ইসলামে জ্ঞান অর্জন

হযরত মুহাম্মদ (সা:) বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর কর্তব্য। (ইবনে মাজাহ: ২২৪)। এ কথার মাধ্যমে ইসলামে জ্ঞানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহকে উপলব্ধি করার জন্য জ্ঞান দরকার। এজন্যই জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করা হয়েছে। জ্ঞান অর্জন করলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। এতে করে তার মনমস্তিষ্কের জানালা খুলে যায়। তার চিন্তাভাবনার পরিসর বৃদ্ধি পায়। এতে করে ব্যক্তি আরও গভীরভাবে জগৎ বুঝতে এবং উপলব্ধি করতে সক্ষম হয়। অন্যদের অভিজ্ঞতা থেকে সে শিখতে পারে।

ধার্মীয় এবং আত্মিক, উভয় জীবনে উন্নতি করতে হলে জ্ঞান দরকার। জ্ঞান অর্জন করার মাধ্যমেই মনমস্তিষ্ক পরিপক্ক হয়। শুধু বয়স বাড়লেই কেউ জ্ঞানী হবে তা নয়। জ্ঞান অন্বেষণ এবং অর্জনের মাধ্যমেই ব্যক্তির মনমস্তিষ্ক সমৃদ্ধ হয়। বুদ্ধিবৃত্তিক উন্নতি হচ্ছে এক ধরনের চলমান প্রক্রিয়া। জ্ঞানই একজন মানুষকে পশুপ্রবৃত্তি থেকে মানবিক করে তোলে।

ইসলামে জ্ঞানের গুরত্ব

হযরত মুহাম্মদ (সা:) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহ ওহী প্রাপ্ত হন। তিনি তাঁর প্রথম বার্তা পান, ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক। অনুবাদ: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। (আল কুরআন, সূরা আলাক, ৯৬)


এ কথা নিঃসন্দেহে বলা যায় যে মানবজাতির সূচনা ঘটেছিল জ্ঞান থেকে। আল্লাহ মানুষকে এক ধরনের প্রাণী হিশাবে সৃষ্টি করেন। কিন্তু মানুষের মধ্যে অসীম সম্ভাবনার এক মস্তিষ্ক দিয়ে দেন।


সেই অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা মস্তিষ্ককে উচ্চস্তরে নিয়ে যেতে পারি।


মানবজাতির ইতিহাস দেখলেও আমরা জানব, জ্ঞানের মাধ্যমেই মানুষ প্রকৃতির নানা রহস্য উন্মোচন করেছে। তাই জ্ঞান অর্জন এবং অন্বেষণ প্রত্যেক মানুষের জন্যই কর্তব্য।

প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ

হযরত মুহাম্মদ (সা:) বলেন, পুরুষ বা নারী, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। (ইবনে মাজাহ: ২২৪)। এভাবে মহানবী জ্ঞান অন্বেষণ এবং অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। মহান আল্লাহকে উপলব্ধি করতে, মারিফাত (maarifah) অর্জন করতে জ্ঞান দরকার। আর এজন্যই জ্ঞানের ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক মুসলমানের ধর্মীয় এবং আত্মিক উন্নতির জন্য জ্ঞান অন্বেষণ এবং অর্জন করা দায়িত্ব। এটা একটা পবিত্র দায়িত্ব। এই উপলব্ধি একজন মুসলমানের সচেতনতা বৃদ্ধি করে। একজন মানুষের মধ্যে গভীরভাবে চিন্তাভাবনা করার প্রয়াস সৃষ্টি করে। এতে করে জগৎ এবং বস্তু সম্পর্কে মানুষ গভীর জ্ঞান অর্জন করে। একজন মানুষের বুদ্ধিবৃত্তিক স্তর উন্নীত হয়।
জ্ঞান অর্জন করা যে কতটা জরুরি এবং দরকারি তা মহানবীর জীবনযাপন দেখলেই বোঝা যায়। মহানবী হযরত মুহাম্মদ (সা:) বলেন, একজন বিশ্বাসীর জন্য বিজ্ঞতা (wisdom) হচ্ছে হারিয়ে যাওয়া সম্পদের মতো। যখনই সে সেই সম্পদ খুঁজে পাবে, সাথে সাথে সেটা গ্রহণ করবে (কারণ এটা তারই সম্পদ)। (সুনান আত-তিরমিজী, হাদিস নং: ২৬৮৭)। মহানবীর পুরো জীবনই জ্ঞান, বিজ্ঞতা ও প্রজ্ঞার উদাহরণে ভরপুর। তিনি জীবনের সর্বক্ষেত্রে, সর্বত্র প্রজ্ঞার চর্চা করেছেন, বিজ্ঞতার সাথে জীবনযাপন করেছেন এবং জ্ঞানের প্রয়োগ ঘটিয়েছেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এবং আল কুরআনের শিক্ষা মানবজাতির জন্য জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। সেই ভাণ্ডার থেকে আমি কিছু জ্ঞান আপনাদের সামনে তুলে ধরব। আশা করি, এই জ্ঞান আপনার জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে, বুদ্ধিবৃত্তিক জাগরণ ঘটাতে বাতিঘরের মতো কাজ করবে।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *