এমবিএ পাঠ করার সুবিধা একটা আছে


নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্লে শার্কি বলেন, ‘প্রতিষ্ঠানগুলো যেসব সমস্যার সমাধান করে, তারা চেষ্টা করে সেসব সমস্যাকে জিইয়ে রাখতে।’ তিনি এ বিষয়ক একটি বইও লিখেন। বইয়ের শিরোনাম: Cognitive Surplus: How technology makes consumers into collaborators by Clay Shirky. বাংলায় অর্থ করলে বইয়ের শিরোনাম এমন দাঁড়ায় যে মূল নির্যাস: কীভাবে প্রযুক্তি গ্রাহকদের সহযোগীতে পরিণত করছে।

বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমবিএ পাঠ করার সুবিধা একটা আছে। আর তা হচ্ছে সেখান থেকে ফরচুন ৫০ কোম্পানিগুলো কর্মী সংগ্রহ করে। পরামর্শক প্রতিষ্ঠান, বিশাল বড় একাউন্টিং ফার্ম, ব্যাংক এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে। 

আসলে বড় বড় কোম্পানির ম্যানেজারদের এত সময় কোথায় শত শত লোকজন থেকে বাছাই করে তাদের কোম্পানির জন্য কর্মী নিয়োগ করবে। তারচেয়ে বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু আগ্রহী এবং মেধাবী এমবিএ শিক্ষার্থীদেরকে বাছাই করে নেয়, সেখান থেকে তাদের প্রয়োজনীয় কর্মী খুঁজে নেওয়া সহজ।

আর তাছাড়া এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়াটাও তো বিশাল ঝামেলার বিষয়। তার ওপর লাখ টাকা টিউশন ফি তো আছেই। এসব টিউশন ফি দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ঋণও দেওয়া হয়। আমেরিকায় একটি মধ্যম মানের বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতেও দেড় লাখ ডলার খরচ হয়। বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এমবিএ করার ব্যাপারটা এখন ইউরোপে ব্যবসায়িক অবস্থান থেকে তুঙ্গে। পরিবর্তন হওয়ার কি কোন দরকার আছে? অবশ্য এ টাকাটা যেকোন শিক্ষার্থী যেকোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও করতে পারে। এতে করে এই ঋণ তাকে পরবর্তী জীবনে কাজ করে, চাকরি করে পরিশোধ করতে হবে। তাই বলা যায়, এটা একটা ট্র্যাক বা পথ। যেই পথে একবার ঢুকলে বাকিটা গড় গড় করে বলে দেওয়া যায়। আর এখান থেকে হুট করে বের হওয়াটাও বেশ মুশকিল। আপনি এমবিএ করার জন্য ঋণ নিলেন। তারপর এমবিএ শেষ করে একটি প্রতিষ্ঠানে চাকরি নিলেন, যেখানে বেতন বছরে ৮৫ লাখ টাকা। সেখান ৪-৫ বছর চাকরি করার পর হয়তো আপনি আপনার খরচ মিটিয়ে ঋণ শোধ করতে পারলেন। আর কোম্পানিতে ৪-৫ বছর কাজ করার পর, অভিজ্ঞতার পর, পরবর্তী পদোন্নতির জন্য লোকজন দেখবে আপনি এই ৪-৫ বছরে কী করেছেন। তখন আর কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন, পড়ালেখা করেছেন তা দেখে পদোন্নতি দেওয়া হয় না। আর এই ৪-৫ বছরে সপ্তাহে ৮০ ঘণ্টারও ওপর কাজ করতে হয়। কাজের প্রচুর চাপ থাকে। তাই এ ধরনের এমবিএ কোর্সে ভর্তি হতে গেলে সতর্ক থাকতে হয়। কারণ আপনি একবার এই ট্র্যাকে প্রবেশ করলে, হুট করে পরিবর্তনের সুযোগ কম।

বাংলাদেশেও শিক্ষাখাতে ধীরে ধীরে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শহর জীবনযাপনের খরচ তো দ্রুতগতিতে বাড়ছে। আর উচ্চ শিক্ষার ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। অনেক প্রতিষ্ঠান তো বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তা কেবল খরচের দিক থেকেই নয়, গবেষণা এবং অন্যান্য দিক থেকেও এ ধরনের চেষ্টা অব্যহত রয়েছে। সেক্ষেত্রে নিজে নিজে পড়ালেখা করে নিজের ব্যক্তিগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি করার বিকল্প নেই। এদিক থেকে দ্য পারসোনাল এমবিএ বইটি আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে পারবে বলে আমার বিশ্বাস। এর পাশাপাশি কিছু বইয়ের নাম দিচ্ছি। এসব বইয়ের নাম দ্য পারসোনাল এমবিএ বই থেকেই নেওয়া। এই বইগুলো আপনার দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে।

ম্যানেজমেন্ট ও লিডারশিপের জন্য: দ্য পারসোনাল এমবিএ বইয়ের অধ্যায় ৯ দেখতে পারেন।

ফাইন্যান্স (অর্থ ও বিনিয়োগ) এবং একাউন্টিং (হিসাববিজ্ঞান) এর জন্য: দ্য পারসোনাল এমবিএ বইয়ের অধ্যায় ৬ দেখতে পারেন। আরও জানতে দেখুন:

-         Accounting made simple by Mike Piper

-         Essentials of accounting by Robert N. Anthony and Leslie K. Breitner

-         The McGraw-Hill 36-hour Course in Finance for Nonfinancial Managers by Robert Cooke

-         How to Read a Financial Report by John A. Tracy

তথ্য এবং বিভিন্ন আইডিয়া বিশ্লেষণ করার জন্য:

-         Principles of Statistics by M. G. Bulmer

-         Turning Numbers into Knowledge by Jonathan G. Koomey

ব্যক্তিগতভাবে আমি বই পাঠের সময় রঙিন কলম ব্যবহার করি এবং বইয়ের মধ্যেই দাগ দিই অথবা লিখি। এতে করে আমি পরবর্তী সময় আমার কাছে গুরুত্বপূর্ণ লাগা বাক্য এবং বিষয়াবলি সহজেই খুঁজে পাই। বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ তে লেখক পরামর্শ দিয়েছেন বই পাঠের সময় পাশে একটি খাতা ও কলম রাখতে। এতে করে দরকারি জিনিস টুকে নিতে পারেন। আপনি বই পাঠের সময় কী করেন? আমাদের জানান। পরবর্তী রচনা আসবে প্রতিটি ব্যবসার ৫টি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা।


তথ্যসূত্র:

দ্য পারসোনাল এমবিএ বই অনুসারে

https://www.amazon.com/McGraw-Hill-36-Hour-Finance-Non-Financial-Managers/

পরিবর্তন হওয়ার কি কোন দরকার আছে?

সবাই পৃথিবীকে বদলানোর কথা বলে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। - নিও তলস্তয়। 

পরিবর্তন হওয়ার কি কোন দরকার আছে?

দুনিয়া বদলে যাচ্ছে। প্রতিনিয়ত বদলাচ্ছে। কিন্তু আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা কি বদলাচ্ছে? দুনিয়া এখন ইন্টারনেটের যুগ। আর প্রতিনিয়ত শত শত প্রযুক্তি এসে বর্তমান সময়কে পরিবর্তন ও পরিবর্ধিত করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসা শিক্ষার সিলেবাস সেই আগের যুগের বিষয়াবলি ধরে রেখেছে। এখনকার ব্যবসা আকারে ছোট হয়ে পড়েছে, আগের থেকে অনেক কম পুঁজিতেও ব্যবসা করা যায় এবং অনেক কম কর্মচারী দিয়েও ব্যবসা পরিচালনা করা সম্ভব। আমেরিকান ক্ষুদ্র ব্যবসা প্রশাসন, পুরো আমেরিকার ৯৯.৭ শতাংশ ক্ষুদ্র ব্যবসা মালিকদের প্রতিনিধিত্ব করে। তারা দেশের বেসরকারি অংশের অর্ধেকেরও বেশি কর্মের যোগান দেয়। গত ১৫ বছরে তারা নতুন ৬৪ শতাংশ কর্মের যোগান দিয়েছে। এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের অকৃষি পণ্যের ৫০ শতাংশ পণ্য তৈরি করেছে। কিন্তু আপনি যদি দ্বিতীয় শ্রেণির কলেজ-বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষার সিলেবাস দেখেন, তবে দেখবেন সেখানে এসব প্রতিষ্ঠানকে সহযোগিতা করার মতো কিছু নেই অথবা এসব প্রতিষ্ঠান নিয়েও কোন আলাপ-আলোচনা নেই। দেখে মনে হয় যেন এমবিএ প্রোগ্রাম কেবল বড় বড় ব্যবসা পরিচালনার জন্যই তৈরি হয়েছে।

পূর্বে মার্কেটিংও হত বৃহৎ আকারে। রেডিও, টেলিভিশন সর্বত্র প্রচার করার চেষ্টা ছিল। কিন্তু এখন বিজ্ঞাপনের নানা মাধ্যম আবিষ্কৃত হওয়ায় বিজ্ঞাপন ব্যয় টাকা থেকে পয়সাতে নেমে এসেছে। বর্তমানে ব্যবসা সফল হতে সবচেয়ে বেশি দরকার গতি, নমনীয়তা এবং উদ্ভাবনী দক্ষতা। কিন্তু এসব গুণ অর্জন করা বড় বড় প্রতিষ্ঠানের জন্য দুরূহ ব্যাপার। আর এসব বিষয়ে ক্লাসরুমেও শেখানো হয় না। বড় বড় প্রতিষ্ঠান যেমন এসব গুণ অর্জন করতে অক্ষম, তেমন আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমও এগুলো গ্রহণ করতে অপারগ।

বাজারের তীব্র প্রতিযোগিতা এক্সিকিউটিভদেরকে স্বল্পমেয়াদি মুনাফার দিকে ধাবিত করে। যেখানে তারা দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে না ঝুঁকে স্বল্পমেয়াদি কলাকৌশল অর্জনের দিকে ছুটছে। আবার একই সময়ে কর্মীরাও আরও বেশি কর্তৃত্ব, আরও বেশি চাকরির নিরাপত্তার দিকে ছুটছে। যা প্রথাগত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রদান করতে পারছে না। আপনি এখন এমন কাউকে কীভাবে আপনার কোম্পানিতে চাকরি করতে রাজি করাবেন যার জন্য আপনার কোম্পানিতে কাজ করা হয়তো প্রথম অপশন বা প্রস্তাব নয়? তার হয়তো আরও অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি কীভাবে তাকে আপনার কোম্পানিতে কাজ করতে উৎসাহী করবেন?

এমবিএ প্রোগ্রামগুলো হয়তো এসব সমস্যার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা এখনো প্রথাগত তত্ত্ব ও রীতিনীতিতে আটকে আছে। আর তাছাড়া বর্তমানের এমবিএ প্রোগ্রামগুলো খুবই মুনাফাজনক এবং সম্মানজনক। সেক্ষেত্রে পরিবর্তন হওয়ার দরকার কি? ছাত্রছাত্রীরা যতক্ষণ পর্যন্ত না ব্যবসা শিক্ষার প্রোগ্রাম তথা এমবিএ প্রোগ্রামগুলোতে যুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান অবস্থাই ধরে রাখবে।

শেষ করব, সক্রেটিসের একটি বক্তব্য দিয়ে, ‘পরিবর্তনের গোপন সূত্র হচ্ছে আপনার সব শক্তি দিয়ে পুরাতনের সাথে লড়াই করা নয়; বরং নতুন কিছু তৈরির পেছনে সর্বাত্মক শক্তি প্রয়োগ করা।’


তথ্যসূত্র:

দ্য পারসোনাল এমবিএ বই অনুসারে

https://blog.hubspot.com/sales/quotes-about-change

বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ


আমরা আজকে আলোচনা করব বিজনেস ট্রেনিং এর ওপর বেস্টসেলিং বই জশ কফম্যান রচিত দ্য পারসোনাল এমবিএ  বই নিয়ে। দ্য পারসোনাল এমবিএ এর বাংলা অনুবাদ হতে পারে নিজে নিজে পড়ালেখা করে এমবিএ তথা ব্যবসায়িক সর্বোচ্চ ডিগ্রির সমমনা জ্ঞান অর্জন করা। আমেরিকার কোটিপতি ব্যবসায়ী রবার্ট ক্র্যাফ্ট বলেন, নিজে নিজে পড়ালেখা করার মানে হচ্ছে অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির সহযোগিতা ছাড়াও পড়ালেখা চালিয়ে যাওয়া এবং এতে করে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়।


আসলে নিজে নিজে পড়ালেখা করার প্রতি অনেকেই উৎসাহিত করেছেন। আপাতত আমি রবার্ট ক্র্যাফ্টের উক্তি দিয়ে ব্যাপারটার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা জশ কফম্যানের দ্য পারসোনাল এমবিএ বইয়ের কথা বলি। প্রথমে বলব, আপনি যদি ব্যবসার কলাকৌশল শিখতে চান, তবে তার জন্য বড় এবং সুনামধন্য কোন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। আপনি নিজে নিজেও আধুনিক ব্যবসার মৌলিক সূত্রাবলি শিখতে পারেন।


ঘটনা হচ্ছে ব্যবসার মধ্যে দুইটি জিনিস থাকে। এক হচ্ছে মৌলিক কিছু নীতি বা সূত্র। আর দ্বিতীয় হচ্ছে পদ্ধতি। এখন পদ্ধতি হাজারো থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, মৌলিক নীতি বা সূত্র দেশ কাল পাত্র ভেদে একই থাকে। আপনি দ্য পারসোনাল এমবিএ বই থেকে শিখতে পারবেন:


কীভাবে ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হতে হয়?

কীভাবে আপনার ব্যক্তিগত উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়?

কীভাবে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা পরিচালনা করবেন?

কীভাবে পরীক্ষানিরীক্ষা চালাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল তুলে আনবেন?


দ্য পারসোনাল এমবিএ বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি এখান থেকে আপনার ব্যবসা বা কাজকর্ম পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা পান। বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নিজের বাবা-মা অথবা নিজেকে ঋণে জর্জরিত না করেও আপনি নিজের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি করতে পারেন। ক্লাসরুমে না গিয়ে আরও কম সময়ে এবং কম খরচে ব্যবসার নানাবিধ জ্ঞান অর্জনে সহায়তা করার জন্যই এ বই রচিত।


ব্যবসা আসলে কাজ করেই শিখতে হয়। কেবল তত্ত্ব পড়লেই হয় না। বাস্তবে কাজ করার পরেই বোঝা যায় ব্যবসার কলাকৌশল। তবে কিছু কিছু তত্ত্ব সম্পর্কেও আপনাকে ধারণা দেওয়া হবে যাতে করে আপনি ব্যবসায়িক দুনিয়ার নানা শব্দ ও পরিভাষা সম্পর্কে পরিচিত হতে পারেন।


দ্য আয়রন ল অফ দ্য মার্কেট: কিছু কিছু ব্যবসায়িক ক্ষেত্র অনেক বড় হয়, আবার কিছু ছোট হয়। এটার কারণ কী? কীভাবে নতুন ব্যবসায়িক ক্ষেত্র খুঁজে বের করতে হয়?


একটি বাজারকে পরিমাপ করার ১০টি উপায়: কিছু ব্যবসায়িক আইডিয়া অন্যান্য ব্যবসায়িক আইডিয়ার চেয়ে উত্তম হয়। তবে তা আপনি কীভাবে জানবেন? এটা জানার জন্য বইয়ে দেওয়া আছে ১০টি উপায়।


মূল্যবান সম্পদ গড়ে তোলার ১২টি উপায়: ব্যবসায় কেবল পণ্য বা সেবা নয়, আরও বহু কিছু রয়েছে। এ জন্য বাকি বিষয় সম্পর্কে জানতে এই ১২টি উপায় ব্যবহার করতে পারেন।


মুনাফা করার ৪ পদ্ধতি: মুনাফা করার ৪টি পদ্ধতি আছে। আপনি কি জানেন?


ব্যবসায়িক বিশ্ববিদ্যালয় থেকে আসলে প্রকৃত নেতা তৈরি হয় না। বিশ্ববিদ্যালয় থেকে মানুষ জ্ঞান অর্জন করে, দক্ষতা লাভ করে এবং সাফল্য লাভ করার ক্ষেত্রে প্রয়োজনীয় তত্ত্ব শেখে।


তাই আজই দ্য পারসোনাল এমবিএ  পড়ুন এবং ব্যবসায়িক কলাকৌশল শিখে পেশাগত জীবনে উন্নতি করুন।


তথ্যসূত্র:

https://personalmba.com/

https://www.azquotes.com/quote/706545

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *