ভূমি আইন (Land act)

ভূমি আইন হল আইনের একটি রূপ যা জমির ব্যবহার অথবা অন্যদেরকে ব্যবহার করতে না দেওয়া অথবা বিচ্ছিন্ন করার অধিকার নিয়ে কাজ করে। অনেক বিচারব্যবস্থায়, এই ধরনের ভূমি বিষয়ক সম্পত্তিকে রিয়েল এস্টেট বা প্রকৃত সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়, যা ব্যক্তিগত সম্পত্তি থেকে আলাদা। ভূমি এবং চুক্তি আইনে ভূমি ব্যবহার চুক্তি এবং ভাড়ার বিষয়টি একটি ‍গুরুত্বপূর্ণ দিক। অন্যের ভূমি অধিকারকে রদ করা বা বাদ দেওয়ার ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। যেমন প্রবেশাধিকার নিষেধ বা পথ চলার অধিকার রদ করা। এছাড়াও ভূমি অধিকারের সাথে খনিজ এবং পানি ব্যবহারের অধিকার ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং এই আইডিয়ার সাথে আন্তঃসম্পর্কিত।

ভূমি অধিকার আইনের এমন একটি মৌলিক রূপ যা রাষ্ট্র না থাকলেও প্রয়োগ করা হয় বা যায়। উদাহরণস্বরূপ, আমেরিকার পশ্চিম অংশে এমন কিছু সংঘ আছে যারা খনিজ পদার্থ উত্তোলনের জন্য অনেক আগে থেকেই ভূমি ব্যবহারের আইন বা নিয়মকানুনমূলক ব্যবস্থা তৈরি করেছে। ভূমি অধিকারের বিষয়গুলো অনেকটা যেন প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। তাছাড়া, দখলদার যেটাকে বলে, মালিকানা ছাড়া জমি দখল এবং ব্যবহার তো পুরো দুনিয়ায় সর্বব্যাপী এক ঘটনা।


তথ্যসূত্র: https://en.wikipedia.org/wiki/Land_law

আপনাকে সাহসী করে তুলতে নেপোলিয়ন হিলের লেখা ১০টি উক্তি


১। অপেক্ষা করে কোন লাভ নেই। সুবিধা মতো সময় সুযোগ কখনো পাওয়া যায়। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার হাতে যা কিছু আছে তাই দিয়ে আরম্ভ করুন। কাজ করতে করতে আপনি আরও ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। নেপোলিয়ন হিল


২। আপনি যদি বড় কিছু করতে না পারেন, তবে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন।

৩। গোল (Goal) বা লক্ষ্য আর কিছুই না, এমন একটা স্বপ্ন যার একটা ডেডলাইন থাকে।

৪। আপনি যদি আপনার মন থেকে বিশ্বাস করেন, তবে আপনি আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবেন।

৫। হাল ছেড়ে দিলে কখনো জয়ী হতে পারবেন না। আর বিজয়ীরা কখনো হাল ছাড়ে না।

৬। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে আমরা নিজের মনকেই বিশ্বাস করাতে পারিনি যে আমাদের পক্ষে আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব। যদি আপনি কল্পনা করেন, স্বপরামর্শের মাধ্যমে নিজের মনকে মানাতে পারেন এবং নিজের ওপর আস্থা রাখেন তবে অবশ্যই আপনি আপনার মানসিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন।

৭। প্রতিনিয়ত জ্ঞান অর্জনের সাধনা করে যাওয়াটাই সাফল্য।

৮। বুদ্ধি থাকাই যথেষ্ট নয়। বুদ্ধিমত্তার আসল পরিমাপক হচ্ছে কাজ। আপনি আপনার বুদ্ধি দিয়ে কী কাজ করেছেন তাই হচ্ছে আপনার বুদ্ধিমত্তার আসল পরিচয়।

৯। আপনিই আপনার ভাগ্যের নির্মাতা। আপনি আপনার আশেপাশের পরিবেশকে প্রভাবিত করতে পারেন, নির্দেশিত এবং নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যেমন চান আপনার জীবনকে তেমন বানাতে পারেন।

১০। প্রতিভাবান কে? যে মানুষ তার মনকে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে এবং তার নির্বাচিত লক্ষ্যের দিকে মনকে পুরোপুরি একাগ্র করিয়েছে সেই প্রতিভাবান। আশেপাশের বাধাবিপত্তি থাকবেই। কিন্তু তা সত্ত্বেও যে মানুষ তার নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে আসেনি, কোন পরিস্থিতি তাকে হতাশ বা বিপথে পরিচালিত করতে পারেননি সেই প্রতিভাবান।

ফাইন্যান্সিয়াল ফোমো কী (Financial FOMO)?

Financial FOMO: এটা হচ্ছে এক ধরনের ভীতির নাম। কোনকিছু বাদ গেল না তো! এ ধরনের ভীতি। শেয়ার বাজারে সবাই একটা শেয়ার কিনছে। আমাকেও সেটা কিনতে হবে। না কিনলে আমি পিছনে পড়ে যাব। সুযোগ হারাব। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এ ধরনের ভীতি তৈরি হয়। ইফতারের সময় খালি পেটে ভাজা-পোড়া খাওয়া অস্বাস্থ্যকর। কিন্তু সবাই খায়। তাই আমিও পেটপুরে ভাজাপোড়া খেলাম। তারপর বুক জ্বালা পোড়া, পেট ব্যথা সহ নানা আপদের শুরু। তখন আবার ঔষধ খাও। চাইলেই যে এই ভীতি থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় তা নয়। কিন্তু ইচ্ছা থাকিলে উপায় হয়।


ফাইন্যান্সিয়াল ফোমো বা কোনকিছু থেকে বাদ পড়ে যাওয়ার ভীতি থেকে বাঁচতে প্রথম কাজ হচ্ছে ঐ ধরনের পরিবেশের মধ্যে না যাওয়া। যেমন এখন অনেকেই আর্থিক টানাপোড়নে আছে। সবাই মনে করছে কোন একটা ব্যবসা করতে পারলে বা জমি কিনে রাখলে অনেক লাভ। সাবধান! অনেকেই বলবে আমাকে ২০ লাখ টাকা দিন। আমি আপনাকে প্রতি মাসে ১ লাখ টাকা করে দিব। এসব প্রলোভনে পড়ে পরে মূল টাকাই হারাবেন। মুনাফা তো পাবেনই না। উল্টো মূল টাকাটাও মার যাবে। সাবধান থাকতে এই ৩টি সূত্র মেনে চলুন:

✅ অন্যের কথায় ঝাঁপ দিবেন না।

✅ সাহসী হোন। কম খরচ করতে সাহসী হোন। সঞ্চয় করুন। অপ্রয়োজনীয় জিনিস ক্রয় থেকে দূরে থাকুন।

✅ ভয়ভীতি থেকে দূরে সরে নির্মল আনন্দ খুঁজুন। অজানা জায়গায় বিনিয়োগ করে আটকে যাওয়ার চেয়ে জানা এবং নিশ্চিত জায়গায় বিনিয়োগ করুন।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *