আপনার মূল দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করুন

প্রথমে চিন্তা করুন আপনি কী কী কাজে দক্ষ? সেই কাজগুলো খুঁজে বের করে সেগুলোতে আরও দক্ষ হয়ে উঠুন। আপনি যত বেশি আপনার শক্তিকে আপনার দক্ষতায় কাজে লাগাবেন তা আরও বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। মূল দক্ষতার জায়গাগুলোতে যা যা থাকতে হবে তা সম্পর্কে ব্রায়ান ট্রেসি তার বই টাইম ম্যানেজমেন্টে উল্লেখ করেছেন :

১. আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, আপনার যে পেশা সেই পেশা সংক্রান্ত দায়িত্ব ও দাবি-দাওয়া থাকতে হবে।

২. দক্ষতার জায়গাগুলো এমন সেগুলোর জন্য আপনি শতভাগ দায়ী। কোনো অজুহাত নয়, অন্যকে দোষারোপ করা নয়, নিজের কাজের দায়িত্ব নিজে নিবেন। যদি আপনি নিজে কাজটি করতে না পারেন তবে অন্য কেউই এটা আপনার জন্য করে দিতে পারবে না। 

৩. এগুলো এমন কিছু কাজ যা পুরোপুরি আপনার নিজের নিয়ন্ত্রণে। এই কাজগুলো করতে আপনার অন্য কারও সহায়তার দরকার নেই।

আপনার এমন কিছু কাজ আছে যা কেবল আপনিই করতে পারেন। এসব কাজে আরও দক্ষ হয়ে উঠুন। এতে করে আপনি অন্যদের থেকে অনন্য হয়ে উঠবেন। অনন্যতা নিয়ে তারিক হক, তার বই ‘বদলে যান এখনই’ তে বলেছেন, ‘একবার তলিয়ে দেখুন, যে আপনাকে ব্যঙ্গ করছে, তারই হয়তো এটা একটা বড় সমস্যা, আপনার নয়। নিজেকে কখনো ছোট ভাববেন না। মনে রাখবেন, পৃথিবীতে আপনি একজন অনন্য মানুষ। আপনার মতো আর কেউ নেই।’

নেতৃত্ব বিষয়ক বিশিষ্ট প্রশিক্ষক জন সি ম্যাক্সওয়েলও বলেন যে, আপনি যেসব কাজে দক্ষ তাতে আরও বেশি করে মনোযোগ দিন। সেসব বিষয়ের একজন আগ্রহী শিক্ষার্থী হয়ে উঠুন এবং যা শিখবেন তা কাজে লাগান। এতে করে আপনি আপনার কাজে আরও দক্ষ হয়ে উঠবেন। যা শিখবেন তা অন্যদের সাথে বিনিময় করবেন। ফলে এই শিক্ষা আপনার মাঝে আরও বেশি পাকাপোক্ত হবে।


পরিশেষে, বার্ট্রান্ড রাসেলের কথা দিয়ে শেষ করছি। রাসেল তার বই শিক্ষা ও সমাজকাঠামোতে বলেছেন, ‘বর্তমান বিশ্বের জন্য দরকার প্রতিযোগিতা নয়, সংগঠন ও সহযোগিতা, প্রতিযোগিতার বিশ্বাসটাই সেকেলে হয়ে পড়েছে।’ নিজের শক্তিশালী দিকগুলো আরও শাণিত করুন এবং সহযোগিতা ও সংগঠনের মাধ্যমে আরও সমৃদ্ধ হোন।


তথ্যসূত্র :

১। টাইম ম্যানেজমেন্ট (সময় ব্যবস্থাপনা)। মূল : ব্রায়ান ট্রেসি। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭। পৃ. ৬৫-৬৬।

২। বদলে যান এখনই। তারিক হক। ঢাকা, অনন্যা প্রকাশনী, ২০১৫।

৩। ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ (আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলি গঠন করুন)। মূল : জন সি ম্যাক্সওয়েল। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৪। শিক্ষা ও সমাজকাঠামো। মূল : বার্ট্রান্ড রাসেল। অনুবাদ : আরশাদ আজিজ। ঢাকা, অবসর প্রকাশনী, ২০০৭। পৃ. ৯০।

আপনার লক্ষ্য অর্জনের জন্য কীভাবে কার্যকর পরিকল্পনা তৈরি করবেন?


মাত্র ৬টি ধাপের একটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন।

আমরা ধরে নিচ্ছি আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য পূরণের জন্যই আমরা পরিকল্পনা তৈরি করছি। আমাদের এখন দুইটি কাজ : প্রথম, একটি পরিকল্পনা তৈরি করা। দ্বিতীয়, পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাওয়ার ইচ্ছা পোষণ করা।

১। আপনার লক্ষ্য হতে হবে পরিষ্কার, স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাঁধা। লক্ষ্য নির্দিষ্ট করতে একটি বই পাঠ করতে পারেন - থিংক এন্ড গ্রো রিচ (চিন্তা করুন এবং ধনী হোন)। মূল : নেপোলিয়ন হিল। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৫। একটি নির্দিষ্ট লক্ষ্যের থাকে পাঁচটি বৈশিষ্ট্য :

ক। নির্দিষ্ট : আপনার লক্ষ্য হতে হবে পরিষ্কার ও স্পষ্ট। 'আমি টাকা চাই' একথা বললে হবে না। 'আমি ১ বছরের মধ্যে ১,০০,০০০ টাকা আয় করতে চাই' এভাবে বলাই হচ্ছে পরিষ্কার ও স্পষ্ট।

খ। পরিমাপযোগ্য : আপনার লক্ষ্য করে পরিমাপ করা যায় এমন। আপনি আরও টাকা আয় করতে চান। কিন্তু কত টাকা আয় করতে চান তা নির্দিষ্ট করে বলতে হবে। 'আমি ১ বছরের মধ্যে ১,০০,০০০ টাকা আয় করতে চাই' এভাবে নির্দিষ্ট করে বলতে হবে।

গ। অর্জনযোগ্য : আপনার লক্ষ্য হতে হবে আপনার সামর্থের মধ্যে। নতুবা আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না এবং হতাশ হয়ে পড়বেন। 'আমি ১ বছরের মধ্যে ১,০০,০০০ টাকা আয় করতে চাই' এ কথা না বলে আপনি যদি লক্ষ্য হিসেবে ঠিক করেন 'আমি ১ বছরের মধ্যে ১০,০০,০০০ টাকা আয় করতে চাই' এবং এক বছরের মধ্যে ১০,০০,০০০ টাকা আয় করতে না পারেন তবে আপনি হতাশ হয়ে পড়বেন। এজন্য নিজের সামর্থ্য বিবেচনা করুন। আপনি যদি ১ বছরে ১,০০,০০০ টাকা আয় করেন, তারপর লক্ষ্য নিন '১ বছরে ৫,০০,০০০ টাকা আয় করব', তারপরের বছর লক্ষ্য নিন '১ বছরে ১০,০০,০০০ টাকা আয় করব'। নিজের সামর্থ্য বিবেচনা করে অর্জনযোগ্য লক্ষ্য নির্দিষ্ট করুন।

ঘ। প্রাসঙ্গিক : আপনার লক্ষ্য হতে হবে আপনার জীবনের সাথে খাপ খায় এমন। আপনার জীবনের চরম যে লক্ষ্য তার সাথে প্রাসঙ্গিক হতে হবে।

ঙ। সময় : আপনার একটি নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে যে তারিখের মধ্যে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে অনুপ্রেরণার ৬৪টি বই প্রকাশ করা। তারিখ হচ্ছে ১৫/০৯/২০৩০। ১৭ বছর আগে ২০১৩ সালের এই তারিখ থেকে আমি আমার কাজ আরম্ভ করি। এজন্য এই তারিখকে আমি আমার লক্ষ্য পূরণের তারিখ হিসাবে নির্দিষ্ট করেছি।

২। ভবিষ্যৎ লক্ষ্য পূরণের জন্য আপনার পিছনের দিকে কিছু কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় দূরবর্তী লক্ষ্য অর্জনের জন্য লোকজন চিন্তা করে এখনি কাজ করার দরকার কী, পরে করলেও হবে। ২০৩০ সাল তো এখনও অনেকদূর। তাই কাজ বন্ধ রাখে। তাই বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট লক্ষ্য নেওয়ার প্রয়োজন রয়েছে। ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে বড় লক্ষ্য পূরণ করা সম্ভব। এই সম্পর্কে আরও বিস্তারিত পাবেন - ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ (একটি ছোট্ট পদক্ষেপ আপনার জীবন বদলে দিতে পারে)। মূল : রবার্ট মৌরার (পিএইচডি)। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

ধরুন, আপনি চিন্তা করলেন, ১ বছরের ৪টি বই প্রকাশ করব। তাহলে প্রতি ৩ মাসে ১টি বই প্রকাশ করতে হবে। ১ দিনে ৪ পৃষ্ঠা লিখতে হবে। এরকম টিক চিহ্ন দেওয়ার বক্স রেখে লিখে যান :

❑ ১ দিনে ৪ পৃষ্ঠা লিখব

❑ ৩ মাসে ১টি বই প্রকাশ করব

❑ ১ বছরের ৪টি বই প্রকাশ করব

প্রথমে দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে ছোট ছোট অংশে ভাগ করে বড় লক্ষ্য অর্জন করুন।

বিশেষ দ্রষ্টব্য : আমি 'প্রতিদিন ৪ পৃষ্ঠা লিখব' একথা ব্যবহার না করে '১ দিনে ৪ পৃষ্ঠা লিখব' ব্যবহার করেছি। কারণ আমি দেখেছি প্রতিদিন শব্দটির পরিবর্তে ১ দিন শব্দটি ব্যবহার করলে মনস্তাত্ত্বিকভাবে কাজ করতে সুবিধা হয়।


৩। আপনার লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে কী কী জিনিস দরকার তা নির্ধারণ করুন। এই ধাপে আপনি আপনার ছোট ও বড় লক্ষ্য পূরণের জন্য কী কী জিনিস আছে এবং কী কী জিনিস লাগবে তা খুঁজে বের করবেন এবং সংগ্রহ করবেন। আপনি কোথায় আছেন এবং কোথায় পৌঁছাবেন তার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবেন। এই সম্পর্কে আরও বিস্তারিত পাবেন - সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউট (একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন)। মূল : নেপোলিয়ন হিল ও ডব্লিউ ক্লেমেন্ট স্টোন। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৪। আপনার লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে কী কী কাজ করা দরকার তা নির্ধারণ করুন। এই ধাপটি হচ্ছে কাজ বিষয়ক। ধরুন আপনাকে আপনার ২টি পণ্য বিক্রয় করার জন্য ১০ জন গ্রাহককে ফোন করা লাগবে। আপনি দশজনকে ফোন করে কি বলবেন তা আগে থেকে ঠিক করুন। লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে, মানুষকে নেতৃত্ব দিতে নেতৃত্ব বিষয়ক বই পাঠ করতে পারেন - ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ (আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলি গঠন করুন)। মূল : জন সি ম্যাক্সওয়েল। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

ব্যবসার ক্ষেত্রে এ ধরনের কাজ করার জন্য আমরা মার্কেটিংকে ব্যবহার করি, ভালো গুণগত মানের পণ্য তৈরি করি, যাতে করে গ্রাহকরা বারবার ফিরে আসে।

৫। আপনি কী কী কাজ করবেন তার একটি তালিকা তৈরি করুন। এজন্য আপনি প্রতিদিন কাজ করার তালিকা তৈরি করুন। বাংলায় অনুসূচি বলে। সময় ব্যবস্থাপনা সম্পর্কে পাঠ করুন এবং আপনার সময়কে কাজে লাগান। এই সম্পর্কিত বই - টাইম ম্যানেজমেন্ট (সময় ব্যবস্থাপনা)। মূল : ব্রায়ান ট্রেসি। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৬। এতক্ষণ যা যা পরিকল্পনা করলেন সেই অনুসারে এবার কাজ আরম্ভ করুন। আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। আপনি ছোট ছোট লক্ষ্য নিয়েছেন এবং তা পূরণের জন্য পরিকল্পনা করেছেন। এবার কাজ করে যান। প্রায়ই দেখা যায় অনেককে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করে কিন্তু কাজ করে না। এই জিনিসটি কাটানোর জন্য ছোট ছোট সাফল্যে নিজেকে অভিবাদন জানান এবং বন্ধুদের নিয়ে আপনার ছোট্ট সাফল্য উদযাপন করুন। আর বড় লক্ষ্যের দিকে সবসময় চোখ রাখুন। এতে করে আপনি নিজের মধ্যে উৎসাহ পাবেন। শেষবেলায় আরও একটি বইয়ের নাম বলে যাই। জীবনকে উপভোগ করতে পড়ুন - 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস (সুখ ও সমৃদ্ধি অর্জনের ৭টি সূত্র)। মূল : জিম রন। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।



তথ্যসূত্র :

১। https://www.thebalancesmb.com/how-to-create-an-action-plan-to-achieve-your-goals-1794129

২। থিংক এন্ড গ্রো রিচ (চিন্তা করুন এবং ধনী হোন)। মূল : নেপোলিয়ন হিল। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৫।

৩। ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ (একটি ছোট্ট পদক্ষেপ আপনার জীবন বদলে দিতে পারে)। মূল : রবার্ট মৌরার (পিএইচডি)। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

৪। সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউট (একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন)। মূল : নেপোলিয়ন হিল ও ডব্লিউ ক্লেমেন্ট স্টোন। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৫। ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ (আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলি গঠন করুন)। মূল : জন সি ম্যাক্সওয়েল। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৬। টাইম ম্যানেজমেন্ট (সময় ব্যবস্থাপনা)। মূল : ব্রায়ান ট্রেসি। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

৭। 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস (সুখ ও সমৃদ্ধি অর্জনের ৭টি সূত্র)। মূল : জিম রন। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

ব্যক্তিত্বের ধরন - বনচউ (উদ্যোক্তা)


বনচউ ব্যক্তিত্বের অধিকারীদের জন্য জনপ্রিয় কিছু পেশা :


সব ধরনের পেশাতেই কিন্তু সব ধরনের ব্যক্তিত্বের সফল লোক আছে। আমরা কেবল বলতে চাচ্ছি এ ধরনের পেশায় বনচউ ব্যক্তিত্বের অধিকারী লোকজন সন্তুষ্ট ও তৃপ্তি বোধ করে।

উদ্যোক্তাবাদ / ব্যবসা ক্ষেত্রে


উদ্যোক্তা
উদ্ভাবক
ব্যবস্থাপনা পরামর্শক
নতুন উদ্যোগে বিনিয়োগকারী
সাহিত্য কর্মের সহায়তাকারী (Literary agent)
ফটোগ্রাফার
সাংবাদিক
স্বত্বাধিকারী : রেস্তোঁরা বা হোটেল
অভিনেতা
সম্পদের ব্যবস্থাপক : ব্যবসায়িক / পারিবারিক

বাজারজাতকরণ / সৃজনশীল ক্ষেত্রে


সৃজনশীল বিজ্ঞাপন নির্দেশক
বাজার গবেষক বা বিশ্লেষক
জনসংযোগ রক্ষাকারী বিশেষজ্ঞ
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থাপক
বিজ্ঞাপন গবেষক বা পরিকল্পনাকারী
খেলোয়াড়দের ব্যবস্থাপক

পরিকল্পনা ও উন্নয়ন ক্ষেত্র


কৌশলগত পরিকল্পনাকারী
ব্যবসায়িক অগ্রগতি নির্দেশক
কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে পরামর্শক
আবাসন ব্যবসার এজেন্ট
কম্পিউটার বিশ্লেষক
যোগাযোগ রক্ষাকারী বিশেষজ্ঞ

রাজনীতি ক্ষেত্রে


রাজনীতিবিদ
রাজনৈতিক ব্যবস্থাপক
রাজনৈতিক বিশ্লেষক
সামাজবিজ্ঞানী

অন্যান্য ক্ষেত্রে


পরিবেশবিজ্ঞানী
শিক্ষা মনোবিদ
খেলোয়াড়দের প্রশিক্ষক বা নির্দেশক
অপরাধ বিশেষজ্ঞ
গোয়েন্দা

জীবনে সাফল্য পেতে হলে আপনার শক্তিগুলোকে কাজে লাগান


নিজের জন্য এবং নিজের আদর্শ, বুদ্ধি ও ধারণাগুলোর জন্য আগ্রহ তৈরি করুন।


  • আপনি যখন আপনার সামর্থ্যরে কথা বলবেন তখন নিজের আদর্শ, বুদ্ধি, ধারণা ও প্রেরণা নিয়ে স্বাভাবিক আগ্রহের সাথে কথা বলুন। আপনার পূর্বের কাজগুলোর কথা, সেগুলোর সাফল্যের কথা তুলে ধরুন এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা বলুন।
  • আপনার নিজের ওপর ও নিজের সামর্থ্যরে ওপর আত্মবিশ্বাসের কথা বলুন। আপনি যেকোনো প্রকল্প বা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত বলে প্রকাশ করুন।


নতুন কিছু দেখুন এবং নতুন নতুন সম্ভাবনাকে কাজে লাগান


  • আপনার আদর্শ, বুদ্ধি বা ধারণাগুলোকে নানান উপায়ে কাজে লাগান। আপনি হয়তো কোনো সংগঠন বা কোম্পানিকে আপনার উদ্ভাবনকুশলতা দিয়ে সহায়তা করতে পারেন।
  • আপনার আদর্শ, বুদ্ধি বা ধারণাগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিন - এসব পরিবর্তন কীভাবে বর্তমান ও ভবিষ্যতের সমস্যার সমাধান করবে তা বলুন।


আপনার নিজের কর্মের সমাধান নিজেই করুন


  • যেকোনো সামাজিক ঝোঁক বুঝতে নিজের ‘দূরদৃষ্টি’কে কাজে লাগান। ভবিষ্যতে আপনার কাজে লাগবে এমন লোকজনকে খুঁজে বের করুন।
  • লোকজনের সাথে সাক্ষাৎ করতে এবং নিজেকে পরিচয় করিয়ে দিতে আপনার শক্তি ও সামর্থ্য কাজে লাগান। এমন লোকজনের সাথে পরিচিত হন যারা আপনাকে অন্য আরও প্রভাবশালী লোকজনের সাথে যোগাযোগ করিয়ে দিতে সক্ষম হবে।


লোকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রচুর তথ্য সংগ্রহ করুন


  • আপনার যোগাযোগকে বিস্তৃত করুন। বিশেষ করে, এমন এমন লোকজনের সাথে পরিচয় রাখুন যারা আপনাকে অন্য আরও প্রভাবশালী লোকজনের সাথে যোগাযোগ করিয়ে দিতে সক্ষম হবে।
  • লোকজনকে জিজ্ঞেস করুন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত জানতে চান। এতে করে প্রচুর তথ্য পাবেন, যা পরবর্তীতে আপনার কাজে লাগবে।


অন্যদেরকে কী কী জিনিস অনুপ্রাণিত করে তা খুঁজে বের করুন


  • অন্যরা কী বলছে আর কী বলছে না তা খুঁজে বের করুন। তাদের চাহিদা সম্পর্কে, তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে খুঁজুন। এগুলো নিয়ে আলোচনা করুন। এতে করে আপনি বুঝতে পারবেন আপনার দক্ষতা ও যোগ্যতা দিয়ে তাদেরকে কী করে সহায়তা করতে পারবেন।
  • সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে এবং কর্মক্ষেত্রে একটি ইতিবাচক আবহ তৈরি করতে আপনার স্বাভাবিক আকর্ষণীয়তা ও হাস্যরস বোধ বজায় রাখুন।


অন্যদেরকে দেখান যে আপনি আপনার অবস্থানে দাঁড়িয়েও চিন্তা করতে পারেন


  • অন্যদেরকে দেখান যে অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হলেও আপনি সৃজনশীল উপায়ে আপনার সামর্থ্যকে কাজে লাগাতে পারেন।
  • আপনার সামর্থ্য ও অভিজ্ঞতা নিয়ে অন্যদের সাথে আলাপ করুন। এতে করে আপনি যে সমস্যার সময়, যেকোনো দুর্ঘটনা বা জরুরি সময়ে দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য রাখেন তা ফুটে উঠবে।


দীর্ঘমেয়াদি জিনিসের সম্ভাবনা ও সমস্যা বিশ্লেষণ করে দেখান


  • দীর্ঘমেয়াদি জিনিসের পরিণতি দেখার মতো আপনার দূরদৃষ্টি আছে এবং তা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে দেখান। কোনো পণ্য বা পদ্ধতির মাধ্যমে তা করতে পারেন।
  • অতীত কর্মকে গঠনমূলক সমালোচনা করুন এবং আপনি যে নির্মোহচিত্তে সমালোচনা করতে পারেন তা দেখান।


সম্ভাব্য ফাঁদ


অনেক ধরনের কাজে ব্যস্ত হওয়ার প্রবণতা থেকে সতর্ক থাকুন। এতে করে বিভিন্ন দিক বিবেচনা করে ঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়বে।


  • চেষ্টা করুন এক সময়ে একটি প্রকল্পে কাজ করার। বিভিন্ন জিনিসের দিকে গভীর মনোযোগ দিক, তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যালোচনা করুন। বিভিন্ন তথ্য উপাত্ত, বর্ণনা ও সময়সীমা লক্ষ রাখুন। পথ চলতে যেকোনো অবাস্তব বুদ্ধি বা ধারণা এড়িয়ে চলুন। আপনার প্রাধান্যের তালিকা তৈরি করুন এবং সেই তালিকা অনুযায়ী কাজ করে যান।


অন্যান্য মানুষের আবেগকে অবৈধভাবে বা অগুরুত্বপূর্ণ মনে করে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে অন্যের কাছে অহংকারী ও দুর্বিনীত বলে প্রতীয়মান হবেন।


  • একটি প্রকল্প বা কথা বা আপনার বিবৃতি অন্যের ওপর কী রূপ প্রভাব ফেলে তা বোঝার চেষ্টা করুন। অন্যদের প্রতি নেতিবাচক সমালোচনা না করে ইতিবাচক উত্তর দেওয়ার চেষ্টা করুন। এও জানবেন যে কিছু কিছু মানুষ সমালোচনাকে মারাত্মক আঘাত হিসাবে নেয়।


নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখুন এবং দীর্ঘসূত্রতা পরিহার করুন। সিদ্ধান্তকে এতদিন ধরে ঝুলিয়ে রাখবেন না যে আপনার হাত থেকে সকল সুযোগ চলে যায়।

(দীর্ঘসূত্রতা মানে কাজ জটিল ও দীর্ঘস্থায়ী করার প্রবণতা। দীর্ঘসূত্রিতা মানে চিরক্রিয়তা।)


  • কাজের সময়সীমার সাথে দৃঢ়সংলগ্ন হয়ে থাকুন এবং একে অভ্যাসে প্রতিষ্ঠিত করুন। অনুসূচি মেনে চলুন। অন্যদের সময়সূচিকে গুরুত্ব দিন এবং আপনার যদি আসতে দেরি হয় তবে অন্যদেরকে আগেই জানান।


অন্য কেউ কথা বলছে, বলতে দিন। কথার মাঝে কথা বলবেন না। আপনার সামনে হয়তো কোনো একটি আদর্শ, বুদ্ধি বা ধারণার উদয় হতে যাচ্ছে। একটু ধৈর্য ধরে শুনুন।


  • আপনার শ্রবণ ক্ষমতাকে কাজে লাগান। আরেকজন কী বলছে তা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার আদর্শ, বুদ্ধি বা ধারণা প্রকাশ করার আগে আরেকজন কী বলছে তা শুনুন।
  • ব্যক্তির কথাকে পুনরায় একইভাবে বলুন। এ এক চমৎকার কৌশল। পুনরায় বলে নিশ্চিত হোন যে আপনি যা বুঝেছেন উক্ত ব্যক্তি তাই বলতে চেয়েছেন।



আপনার কাজ সম্পর্কিত শক্তিগুলো :



  • যোগাযোগ করার চমৎকার দক্ষতা এবং আপনার আদর্শ, বুদ্ধি বা ধারণার মাধ্যমে অন্যদেরকে অনুপ্রাণিত করার সামর্থ্য
  • গ-ির বাইরে চিন্তা করার আগ্রহ এবং নতুন নতুন সম্ভাবনা চিন্তা করে বের করা
  • সমস্যা সমাধানের জন্য সৃজনশীল চিন্তার শক্তি
  • ঝুঁকি নেওয়ার সাহস, নতুন জিনিস নিয়ে চেষ্টা করা এবং বাধাবিপত্তি অতিক্রম করে ওঠা
  • আগ্রহের জায়গা বিস্তর এবং নতুন জিনিস খুব সহজেই শেখার সামর্থ্য


আপনার কাজ সম্পর্কিত দুর্বলতাগুলো :



  • নিজেকে সংগঠিত করে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়া
  • প্রাধান্য বজায় রাখা ও কাজ করা কঠিন এবং সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা
  • অতি আত্মবিশ্বাসী; এতে করে আপনি হয়তো নিজের সামর্থ্য বা অভিজ্ঞতাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন
  • কী ঘটা সম্ভব সেদিকে সর্বদা মনোযোগ। বরং কীভাবে কাজে লাগানো যায় তার দিকে মনোযোগ দিতে হবে
  • আপনি যা কিছু দিতে পারবেন তারচেয়েও বেশি প্রতিজ্ঞা করার প্রবণতা


আপনার শক্তিগুলো ব্যবহার করা সহজ।

একজন বনচউ হিসাবে


আপনার সাফল্যের গোপন রহস্য হচ্ছে আপনাকে প্রাধান্য তৈরি করা, একাগ্রচিত্তে কাজ করা এবং অন্যদের প্রতি যেসব প্রতিজ্ঞা করেন সেগুলোকে মেনে চলা শিখতে হবে।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *