আপনি বেকার কিংবা গরিব কারণ আপনি এটারই যোগ্য : জ্যাক মা, আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা।


নিজের পরিবারের দরিদ্রতা নিয়ে আফসোস না করে, নিজের দরিদ্রতার দোহাই দিয়ে অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণের চেষ্টা না করে, নিজেকে প্রস্তুত করুন, কঠিন পৃথিবীতে নিজের অবস্থান তৈরি করুন। আর এজন্য প্রয়োজন একটি নির্দিষ্ট লক্ষ্য, প্রচুর পরিশ্রম, সাধনা। পরিশ্রমকারী ব্যক্তি কখনও ব্যর্থ হয় না, কোন না কোন রাস্তা তার জন্য খুলে যায়। বিল গেটস থেকে শুরু করে বড় বড় সফল পুরুষরা আজকের এ অবস্থানে আসতে পেরেছেন শুধু নিজেদের লক্ষ্যের নির্দিষ্টতার কারণে। তাদের ছিল একটি নির্দিষ্ট লক্ষ্য এবং অবিরত সেই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা।

জনপ্রিয় ট্রেডিং সাইট alibaba.com এর কর্ণধার এবং চিনা কোটিপতি জ্যাক মার গল্পটাও সেরকম। জ্যাক মাকে না চিনলেও alibaba.com চিনে না, এরকম মানুষ কম পাওয়া যাবে। এ জ্যাক মা এখনকার অবস্থানে কখনও ছিলেন না। তার আজকের এ সাফল্য alibaba.com এর মাধ্যমে। যখন তিনি এ ওয়েবসাইট নিয়ে ভাবেন, তখন চিনে ইন্টারনেট এত বেশি ব্যবহৃত হত না। সেই দেশে বসে এ ধরনের ওয়েবসাইটের কল্পনা করাটাও আসলে তখন অনেক ঝুঁকির ছিল। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ২৫জন বন্ধুর সাথে পরামর্শ করেন। মজার বিষয় হচ্ছে ২৫জনের মধ্যে ২৪জনই এধরনের অবাস্তব স্বপ্নের ব্যাপারে নিরুৎসাহিত করেন। শুধু একজন তাকে তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করেন। জ্যাক মা নিজেও তার লক্ষ্যের দিকে স্থির থাকে, এবং প্রচুর পরিশ্রম শুরু করে দেন। তিনি বলেন, আজ আলিবাবা আমাকে এই পর্যায়ে আনেনি আমি আলিবাবাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনাকে কেউই হাতে ধরিয়ে দিবে না। কিছু আপনার হাতে ধরে নেয়া জানতে হবে, চেষ্টা করতে হবে। নিজের সময়কে নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে লাগাতে হবে।

জ্যাক মা যুব সমাজের জন্য যারা নিজেরা কিছু একটা করে দেখাতে চান তাদের জন্য কয়েকটি উক্তি দিয়েছেন –
১. আপনি দরিদ্র হয়ে জন্মেছেন, এটা দোষের কিছু না। কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের।

২. আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারণ আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেননি, আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন।

৩. জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন।

৪. এগিয়ে যান তা না হলে ঘরে ফিরে যান।

৫. আপনি গরিব কারণ আপনার দূরদর্শিতার অভাব রয়েছে। সমাজের লোকজন কি চায় তা চিন্তা করুন। সেই অভাব দূর করুন ও নিজেকে সফল করুন।


৬. আপনি দরিদ্র কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি।

৭. আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি।

৮. আপনি দরিদ্র এজন্য সবাই আফসোস করবে, কেউ আপনাকে সচ্ছল বানিয়ে দিবে না।

৯. যখন আপনার বাবা মায়ের চিকিৎসা ব্যয় আপনি মিটাতে পারবেন না কেউই আপনাকে তা দিবে না।

১০. আপনি নিজের ৩৫ বছর বয়সেও যখন কোন উন্নতি করতে পারবেন না, সবাই আপনাকে উপহাস ঠিকই করবে কিন্তু কেউই আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না।

১১. নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, চিন্তা ও পরিকল্পনার সাথে বাস্তব কাজের সেতু বন্ধন ঘটাতে হবে।

জ্যাক মা আরো বলেন, অনেকেই খুব দ্রুত হতাশ হয়ে যায়। প্রথবার আপনি হয়ত ব্যর্থ হবেন। এখান থেকে শিক্ষা নিয়ে আবার আরম্ভ করুন। আপনি সফল হবেনই। যারা নিজেদের জীবনে উন্নতি করে তার পিছনে মূল কারণ হচ্ছে ৪টি। এগুলো হচ্ছে:

১) সুযোগের প্রতি তীক্ষ্ণদৃষ্টি দেয়া এবং তার যথাযথ ব্যবহার করা।

২) সুযোগ খুঁজতে থাকা, কখন আসবে তা আপনি জানেন না তাই চেষ্টা করতে থাকুন।

৩) যেকোনো জিনিস বুঝতে জানা, বুঝার চেষ্টা করা।

৪) হেরে যেতে না জানা, যদি হেরে যেতে হয় তবে এতো জলদি কেনো? লেগে থাকতে জানতে হবে। পিছু হটবেন না। সামনে এগিয়ে যান।

উপরের সবকিছু যে অনুসরণ করবে সে কখনোই দরিদ্র হয়ে থাকবে না। আর যে নিজের ৩৫ বছর বয়সেও দরিদ্র থাকে তা হলে সে সেটা প্রত্যাশাই করে। আপনি দরিদ্র কারণ আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য নেই। আপনি লক্ষ্যহীন কাজ করছেন।

জ্যাক মা
আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্বের সেরা ধনীদের একজন।
বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের মতে আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্বের সেরা ধনীদের একজন ( ২লাখ ২৬হাজার ২০০ কোটি টাকা বা ২৯ বিলিয়ন ডলারের মালিক)।

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে।


"যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে।"

আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে ক্লোজ আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর থিম সংগীতটি। জনপ্রিয় এই গানটি আমাদেরকে শেখায় কি করে জীবনে বিজয়ের দেখা পাওয়া সম্ভব, কি করে জীবনে সাফল্য অর্জন করা যায়।

জীবনে সাফল্য অর্জন করতে আপনার দরকার দুইটি সূত্র :

১। একটি নির্দিষ্ট লক্ষ্য।
২। বিশ্বাস।



ক। একটি নির্দিষ্ট লক্ষ্য - একটি কাগজে পরিষ্কার করে এবং নির্দিষ্টভাবে লিখুন আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য।

খ। আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন। ইহাকে মনেপ্রাণে বিশ্বাস করুন। হৃদয় দিয়ে বিশ্বাস করুন যে আপনি পারবেন।

এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনার কোন অভিমত বা পরামর্শ থাকলে নিচে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর রচনাটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। এতে করে আপনিও তাদের কাছ থেকে আরও এমন বহু ইতিবাচক তথ্য পাবেন যা আপনার জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা রূপে কাজ করবে।


তথ্য সহযোগিতায় :
ক। http://closeup1-2012.blogspot.com/2012/07/closeup-1-theme-song.html
খ। http://www.beshto.com/contentid/561081

অনুপ্রেরণার প্রতীক - হেলেন কেলার।




গত শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রগুলোর একজন হেলেন কেলার। উনি একজন অন্ধ, বধির এবং বোবা মহিলা ছিলেন। তার শিক্ষক ছিলেন সুলিভান। ৪৮ বছর যাবৎ তিনি হেলেন কেলারকে শিখিয়েছেন, তাকে বই পড়িয়ে শুনিয়েছেন। এইভাবে হেলেন স্নাতক পাশ করে।

সুলিভান তার স্বামী, সংসার সব ত্যাগ করেছিলেন হেলেনকে সহযোগিতা করার জন্যে। হেলেনের জন্যে বই পড়তে পড়তে মহান এই শিক্ষক শেষ বয়সে অন্ধ হয়ে যান। তার চেষ্টার ফলে হেলেন কেলার পরবর্তীতে কথা বলা শিখেন। হেলেনের জীবনের প্রথম বাক্য ছিলো, "আমি আর বোবা নই।"

পরবর্তীতে তিনি বিশ্ববিখ্যাত লেখিকা, অনুপ্রেরণার বক্তা, চলচ্চিত্র অভিনেত্রী, রাজনীতিবিদ হয়েছেন। নামী দামী বিশ্ববিদ্যালয়গুলো তাকে নিজ উদ্যোগে, সসম্মানে "ডক্টরেট" প্রদান করেছে। "অনুগ্রহ করে, আমাদের ডিগ্রীটি নিন, বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়বে আপনাকে ডিগ্রী দিতে পারলে।" যদিও কোন বিশ্ববিদ্যালয় তাকে একটা সময় ভর্তি করতেই চাইছিলো না।

খ্যাতি ছড়ানোর পর গ্রাহামবেল, রবীন্দ্রনাথ, আমেরিকা, জাপানের মন্ত্রীরা, চার্লি চ্যাপলিন সহ অনেকে উনার সাথে বন্ধুত্ব এবং আলাপ করেন।

হেলেন প্রায় ৯টি ভাষা জানতেন। গায়কের গলায় হাত রেখে জ্ঞানের কথা বুঝতেন। একবার তাকে প্রশ্ন করা হয়েছিলো, "আপনার যে দৃষ্টিশক্তি নেই, কানে শুনতে পান না, আপনার দুঃখ লাগে না?" হেলেন উত্তর দিয়েছিলেন, "আমার কাছে এতো কিছু আছে, যে কি নেই তা নিয়ে আমি চিন্তা করার মতন কোন সময় পাই না।"

তার মতে, "যার দৃষ্টিশক্তি আছে, কিন্তু জীবনে নির্দিষ্ট লক্ষ্য নেই তার অবস্থা অন্ধত্বের চেয়েও খারাপ।" তাই, আজ থেকেই আত্মবিনাশী আলসেমী পরিহার করে আত্মবিশ্বাসী জীবন গড়ার সংকল্প করুন।

তথ্য সহযোগিতায় : আবেদ নিয়াজ, Corporate Ask এর প্রধান কার্যনির্বাহী।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *