Top Navigation Menu
আপনি কি সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত?
আপনি কোন দক্ষ ব্যক্তিকে বেকার বসে থাকতে দেখেছেন? আর কেউ যদি বেকার বসে থাকে তবে তার মানে হচ্ছে সে কোন কাজেই দক্ষ নয়।
টমাস আলভা এডিসন পনেরো বছর বয়সে ট্রেনের এক খালি কামরায় রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিলেন। এমন সময় দুর্ঘটনাবশত রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণ ঘটে। তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের কন্ডাকটর যে আগে থেকেই এডিসনের এহেন দুঃসাহসিক কর্মে উৎসাহ যোগাত সে এসে এডিসনকে রক্ষা করে। এই ঘটনার পর থেকে এডিসনকে কানে শোনার জন্য শ্রবণযন্ত্র ব্যবহার করতে হয়।
এডিসন এরকম শত শত ঘটনার মধ্য দিয়ে যেতে থাকেন, শিখতে থাকেন এবং এমন দুঃসাহসিক কাজে পারদর্শী হতে থাকেন যতদিন পর্যন্ত না তিনি বিজ্ঞান জগতের মহীরুহ হয়ে না ওঠেন। যখন তাঁকে তাঁর সাফল্য সম্পর্কে জিজ্ঞেস করা হল তখন বললেন যে তিনি সবসময় মাদক পরিহার করে চলেছেন এবং কাজ ভিন্ন অন্য কিছুই কখনো চিন্তা করেননি।
তার কাছে কি কোন সুযোগের মূল্য আছে যে সুযোগকে কজে লাগাতে পারে না বা সুযোগকে কাজে লাগায় না? সোনালি সুযোগ কখনো অলসরা খুঁজে পায় না। পরিশ্রমীরা সাধারণ সুযোগকে কাজে লাগায় এবং একেই সোনালি সুযোগে পরিণত করে।
বালতাসার গ্রাসিয়ান রচিত দুনিয়াবি বিচারবুদ্ধি - প্রথম প্রবচন
স্পেনের অন্যতম লেখক ও দার্শনিক বালতাসার গ্রাসিয়ান রচিত দুনিয়াবি বিচারবুদ্ধি (the art of Worldly Wisdom)। এখানে তাঁর ৩০০টি প্রবচন বা সাধারণ নিয়মনীতি নিয়ে লিখেছেন। এগুলোকে বিচক্ষণতা বা বিচারবুদ্ধি সম্পর্কিত নিয়মনীতিও বলা যায়। প্রথমটি নিয়ে আলোচনা করা হল।
১. আপনার আশেপাশে যা কিছু দেখছেন সবকিছুই তার পূর্ণপরিণতি নিয়ে অবস্থান করছে। বিশেষ করে যখন কেউ এ দুনিয়াতে পদার্পণ করে তখন তার পরিণতি পূর্ণ হয়েছে বলেই ভূমিষ্ট হয়। তবে পূর্বে সাতজন বিজ্ঞ ব্যক্তি হতে যা দরকার হত আজকে একজন ব্যক্তিকে বিজ্ঞ হতে তারচেয়েও বেশি দরকার। আজকে একজন ব্যক্তির সাথে লেনদেন করতে যে বুদ্ধির দরকার তা দিয়ে পূর্বে পুরো সমাজের সাথে লেনদেন করা সম্ভব ছিল।
সাত জ্ঞানী বা বিজ্ঞ ব্যক্তি বলতে গ্রিক দেশের ৭ জন জ্ঞানী ব্যক্তিকে বোঝানো হয়। তবে আমার মনে হয় সাত জ্ঞানী বলতে সর্ববিষয়ে পারদর্শী এমন ব্যক্তি বা বিষয়কে বোঝানো হয়েছে। বর্তমানে জ্ঞানবিজ্ঞানের এত শাখা প্রশাখা যে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করতেই সারাজীবন চলে যায়। বহু বিষয়ে পারদর্শী হওয়া অত্যধিক কঠিন। তাই গ্রাসিয়ান বক্তব্য বেশ সময়োপযোগী।
জ্ঞানের পাশাপাশি বর্তমানে লেনদেনও বেশ দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেট আসার পর থেকে মানুষকে প্রতিনিয়ত নিত্যনতুন মাধ্যম ও ব্যবস্থা সম্পর্কে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। এখন এসব বিষয় সম্পর্কে না জানলে লেনদেনও পিছিয়ে থাকতে হয়। গ্রাসিয়ান তাঁর বক্তব্য এরকম সহজ সরলভাবেই বলে গেছেন।
বালতাসার গ্রাসিয়ান রচিত দুনিয়াবি বিচারবুদ্ধি বইটি বিনামূল্যে পড়ুন।
বালতাসার গ্রাসিয়ান রচিত দুনিয়াবি বিচারবুদ্ধি বইটি বিনামূল্যে পড়ুন।
তথ্যসূত্র :
১। www.seandfrancis.com/2009/02/the-art-of-worldly-wisdom-the-first-maxim/
২। https://en.m.wikipedia.org/wiki/Baltasar_Gracian
৩। www.sacred-texts.com/eso/aww/index.htm
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
লেখক পরিচিতি
ফজলে রাব্বি
লেখক | অনুবাদক | প্রকাশক
ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র।
ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে।
*ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান।
তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা।
তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।
Featured Post
The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi
সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:



