ব্যক্তিগত উন্নয়নে বইয়ের তালিকা

ব্যক্তিগত উন্নয়নে বইয়ের তালিকা:

০১. থিংক অ্যান্ড গ্রো রিচ। মূল: নেপোলিয়ন হিল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৫।

০২. ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। মূল: জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

০৩. সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউড। মূল: নেপোলিয়ন হিল ও ডব্লিউ. ক্লেমেন্ট স্টোন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

০৪. টাইম ম্যানেজমেন্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: মোহাম্মদ রাশেদুল হক ও ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।

০৫. অবজারভেশন। মূল: রাসেল এইচ. কনওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

০৬. জিরো টু ওয়ান। মূল: পিটার থিয়েল ও ব্লেইক মাস্টার। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৮।

০৭. আউটলায়ার্স। মূল: ম্যালকম গ্ল্যাডওয়েল। অনুবাদ: এ.এম. নাইম হোসেন ও ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৮।

০৮. ৭ স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস। মূল: জিম রন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

০৯. ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ। মূল: ড. রবার্ট মৌরার (পিএইচডি)। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

১০. অ্যাজ আ ম্যান থিংকথ। মূল: জেমস অ্যালেন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।

১১. স্টার্ট উইথ হোয়াই। মূল: সাইমন সিনেক। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।

১২. এটিটিউড ইজ এভরিথিং। মূল: জেফ কেলার। অনুবাদ: ফারহা আহমেদ, শাহরিয়ার মাহমুদ ও ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।

১৩. মেনটরিং ১০১। মূল: জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।

১৪. গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

১৫. টিমওয়ার্ক ১০১। মূল: জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

১৬. ইট দ্যাট ফ্রগ! মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফজলে রাব্বি ও ফারহা আহমেদ। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

১৭. ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফজলে রাব্বি, শাহরিয়ার মাহমুদ। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

১৮. লিডারশিপ। মূল: ব্রায়ান ট্রেসি। রূপান্তর: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

১৯. এমনভাবে মিটিং করুন যেন সুফল বয়ে আনে। মূল: ব্রায়ান ট্রেসি। রূপান্তর: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২২।

২০. আত্ম-উন্নয়ন ১০১। মূল: জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২২।

২১. ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। মূল: ভিভেক বিন্দ্রা। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২২।

২২. স্টপ ওভারথিংকিং। মূল: নিক ট্রিনটন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৩।

২৩. দি ইফেক্টিভ এক্সিকিউটিভ। মূল: পিটার এফ. ড্রাকার। অনুবাদ: ফজলে রাব্বি, শাহরিয়ার মাহমুদ ও ফারহা আহমেদ। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৪. আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নেচার। মূল: আলফ্রেড এডলার। অনুবাদ: ফজলে রাব্বি ও শাহরিয়ার মাহমুদ। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৫. এটিটিউড ১০১। মূল: জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৬. দি আর্ট অফ ওয়ার। মূল: সান জু। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৭. দি আলমানাক অফ নাভাল রাভিকান্ত। মূল: এরিক জর্জেনসন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৮. দ্য সাইকোলজি অফ মানি। মূল: মর্গান হাউসেল। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

২৯. নেগোসিয়েশন। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

৩০. রিচ ড্যাড পুওর ড্যাড। মূল: রবার্ট টি. কিয়োসাকি। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।

৩১. সিক্রেটস অফ দ্য মিলিওনিয়ার মাইন্ড। মূল: টি. হার্ভ একার। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৪।


মুসলিম ফারায়েজের সাধারণ কয়েকটি নিয়ম

মুসলিম ফারায়েজের সাধারণ কয়েকটি নিয়ম:

১। মৃত সন্তানের সম্পত্তিতে পিতার অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতা সম্পত্তির ১/৬ অংশ পাবে, তবে পুত্র সন্তান না থাকলে পিতা অন্যান্য শরীকদের বাদে অবশিষ্ট ভোগী হিসেবে সমূদয় সম্পত্তি পাবে।

২। মৃত সন্তানের সম্পত্তিতে মাতার অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে মাতা সম্পত্তির ১/৬  অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে মাতা সম্পত্তির ১/৩ অংশ পাবে। কিন্তু মৃত ব্যক্তির দু ইবা ততোধিক ভাই-বোন থাকলেও মাতার অংশ বর্ধিত হবে না।

৩। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্বামীর অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী সম্পত্তির ১/৪ অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী সম্পত্তির অংশ ১/২ সম্পত্তি পাবে।

৪। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রীর অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ পাবে। আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী সম্পত্তির ১/৪ অংশ সম্পত্তি পাবে (একাধিক স্ত্রী থাকলেও সম্পত্তির ১/৮ অংশ বা সম্পত্তির ১/৪ অংশই সমান ভাগে ভাগ করে নিবে)।

৫। মৃত পিতা-মাতার সম্পত্তিতে পুত্রের অংশ: পিতা-মাতার সম্পত্তিতে পুত্র আসাবা বা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। অর্থাৎ যুবিল ফুরুযদের অংশ বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তিতে এক বা একাধিক পুত্র অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। আর যুবিল ফুরুযদের অনুপস্থিতিতে পুত্রই ১ (ষোল আনা) সম্পত্তি পাবে।

৬।


তথ্যসূত্র: জরিপ বিজ্ঞান ও সার্ভেয়িং। মো: সালাহউদ্দিন সরদার। 

ভূমি অধিকার (Land rights)

জমির অধিকার

যেকোন দেশের আদিবাসীদের ভূমি অধিকারকে আন্তর্জাতিক আইন স্বীকৃতি দেয়। সেই সাথে দেশের সাধারণ আইন এবং নাগরিক আইনের মাধ্যমে আইনি ব্যবস্থায় ভূমি অধিকারকে জায়গা দেওয়া হয়েছে। সাধারণ আইনের বিচারব্যবস্থায়, আদিবাসীদের ভূমি অধিকারকে আদিবাসী শিরোনাম হিসেবে উল্লেখ করা হয়। প্রথাগত আইনের বিচারব্যবস্থায়, প্রথাগত জমি হলো ভূমি মালিকানার প্রধান রূপ।


ভূমি সংস্কার বলতে সরকারি নীতিগুলোকে বোঝায় যা জমি গ্রহণ করে অথবা পুনর্বন্টন করে। যেমন ভূমি অনুদান।


ভূমি অধিকার বলতে মানুষের বিবেচনার ভিত্তিতে ভূমি প্রাপ্তি, ব্যবহার এবং অধিকার করার অপরিবর্তনীয় ক্ষমতাকে বোঝায়, যতক্ষণ না জমিতে তাদের কার্যকলাপ অন্য ব্যক্তির অধিকারে বাধা সৃষ্টি না করে। এটাকে জমিতে প্রবেশাধিকারের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়, যা ব্যক্তিদের অর্থনৈতিক অর্থে (যেমন কৃষিকাজ) জমি ব্যবহার করতে দেয়। এর পরিবর্তে, ভূমি অধিকার ভূমির মালিকানাকে সম্বোধন করে যা নিরাপত্তা প্রদান করে এবং মানুষের ক্ষমতা বৃদ্ধি করে। যখন একজন ব্যক্তির শুধুমাত্র জমিতে প্রবেশাধিকার থাকে, তখন তারা জমির মালিকের পছন্দের উপর নির্ভর করে বহিষ্কারের হুমকির মধ্যে থাকে, যা আর্থিক স্থিতিশীলতাকে সীমিত বা ক্ষতিগ্রস্ত করে।


ভূমি অধিকার ভূমি আইনের একটি অবিচ্ছেদ্য অংশ। কারণ এটা সামাজিকভাবে একটি জাতির ভূমি আইনের সাথে সামঞ্জস্য রেখে ভূমির মালিকানার অধিকারের গোষ্ঠীগুলো ভূমি অধিকার প্রয়োগের সুযোগ করে দেয়। ভূমি আইন ভূমির মালিকানার বিষয়ে একটি দেশ কর্তৃক নির্ধারিত আইনি নির্দেশনাকে বোঝায়। আর ভূমি অধিকার হচ্ছে ভূমি মালিকানার সামাজিক স্বীকৃতি। অনেকের মতে ভূমি আইনে যদিও সবার সমান ভূমি অধিকারের কথা বলা হয়ে থাকে, তবে কিছু কিছু দেশ এবং সংস্কৃতিতে একটি দল বা গোষ্ঠী নিজেরা ভূমির অধিকার ভোগ করার জন্য অন্যদের অধিকার প্রয়োগে বাধা দেয়। আইন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এসব আইনকে অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক স্বীকৃতি দ্বারা স্বীকৃত হতে হবে। অতএব, একটি দেশের ভূমির মালিকানা এবং ভূমি অধিকারের বিষয়গুলোকে আইন দ্বারা এক সুঁতায় বাঁধতে হবে।


বিশ্বব্যাপী, ভূমি অধিকারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সেগুলো উন্নয়নের বিভিন্ন দিকের সাথে প্রাসঙ্গিক। উইকেরি এবং ক্যালহানের মতে, জমির মালিকানা থেকে মূলধন, আর্থিক নিরাপত্তা, খাদ্য, পানি, আশ্রয় এবং সম্পদ পাওয়া যায়। জাতিসংঘের গ্লোবাল ল্যান্ড টুল সংস্থা খুঁজে পেয়েছে যে গ্রামীণ ভূমিহীনতা, দারিদ্র্য এবং ক্ষুধার একটি বড় কারণ ভূমি অধিকার প্রয়োগ করতে না পারা। এতে করে মানুষের উন্নতি করার ক্ষমতা এবং মানবাধিকার দুর্বল হয়ে পড়ে। অপর্যাপ্ত ভূমি অধিকারের এই জটিল সমস্যা সমাধানের জন্য, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (The Millennium Development Goal 7D) ১০ কোটি বস্তিবাসীর জীবনকে উন্নত করার চেষ্টা করে। এর মধ্যে রয়েছে দরিদ্র মানুষের জন্য বর্ধিত ভূমি অধিকার, যা শেষ পর্যন্ত উচ্চতর জীবনযাত্রার দিকে নিয়ে যাবে।


যদিও উচ্চ জীবনযাত্রার মান অর্জনে ভূমির অধিকার মৌলিক, তবুও নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে ধারাবাহিকভাবে জমির মালিকানার বিধান থেকে বাদ দেওয়া হয়। আইনে হয়তো ভূমিতে প্রবেশাধিকার প্রদান করা হয়েছে তা থাকতে পারে, তবে সাংস্কৃতিক বাধা এবং দারিদ্র্যের ফাঁদ-ফোঁকর দিয়ে সংখ্যালঘু গোষ্ঠীর জমির মালিকানার ক্ষমতাকে সীমিত করা হয়েছে। মানবিক মর্যাদা ও সমতা অর্জনের জন্য, এই গোষ্ঠীগুলোকে অবশ্যই পর্যাপ্ত ভূমি অধিকার পেতে হবে যা শুধু আইনগতভাবে থাকলেই হবে না, সামাজিকভাবেও স্বীকৃত হতে হবে।


তথ্যসূত্র: https://en.wikipedia.org/wiki/Land_law

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *