Zero to one (জিরো টু ওয়ান) বইয়ের পর্যালোচনা


Zero to one / জিরো টু ওয়ান মানে একজন উদ্যোক্তা কীভাবে এমন এক কোম্পানি গড়ে তুলবে যা নতুন এবং অভিনব জিনিস তৈরি করে। পিটার থিয়েল তার বক্তব্যে উদ্যোক্তাদের এমন সব সুযোগ নিয়ে কোম্পানি গড়তে বলেন। এতে করে সবার জন্য উন্নত ভবিষ্যৎ গড়া সম্ভব। এই বই হচ্ছে উদ্যোক্তা, ফাউন্ডার্স অথবা ইনভেস্টর তথা বিনিয়োগকারীদের জন্য।

এ বই থেকে আজকে আমরা আলোচনা করে যা পেলাম:

১। ২০০০ সালের আমেরিকান শেয়ার মার্কেট ক্র‍্যাশ বনাম বাংলাদেশের ই-কমার্স বুদবুদ অবস্থা 

২। পুঁজিবাদ বনাম সামন্তবাদ 

৩। ভবিষ্যৎ সৃষ্টি করা যায় এবং তা কীভাবে করতে হয়

৪। বাংলাদেশের খাদ্য সমস্যা এবং খাদ্য পণ্যের সিন্ডিকেট। এ থেকে আমাদের শিক্ষা।

৫। Decentralization vs Centralization


৬। আস্থা বা বিশ্বাস তৈরি করবে আশা বা স্বপ্ন 

৭। কাস্টমারের মতো চিন্তা করতে হবে বনাম ভিন্নভাবে চিন্তা করতে হবে 

৮। Communication Gap

৯। স্থানীয় পরিবেশ অনুযায়ী কাজ করতে হবে বনাম গ্লোবালাইজেশন 

১০। ইলন মাস্কের স্টারলিংক

Steal Like an Artist by Austin Kleon এর পুরো বইয়ের পর্যালোচনা


লেখক অস্টিন ক্লেওনের বই Steal Like an Artist: 10 Things Nobody Told You About Being Creative। উপশিরোনামেই বইয়ের বিষয়বস্তুকে পরিষ্কার করে তুলে ধরেছে। এ বই মূলত ক্রিয়েটিভিটি তথা সৃজনশীলতা বৃদ্ধির ১০টি উপায় দেখায়। যদিও ১০টি বলা হয়েছে, প্রকৃতপক্ষে এরচেয়ে অনেক বেশি আইডিয়া, বুদ্ধি এবং উপায় বাতলে দেওয়া হয়েছে। ১০টি উপায়কে লেখক ১০টি অধ্যায়ে ভাগ করেছেন। এই ভাগ সম্পর্কে আমার আগের পোস্ট-Steal Like an Artist by Austin Kleon এর বইয়ের পর্যালোচনা পড়তে পারেন।

আজকে আমরা বইয়ের ভেতর থেকে আমার ভালো লাগা কিছু কলাকৌশল তুলে ধরব:

১। পড়ালেখার জন্য আলাদা টেবিল রাখা দরকার। কম্পিউটার টেবিলে পড়ালেখা হয় না। কম্পিউটার হচ্ছে আইডিয়া আসার পর কাজ করার জায়গা। কিন্তু কম্পিউটার টেবিলে বসে আইডিয়া আসবে না। এটা অনেকটা কাজ করার সময় চিন্তা করবে না, আর চিন্তা করার সময় কাজ করবে না-তত্ত্বের মতো। তাই লেখক বলেন, কম্পিউটার টেবিলে পড়বে না। আর পড়ার টেবিলে কম্পিউটার, ল্যাপটপ চালাবে না।

২। আমরা কোথায় থাকি তা আমাদের কাজের ক্ষেত্রে অনেক বড় প্রভাব বিস্তার করে।

৩। প্রতিদিনকার পরিবেশ পরিস্থিতি দেখতে দেখতে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে পড়ে। এজন্য ভ্রমণ করা জরুরি। ভ্রমণ করলে আমরা দুনিয়া সম্পর্কে নিত্যনতুন দৃষ্টিভঙ্গি পাই।

৪। যেকোন দলের মধ্যে সবচেয়ে স্মার্ট লোক খুঁজে বের করো। তারপর তার পাশে দাঁড়াও। তার সাথে আড্ডা দাও।

ভালো চুরি বনাম মন্দ চুরি (ভালো চুরির বৈশিষ্ট্য) 

৫। নিজের কাজ শেষ করার জন্য বোরিং ভাবভঙ্গি নিয়ে চলাও উত্তম।

৬। ঋণ থেকে দূরে থাকো। বেশিরভাগ লোকজন টাকাপয়সার ব্যাপারে চিন্তাভাবনা করতে ঘৃণা করে। কিন্তু টাকাপয়সা খরচ করার ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। তাই চেষ্টা করবে টাকাপয়সা সম্পর্কে যত দ্রুত জ্ঞান অর্জন করা যায় ততই উত্তম। মানি ম্যানেজমেন্ট সম্পর্কিত বই পড়ো: Secrets of the Millionaire Mind by T. Harv Eker, Rich Dad Poor Dad by Robert Kiyosaki, থিংক অ্যান্ড গ্রো রিচ প্রভৃতি।

৭। শখ পূরণ করো। নিজের পছন্দ মতো কাজ করো। যা ভালোবাসো তাই করো। কিন্তু পাশাপাশি ৯-৫টা একটা চাকরিও রাখো। কারণ এতে করে তোমার মধ্যে শৃঙ্খলা আসবে। আর এই চাকরি থেকে যা অর্থ পাবে তা তোমাকে অর্থনৈতিক মুক্তি দিতে সাহায্য করবে।

৮। বন্ধু বানাও। শত্রুদের এড়িয়ে যাও। তোমার পছন্দের জিনিগুলো গুগল এলার্টস থেকে দেখে নাও।

৯। বলা হয়, আবর্জনার পাশে দাঁড়ালে দুর্গন্ধ তো আসবেই। আবার ফুলের সাথে দাঁড়ালে ফুলের সুবাতাস তোমার দেহ-মনে বইবে। চেষ্টা করো, যেকোন জায়গায় প্রতিভাবান এবং যোগ্য ব্যক্তির পাশে দাঁড়ানোর। দলের মধ্যে যদি কেউ যোগ্য না থাকে, তবে সেই দল বাদ দাও। যদি দলের মধ্যে তুমিই একমাত্র যোগ্য হও, তবে নতুন দল খুঁজে নাও।

১০। অনলাইনে লোকজনের সাথে ঝগড়া করা বাদ দাও। কিছু করে দেখাও। কাজ করে দেখাও।

১১। লোকজন তোমার কাজের যেসব প্রশংসা করে, তার একটা ফাইল বানাও। কারণ প্রতিদিন যে তোমার ভালো যাবে তার কোন গ্যারান্টি নেই। তাই যখন মন খারাপ লাগবে, একঘেয়ে লাগবে, তখন এই ফাইল থেকে প্রশংসাগুলো পড়ে দেখো।

১২। ক্রিয়েটিভ হতে গেলে অনেক এনার্জি দরকার। তাই নানা কাজে মনোযোগ দেওয়ার চেয়ে নিজের একটি নির্দিষ্ট লক্ষ্যে মনোযোগ দাও।

ক্রিয়েটিভিটি নিয়ে পড়তে পারো ক্রিয়োটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং (সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের উপায়সমূহ) বই।

১৩। ঋণ থেকে দূরে থাকো। এজন্য টাকাপয়সার ব্যাপারে আগে থেকে শেখার চেষ্টা করো। Money Management 101 শিখো।

১৪। একটা ক্যালেন্ডার রাখো। প্রতিদিন কাজ করে ক্যালেন্ডারে ক্রস চিহ্ন দাও। পাশাপাশি একটি ডায়েরি রাখো।

১৫। বিয়ে করো চিন্তাভাবনা করে। তোমার সহধর্মিণী যেন একই মনোভাবসম্পন্ন হয়। তোমাকে যেমন ভালোবাসবে, তেমন তোমার কাজকেও যেন ভালোবাসে। বিয়ে করার সময় চিন্তাভাবনা করবে বলতে আমি কেবল সহধর্মিণীর কথাই নয়, অন্য যেকোন সম্পর্ক, যেমন ব্যবসায়িক, পেশাগত এবং বন্ধুত্বপূর্ণ প্রভৃতি সম্পর্কে ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সমভাবানপন্ন মানুষ খোঁজ।

১৬। ক্রিয়েটিভিটি মানে কী করবে তা যেমন নির্বাচন করবে, তার পাশাপাশি কী কী করবে না তাও নির্ধারণ করবে। তোমার জন্য যা কিছু গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিতে গিয়ে তোমাকে এমন বহুকিছু বাদ দিতে হবে যা তোমার গুরুত্বপূর্ণ কাজের সামনে বাধা হয়ে দাঁড়ায়।

তোমাকে বুঝতে হবে তুমি দুনিয়ার সবকিছু করতে পারবে না। একে স্বীকার করে নাও। সবকিছুতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ করো।

১৭। কোনকিছু নির্বাচন করার আগে সময় নিয়ে চিন্তা করো। তারপর মজা করো।

কেন মানুষের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলা দরকার?

এ পোস্ট থেকে কী শিখবেন?

- কেন মানুষের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলা দরকার?

- লেখক জেফ কেলারের নেটওয়ার্কিং এর মাধ্যমে উন্নতি করার অভিজ্ঞতা।

- ব্যক্তিগত এবং ব্যবসায়িক পরিসরে নেটওয়ার্কিং এর সুবিধা আগামী পোস্টে উল্লেখ করা হবে।

ছবি: ইমেজ বাজার 


কেন মানুষের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলা দরকার?

যখনই পারেন ব্যক্তিগতভাবে মানুষের নেটওয়ার্ক করতে ভুলবেন না। এতে করে আপনি আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবেন এবং অফলাইন জগতের মানুষের কাছে পৌঁছাবেন যাদের সাথে আপনি আগে শুধু কম্পিউটারে চ্যাট করেছেন অথবা কখনো দেখাই হয়নি৷ ব্যক্তিগতভাবে যোগাযোগ করা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে এবং মানুষকে আপনার সাথে প্রকৃত উপায়ে সংযোগ করতে সাহায্য করে। পাশাপাশি নেটওয়ার্কিং এর মাধ্যেমে আপনি নিত্যনতুন আইডিয়া সম্পর্কেও জানতে পারেন।


এখানে লেখক জেফ কেলার কীভাবে নেটওয়াকিং এর মাধ্যমে তার বই এটিটিউড ইজ এভরিথিং এর প্রচারপ্রসার এবং তার নিজের বক্তৃতার পেশাকে সমৃদ্ধ করল তার এক অসাধারণ ঘটনা উল্লেখ করা হলো।


১৯৯০ সালের শেষের দিকে আমি ফ্রিল্যান্স লেখক স্টু কামেনের সাথে দেখা করি। এটা আমার ব্যবসায়িক জীবনের জন্য এক অবিশ্বাস্য সুফল বয়ে আনে। ঘটনাটি হলো:


১৯৯২ সাল। তখন স্টু ‘থিংক অ্যান্ড গ্রো রিচ’ নামক একটা সংবাদপত্রে নিয়মিত লিখত। স্টুরই পরামর্শে পত্রিকাটির প্রথম পৃষ্ঠাতেই আমাকে নিয়ে একটি গল্প প্রকাশ করে–কীভাবে আমি আইনজীবী থেকে একজন অনুপ্রেরণাদানকারী বক্তায় পরিণত হলাম। ঐ সময়েই আমি আবার সংবাদপত্রটির সাথে বই বিক্রির একটা ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করি এবং তারা আমার ‘এটিটিউড ইজ এভিরিথিং’ বইটি তাদের প্রকাশনীর মাধ্যমে প্রচার করে। তখন হাজার হাজার বই বিক্রি হয়।


‘থিংক অ্যান্ড গ্রো রিচ’ সংবাদপত্রটি তাদের প্রকাশনী থেকে আমার নিজের কিছু প্রবন্ধও প্রকাশ করে। ফলস্বরূপ তাদের পাঠকদের কাছ থেকে প্রচুর সাড়া পাই এবং বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদানের আমন্ত্রণ পাই।


এই সময়ে জিম ডুনোভান নামক নিউ ইয়র্কের তাদের এক গ্রাহকের কাছ থেকে একটা চিঠি আসে। পরে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। জিম আমাকে আইএনটিআই পাবলিশিং অ্যান্ড রিসোর্স বুকস নামক প্রকাশনীর সাথে পরিচয় করিয়ে দেয়। যারা আপনার হাতে থাকা আমার বইটি প্রকাশ করেছে। এর মধ্যে জিম নিজে ‘হ্যান্ডবুক টু এ হ্যাপিয়ার লাইফ’ এবং ‘দিস ইজ ইউর লাইফ, নট এ ড্রেস রিহার্সেল’ নামক দুইটি গুরুত্বপূর্ণ বই লিখে ফেলে।


আমার সাথে এতো ভালো কিছু ঘটে যাওয়ার পিছনে মূলত কাজ করেছিল স্টু কামেনের সাথে আমার পরিচয় হওয়া... তারপর থিংক অ্যান্ড গ্রো রিচ সংবাদপত্রের নেটওয়ার্কের আওতায় আসা... এবং জিম ডুনোভানের নেটওয়ার্কের আওতাভুক্ত হওয়া। নেটওয়ার্কিং এর ক্ষমতা এক কথায় অসাধারণ!


আপনাকে যদি সফলতায় পৌঁছানোর জন্য দুটি রাস্তা থেকে একটি বেছে নিতে বলা হয় এবং রাস্তা দুটোর একটি যদি কম সময়ের, আর অপরটি যদি হয় দীর্ঘ সময়ের; আপনি কি কম সময়ের রাস্তাটি বেছে নিবেন না? নেটওয়ার্কিং বা ভালো যোগাযোগ ও সম্পর্ক তৈরি করাও এমন এক রাস্তা, যা আপনার কাজকে আরও সহজ করে দেয় এবং দ্রুততার সাথে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। সবশেষে বলব, যত ভালো এবং মজবুত সম্পর্ক তৈরি করবেন, আপনার সাফল্যের জন্য ততো ভালো সুযোগ তৈরি হবে।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *