শুনতে খারাপ লাগলেও, এটাই সত্য! - এরকম ১০টি উক্তি

 শুনতে খারাপ লাগলেও, এটাই সত্য! (100 Harsh Truths of Life)

তোমার বেশিরভাগ বন্ধুবান্ধব আসলে তোমার প্রকৃত বন্ধু না। তারা শুধু তোমার ভালো সময়ে পাশে থাকতে চায়। আনন্দের ভাগীদার হতে চায়। তাদের সুবিধামতো তোমাকে দিয়ে তারা ফয়দা নিতে চায়। তোমার প্রকৃত বন্ধুবান্ধব তারাই যারা এটা জেনেও তোমার পাশে থাকে যে তুমি তাদের সঙ্গের বিনিময়ে কিছু দিতে পারবে না। - সাহিল ব্লুম


১। ২০ বছর পর তুমি তোমার আজকের বয়স, স্বাস্থ্য এবং ঠিক এই মুহূর্তের জন্য তোমার যেকোন কিছু দিতে রাজি থাকবে। কিন্তু তা কী সম্ভব! এক মুহূর্তের জন্য ব্যাপারটা নিয়ে চিন্তা করো। আজকের, এখনকার এই মুহূর্তকে উপভোগ করো। - রিচ ওয়েবস্টার১


২। তুমি যদি তোমার প্রতিটি দিন তোমার শেষ মুহূর্ত হিসেবে কাটাও, তবে কোন একদিন দেখবে ঠিকই সেই মুহূর্ত এসে গেছে। - স্টিভ জবস


৩। দুর্ভাগ্যবশত ঘড়ির কাঁটা টিকটিক করে বেজেই চলেছে, ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এভাবে অতীতের সময় ‍শুধু বৃদ্ধি পাচ্ছে, আর ভবিষ্যৎ যেন দূরবর্তী। সম্ভাবনা হ্রাস পাচ্ছে, আর অনুতাপ যাচ্ছে বেড়ে। - হারুকি মুরাকামি


৪। সহজ সিদ্ধান্তগুলো কঠিন জীবনযাপনের দিকে তাড়িত করে। আর যদি তুমি জীবনে কঠিন কাজ বেছে নাও, তবে তুমি একটি সহজসরল জীবনযাপন করবে। কঠিন কাজ, কঠিন সিদ্ধান্ত, কঠিন কথাবার্তা। তোমার স্বপ্নের জীবন তোমার আরামআয়েশে ভরা জীবনের ঐপাড়ে। - জ্যাক পোগ্রোব


৫। তোমাকে বাঁচাতে কেউ আসছে না। তাই নিজেই নিজেকে বাঁচাও। নিজের ত্রাণকর্তা হও তুমি নিজেই। - অ্যালেক্স অউব্রি


৬। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা এই মুহূর্তে যা চায় তার বিনিময়ে নিজের বহুল আকাঙ্ক্ষিত চাওয়াকে কুরবানি করে। - নেপোলিয়ন বোনাপার্ট



ছবিসূত্র: https://www.facebook.com/1090096604435628/photos/a.1290423457736274/3156402394471695/?type=3


  • তোমার আজকের আরাম-আয়েশের জন্য নিজের ভবিষ্যৎ সুযোগ ও সম্ভাবনাকে বাজি রেখো না।


৭। রাগ উঠলে আমাদের উচিত কথা বলা এবং কাজ করা, উভয় থেকে বিরত থাকা। - পিথাগোরাস


৮। তোমার জীবনের সুখশান্তি নির্ভর করে তোমার চিন্তাভাবনার মানের উপর। - মার্কাস অরেলিয়াস


  • চিন্তাভাবনার মান বা গুণগত মান বলতে বোঝানো হয়েছে আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি, আমরা যেখানে থাকি সেই পরিবেশ, বন্ধুবান্ধব এবং সর্বোপরি ‍দুনিয়ার উপর, তবে আমাদের জীবনও সেই চিন্তাভাবনা ও বিশ্বাসের মতোই হবে। ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থাকে প্রভাবিত করে। আমাদের চিন্তাভাবনাই আমাদের প্রতিদিনকার জীবনযাপন এবং আমরা কোন সুযোগ ও সম্ভাবনাকে কীভাবে দেখব তা নির্ধারণ করে দেয়।


তথ্যসূত্র: https://thesimplyluxuriouslife.com/quality-thoughts-quality-life/#:~:text=It%20will%20determine%20if%20we%20believe%20in%20ourselves%2C%20in%20others,how%20we%20will%20receive%20opportunity.


ছবিসূত্র: https://www.facebook.com/groups/422676578458039/user/100063528348209


  • সমস্যা না থাকলে সেখানে নেতিবাচক চিন্তাভাবনা করে সমস্যা তৈরি করার কোন দরকার নেই।


৯। তুমি যাদের মতো হতে চাও না তাদের কাছ থেকে দূরে থাকো। - শেন প্যারিশ


১০। জীবনে বড় কিছু অর্জন করতে হলে দরকার ধৈর্য, ধারাবাহিকতা এবং শৃঙ্খলা। - ডেভিড গোগিনস



তথ্যসূত্র: 100 Harsh Truths of Life. Library Mindset. 2023.

- পূর্বে প্রকাশিত সাফল্য ব্লগ - https://saphollo.blogspot.com/2024/05/blog-post.html

তোমার মনোযোগ ধরে রাখতে কাজে লাগাও পমোডোরো টেকনিক


ছবিসূত্র: উইকিপিডিয়া

ইতালিয়ান ভাষায় পমোডোরো মানে টমাটো। ১৯৮০ সালে ফ্রান্সেসকো সিরিল্লো নামক এক ছাত্র নিজের মনোযোগ ধরে রাখতে এই টেকনিক আবিষ্কার করে। সে তার পড়ালেখা ঠিকমতো মনোযোগ ধরে রাখতে পারছিল না। তারপর ঠিক করে অন্তত পক্ষে ২৫ মিনিট ধরে সে অন্য কোনদিকে না দেখে শুধু পড়ার দিকে মনোযোগ দিবে। তার সাথে ছিল টমোটোর মতো দেখতে একটি ঘড়ি। সেই ঘড়িতে সে টাইম সেট করে। এভাবে সিরিল্লো তার মনোযোগ ধরে রেখে দারুণভাবে পড়াশোনা চালিয়ে যায়। এরপর এই পদ্ধতির নাম হয়ে ওঠে পমোডোরো টেকনিক, যা টাইম ম্যানেজ করার জন্য অত্যন্ত কার্যকরী এক কৌশল।


পমোডোরো টেকনিকে একটানা ২৫ মিনিট তুমি তোমার কাজ করলে। তারপর ৫ মিনিটের জন্য বিশ্রাম নিলে। যেমন আমি কম্পিউটারে লেখালেখির সময় মোবাইলে এলার্ম দিয়ে রাখি ২৫ মিনিটের। তারপর ৫ মিনিট একটু হাঁটাহাঁটি করি। এটাকে দ্বিগুণও করা যায়। কেউ কেউ একটানা ৫০ মিনিট কাজ করে। তারপর ১০ মিনিট বিরতি নেয়। এই পদ্ধতির আসল জিনিসই হচ্ছে এই ৫ বা ১০ মিনিটের বিরতি। যেখানে মস্তিষ্ক একটু স্থির হয় যে এটা গত ২৫ বা ৫০ মিনিট ধরে কী কাজ করেছে। তুমি তোমার ধৈর্য ও প্রয়োজন মতো ২৫ বা ৫০ মিনিটের ভাগ ব্যবহার করতে পারো। এটা যার যার নিজ ইচ্ছা ও পরিস্থিতির উপর নির্ভর করে।


তথ্যসূত্র:

১। The art of laziness by Library mindset, page: 68.

২। উইকিপিডিয়া - পমোডোরো কৌশল

৩। The Financial Express - পোমোডোরো টেকনিক – কাজে মনোযোগ ধরে রাখার কৌশল

৪। প্রথম আলো - পড়া মনে রাখার ৫ বৈজ্ঞানিক উপায়

৫। পূর্বে প্রকাশিত সাফল্য ব্লগে

সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

মাছের বাজারে মাছ বিক্রি হয়। কাপড়ের মার্কেটে কাপড়। আর বইমেলায় বই। এতেই বোঝা যায় যেখানে দশজন এক কাজ করে সেখানে সেই কাজ করলেই তুমি বেশি সুবিধা করতে পারবে। এটাকে একটু ভিন্নভাবে বলি। বিখ্যাত স্পিকার এবং লেখক জিম রন বলে, তুমি যেই পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, তুমি মূলত তাদের স্বভাবকেই অনুকরণ করো। তার মানে, তুমি আয়-ব্যয়, স্বভাব-চরিত্রের দিক থেকে এই পাচঁজন মানুষের সমষ্টি। তোমার বন্ধুবান্ধব যদি অলস হয়, তবে তুমিও অলস হবে।

অবশ্য ব্যতিক্রমীদের কথা আলাদা। তবে বিশেষ তো বিশেষই। আমরা সাধারণ মানুষ। সাধারণভাবে জীবনযাপন করি। কিন্তু এই সাধারণদের মধ্যেও অসাধারণ কাজ করে দেখাতে পারো যদি তোমার সঙ্গীসাথী উত্তম হয়। প্রবাদ আছে না: “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।” আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অলস। অলস না বলে বলা যায়, তারা তাদের সময়কে সুষ্ঠভাবে কাজে লাগাতে পারে না। এর অন্যতম কারণ তাদের সঙ্গীসাথী। তারা যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটায় তারাই মূলত নিজেদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আর এর প্রভাব তোমার উপরেও পড়বে। আসলে তুমি যাদের সাথে চলো, তুমি না চাইলেও তাদের ভালো-মন্দ স্বভাব-চরিত্রের প্রভাব তোমার উপর পড়বে। তোমার বন্ধুরা যদি সময় নষ্ট করতে পছন্দ করে, তবে তুমিও তাদের সাথে তাই করবে। আশেপাশের মানুষ দ্বারা প্রভাবিত না হয়ে থাকাটা খুব কষ্টকর।

এখন তুমি কী করবে? প্রথমত, তোমাকে অনুধাবন করতে হবে যে তুমি কী করছ। তারপরই তুমি তোমার অলসতা এবং গড়িমসির স্বভাব বদলাতে পারবে। এজন্য তোমাকে তোমার কাজকর্ম সম্পর্কে সচেতন হতে হবে। তোমাকে না বলা শিখতে হবে।

যদি তোমার বন্ধুবান্ধব অলস না হয়, তবে তো ভালো কথা। তুমিও তাদের ভালো অভ্যাস দ্বারা প্রভাবিত হবে। তুমিও তাদের মতোই হয়ে উঠবে।

এখন সিদ্ধান্ত তোমার। কিন্তু এটা মনে রাখবে, তোমার আশেপাশের মানুষ, যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও, তাদের ভালো-মন্দ স্বভাব সরাসরি তোমার উপরও ক্রিয়া করে। এজন্যই আমাদের অনেক বাবা-মা, অভিভাবকরা ছেলেমেয়ের বন্ধুবান্ধব সম্পর্কে বিস্তারিত জানতে চায়। যদিও ছেলেমেয়েরা এসব বিষয়ে কথা বলতে বিরক্ত বোধ করে। কিন্তু বন্ধুবান্ধবের ভালোমন্দ স্বভাব যে তাদেরকে প্রভাবিত করে তা অভিভাবকরা জানে। এখন এটা তুমিও জানলে। এই কথাটা জীবনের সবক্ষেত্রেই সত্য। সঠিক মানুষ পাশে থাকলে তোমার জীবন উন্নত হবে, সমৃদ্ধ হবে। আর ভুল মানুষের উপস্থিতিতে জীবন দুর্বিষহ হয়ে উঠবে।


- তোমার সার্কেল পরিবর্তন করো, তোমার চিন্তাভাবনা বদলে যাবে।


- পরিবেশ বা জায়গার পরিবর্তন করো, দেখবে তোমার স্বাস্থ্য ও অবস্থার অগ্রগতি হচ্ছে।


- যে কারও কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে না।


- তুমি যদি ব্যর্থ মানুষের কাছ থেকে পরামর্শ নাও, তবে ব্যর্থ হবে।


- অসুখী মানুষের কথা শুনলে, জীবন নিরানন্দ হয়ে উঠবে।


- অসুস্থ মানুষের থেকে বুদ্ধি নিলে, তুমিও অসুস্থ হবে।


তাই যে কারও কাছ থেকে বুদ্ধি নেওয়া বন্ধ করো। অন্যদের সব কথা শুনতে নেই। নিজের জীবনকে পর্যবেক্ষণ করো। নিজের বুদ্ধিকে কাজে লাগাও। যারা জীবনেও কিছু করতে পারেনি, তারা তোমাকে যে পরামর্শই দিক তা কোন কাজে আসবে না। তোমার জীবন, এটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কীভাবে বাঁচবে।


ছবিসূত্র: https://danaiwellness.com/the-importance-of-surrounding-yourself-with-the-right-people/

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *