট্রের জন্য সীমাহীন সরকার হচ্ছে প্রধান সমস্যা। - ফ্রেডরিখ হায়েক

৮১। সংসদীয় সরকার এবং যুক্তিবাদী রাজনীতি একই ব্যবস্থার অধীনে বসবাস করতে পারে না। - মাইকেল ওকেশট

৮২। ইসলামী জিহাদের উদ্দেশ্য হল একটি অনৈসলামিক ব্যবস্থার শাসন দূর করা। - আবুল আলা মওদুদী

৮৩। অন্যদের বাঁচানোর নাম করে একজন মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। - আয়ন রান্ড

৮৪। প্রতিটি পরিচিত এবং প্রতিষ্ঠিত সত্য অস্বীকার করা যেতে পারে। - হান্না আরেন্ডট

৮৫। নারী কী? - সিমোন ডি বিউভোয়ার

৮৬। যেকোনো প্রাকৃতিক বস্তু মাত্রই সম্পদ নয়, তার আরও পরিচয় আছে। - আর্নে নাইস

৮৭। আমরা শ্বেতাঙ্গ বিরোধী নই, আমরা সাদা আধিপত্যের বিরুদ্ধে। - নেলসন ম্যান্ডেলা

৮৮। শুধু দুর্বল মনের লোকেরাই বিশ্বাস করে যে রাজনীতি হলো সহযোগিতার জায়গা। - জিয়ানফ্রাঙ্কো মিগলিও

৮৯। সংগ্রামের প্রাথমিক পর্যায়ে নিপীড়িতরা নিপীড়ক হয়ে যায়। - পাওলো ফ্রেইরে

৯০। ন্যায়বিচার সামাজিক প্রতিষ্ঠানের প্রথম গুণ। - জন রলস

৯১। উপনিবেশবাদ তার স্বাভাবিক অবস্থাতেই সহিংস অবস্থায় বিরাজ করে। - ফ্রান্টজ ফ্যানন

৯২। ভোট, নাহলে বুলেট। - ম্যালকম এক্স

৯৩। ক্ষমতার নানাবিধ রূপ বুঝতে হলে রাজনৈতিক দর্শনের মধ্যে যে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার ধারণা রয়েছে তা কেটে ফেলতে হবে মানে “রাজার মাথা কেটে ফেলতে হবে”। - মিশেল ফুকো

৯৪। মুক্তিদাতা বলতে কেউ নেই, তাদের অস্তিত্বও নেই। মানুষ নিজেই নিজেদের মুক্ত করে। - চে গুয়েভারা

৯৫। ধনী লোকেরা যাতে খুশি থাকে সবাই এটা নিশ্চিত করতে বাধ্য। - নোয়াম চমস্কি

৯৬। খাঁটি অজ্ঞতার চেয়ে বিপজ্জনক জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। - মার্টিন লুথার কিং

৯৭। পেরেস্ত্রোইকা (প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে গৃহীত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন নীতি) সমাজতন্ত্রকে গণতন্ত্রের সাথে এক করে। - মিখাইল গর্বাচেভ

৯৮। বুদ্ধিজীবীরা ভুল করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। - আলী শরীয়তী

৯৯। যুদ্ধের নারকীয়তা আমাদের প্রতিটি সংযম ভঙ্গ করতে চালিত করে। - মাইকেল ওয়ালজার

১০০। ন্যূনতম রাষ্ট্রের চেয়ে বেশি বিস্তৃত কোনো রাষ্ট্রই ন্যায়সঙ্গত হতে পারে না। - রবার্ট নজিক

১০১। কোনো ইসলামি আইনই নারীর অধিকার লঙ্ঘন করতে বলে না। - শিরিন এবাদি

১০২। আত্মঘাতী সন্ত্রাসবাদ মূলত বিদেশি দখলদারিত্বের প্রতিক্রিয়া। - রবার্ট পেপ

মতাদর্শের সংঘর্ষ




পলিটিক্স সিরিজ (পলিটিক্সের ওপর কাজ চলছে): বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদদের মধ্যে ৮০ জন মানুষের রাজনৈতিক ধারণাগুলো আবিষ্কার করুন। একে সাত ভাগে ভাগ করা হয়েছে:


প্রাচীন যুগের রাজনৈতিক চিন্তা

মধ্যযুগের রাজনীতি

যুক্তি এবং আলোকপ্রাপ্তির যুগ

বিপ্লবী চিন্তা

জনসাধারণের যুগ

মতাদর্শের সংঘর্ষ

বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনীতি


মতাদর্শের সংঘর্ষ (১৯১০ থেকে ১৯৪৫):



৬৩। অহিংসা আমার বিশ্বাসের প্রথম ধাপ। - মহাত্মা গান্ধী

৬৪। জনগণ যেখানে থাকে সেখানে থেকেই রাজনীতি আরম্ভ হয়। - ভ্লাদিমির লেনিন

৬৫। ঐতিহাসিক বাস্তবতা থেকেই গণ আন্দোলনের সামাজিক অবস্থান গড়ে ওঠে। - রোজা লুক্সেমবার্গ

৬৬। সবসময় যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় এমন একজন শান্তিকামী হলেন এমন একজন যিনি একটি কুমিরকে খাওয়ান, এই আশায় যে এটা তাকে শেষ পর্যন্ত খেয়ে ফেলবে। - উইনস্টন চার্চিল

৬৭। ফ্যাসিবাদী রাষ্ট্রের ধারণা সব জায়গায় বিরাজমান। - জিওভানি জেন্টিল

৬৮। ভূমির মালিক, জমিদার বা সামন্ত শ্রেণীর লোকজনকে তাদের মূল বা গোড়া থেকে সরিয়ে ফেলতে হবে। - জোসেফ স্ট্যালিন

৬৯। যদি সবকিছুর শেষ পরিণতিই সবকিছুকে ন্যায্য করে তোলে, তবে পরিণতি ন্যায্য হয়েছে কিনা তা কীভাবে বলবে? - লিওন ট্রটস্কি

৭০। আমরা কৃষক ও ব্যবসায়ীকে গ্যারান্টি দিয়ে মেক্সিকানদের ঐক্যবদ্ধ করব। - এমিলিয়ানো জাপাতা

৭১। যুদ্ধ একটা কোলাহলপূর্ণ ব্যাপার। - স্মেডলি ডি. বাটলার

৭২। সার্বভৌমত্ব কেউ কাউকে দেয় না, এটা নিতে হয়। - মোস্তফা কামাল আতাতুর্ক

৭৩। নীতিনৈতিকতার কোনো বালাই ছাড়াই ইউরোপ টিকে আছে। - হোসে ওর্তেগা ও গ্যাসেট

৭৪। আমরা ১০ কোটি মানুষ নিজেদের স্বাধীনতা চাই। - মার্কাস গার্ভে

৭৫। ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন না হলে ভারত কখনোই সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না। - মানবেন্দ্র নাথ রায়

৭৬। সার্বভৌম তিনি যিনি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। - কার্ল স্মিট

৭৭। কমিউনিজম সাম্রাজ্যবাদের মতোই খারাপ। - জোমো কেনিয়াত্তা

৭৮। রাষ্ট্রকে একজন “শিক্ষক” হিসাবে কল্পনা করতে হবে। - আন্তোনিও গ্রামসি

৭৯। বন্দুকের নল থেকে বেড়ে ওঠে রাজনৈতিক ক্ষমতা। - মাও সে তুং

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *