এমন কিছু উর্বর জায়গা যেখানে ‘নতুন নেতৃত্ব’ দরকার হবে।


এমন কিছু উর্বর জায়গার উল্লেখ করছি যেখানে 'নতুন নেতৃত্ব' দরকার।

প্রথমত। রাজনৈতিক ক্ষেত্র যেখানে নতুন নেতাদের জন্য একটি অত্যন্ত জরুরি চাহিদা রয়েছে। এই চাহিদা নির্দেশ করে যে এখনই এই ক্ষেত্রে নতুন নেতা দরকার, নতুন নেতৃত্ব দরকার। ব্যাপারটি একেবারে সংকটে গিয়ে পৌঁছেছে। বেশিরভাগ রাজনীতিবিদরা হচ্ছে উচ্চ শ্রেণির আইন অনুমোদিত মাস্তান। যে মাস্তান ক্ষতি করার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে। অন্তত বাহ্যিক দিক থেকে দেখলে তো তাদের মাস্তানের মতোই লাগে। তারা তেল-গ্যাস-বিদ্যুতে দাম বৃদ্ধি করেছে এবং লোকজনকে সৎ পথ থেকে প্রলোভন দেখিয়ে বিপথে নিয়ে গেছে। ব্যবসা ও কারখানাগুলোকে লাইসেন্সের নামে হয়রানি করেছে এবং অতিরিক্ত বোঝা এদের ওপর চাপিয়ে দিয়েছে যাতে লোকজন বোঝার ভারে কখনো উঠে দাঁড়াতে না পারে, প্রতিবাদ তো দূরের কথা।

দ্বিতীয়ত। ব্যাংকিং ক্ষেত্র একটি পুনঃগঠনের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রের নেতারা প্রায় সম্পূর্ণভাবে জনগণের বিশ্বাস হারিয়েছে। ইতোমধ্যে ব্যাংক কর্মকর্তাগণ পুনঃগঠনের অনুভূতি পাচ্ছেন এবং তারা এটা আরম্ভ করেছে।

তৃতীয়ত। শিল্প-কারখানাগুলো নতুন নেতাদের ডাকছে। পুরাতন ধরনের নেতাদের চিন্তা ও চাল-চলন ছিল লভাংশের ভিত্তিতে। কিন্তু বর্তমানে ব্যবসা ও কারখানায় নতুন চিন্তার আর্বিভাব হয়েছে। এটা হচ্ছে মানুষকে সমান ভিত্তিতে চিন্তা করবে ও চলবে। কেবল লভাংশের ভিত্তিতেই চিন্তা করবে না। ভবিষ্যতের শিল্প-কারখানার নেতারা দুঃখকষ্টে অবিচলিত থাকবে। তারা অবশ্যই নিজেকে বিবেচনা করবে যেন জনগণের একজন সেবাকারী। যার দায়িত্ব হচ্ছে তার বিশ্বাস এমন ভাবে তৈরির ব্যবস্থা করা যে এটা কখনো অন্যায়ভাবে কোন স্বতন্ত্র ব্যক্তির ওপর বা কোন স্বতন্ত্র গোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া হবে না। মানুষের ওপর শোষণ, অধিক খাটিয়ে অল্প মজুরি দান করা, এগুলো হচ্ছে একটি অতীতের বিষয়। সেই মানুষটি নিজের আগ্রহ থেকে ব্যবসা, কারখানা ও শ্রমখাতে নেতৃত্ব দেওয়ার আকাক্সক্ষা পোষণ করে সে অবশ্যই এটা স্মরণ রাখবে।

চতুর্থত। ভবিষ্যতের ধর্মীয় নেতারা তাদের অনুসারীদের ইহজীবনের প্রয়োজনগুলোর প্রতি, তাদের বর্তমান আর্থিক ও ব্যক্তিগত সমস্যাগুলো সমাধানের প্রতি বেশি মনোযোগ দিতে বাধ্য হবে এবং কম মনোযোগ দিবে মৃত্যু পরবর্তী সময়ের প্রতি এবং যে ভবিষ্যত জন্ম হয়নি তার প্রতি। ধর্ম কেবল মৃত্যু পরবর্তী জান্নাতে যাওয়ার টিকেট বিক্রির ব্যবসা নয়; বরং ধর্ম যে মানুষের পৃথিবীগত সমস্যারও সমাধান দিতে পারে-ঠিক এই ব্যাপারটিই ভবিষ্যতের ধর্মীয় নেতার বুঝতে সক্ষম হবে।

পঞ্চমত। আইন, ঔষধ ও শিক্ষা পেশাগুলোতে একটি নতুন ধরনের নেতৃত্ব গড়ে উঠবে এবং আরও কিছু ক্ষেত্রে, নতুন নেতাদের একটি প্রয়োজনীয়তা জরুরি হয়ে উঠবে। এটা বিশেষত শিক্ষাখাতের জন্য সত্য। এই খাতের নেতারা অবশ্যই ভবিষ্যতে এমন এমন পথ ও উপায় খুঁজে পাবে যে ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাবে। তারা এমন এমন পদ্ধতি বের করবে যাতে করে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে বসে বসে কেবল বই মুখস্তই করবে না; বরং কাজের দ্বারা শিখবে, জ্ঞানের প্রয়োগ শিখবে। তারা আরও বেশি কাজের দ্বারা শেখার প্রতি গুরুত্ব দিবে এবং কেবল মুখস্ত করে যাওয়াটা ধীরে ধীরে কমে যাবে।

ষষ্ঠত। নতুন নেতাদের প্রয়োজন হবে সাংবাদিকতায়। সংবাদপত্রের ভবিষ্যৎ সফলভাবে পরিচালিত হবে নতুন নেতাদের দ্বারা। যারা রাজনৈতি বা কোন বিশেষ অর্থনৈতিক গোষ্ঠীদের কাছ থেকে ‘বিশেষ সুবিধা’ নিয়ে তাদের হয়ে কাজ করবে না। যারা সংবাদপত্রকে বিজ্ঞাপনের অত্যাচার থেকে রক্ষা করবে। আজকে যেমন তারা বিভিন্ন সংগঠনের সমর্থন লাভের জন্য সংবাদ, প্রতিবেদন বা শিরোনাম তৈরি করে, ভবিষ্যতের নেতারা তা করবে না। ভবিষ্যতের নেতারা এধরনের চাটুকারিতা বর্জন করবে। অন্য যেসব সংবাদপত্র মানুষের সমালোচনা নিয়ে মুখরিত এবং অশ্লীল ছবি ছাপিয়ে মানব মনকে বিপথে নিয়ে যায় তারাও পর্যায়ক্রমে হারিয়ে যাবে।

এই দেশে কিন্তু কাজের প্রচুর সুযোগ রয়েছে। এখানে অল্প কয়েকটি মূল জায়গার উল্লেখ করা হলো মাত্র যেখানে নতুন নেতা দরকার এবং একটি নতুন ধরনের নেতৃত্ব এখানে সহজলভ্য। বিশ্ব এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। এটার মানে পরিবর্তনটির সাথে সাথে মানুষের মানসিকতাও খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যিনি নেতা হতে চান তাকে অবশ্যই এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। এখানে যে ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হলো একমাত্র এই ধরনের ব্যবস্থাই সভ্যতার ধারা নিশ্চিত করবে।

ফজলে রাব্বি

সূত্র : ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। সাফল্য প্রকাশনী।

নেতৃত্বে ব্যর্থতার প্রধান ১০টি কারণ।



আমরা এখন প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করবো। যে ভুলগুলোর কারণে নেতারা ব্যর্থ হয়ে থাকেন। কারণ কী করতে হয় না এটা জানা ততটাই গুরুত্বপূর্ণ যতটা কী করতে হয় জানা।

১. তথ্য সংগ্রহে অক্ষমতা। দক্ষ নেতৃত্ব হচ্ছে সংগঠিত করার সক্ষমতা ও তথ্যের পূর্ণতা। কোন প্রকৃত নেতা কখনো এমন কিছুর প্রতি ‘অনেক ব্যস্ততা’ দেখায় না যেখানে তার নেতা রূপে থাকার প্রয়োজন। যখন একজন ব্যক্তি সে নেতা হোক বা অনুসারী হোক তার পরিকল্পনা পরিবর্তনে ‘অনেক ব্যস্ততা’ দেখায় বা কোন জরুরি ব্যাপারে মনোযোগী হয় না, তখন সে তার অদক্ষতারই পরিচয় দেয়। একজন সফল নেতা অবশ্যই তার অবস্থানের সাথে সম্পৃক্ত সকল বিষয়ে দক্ষ হবে। এর মানে তিনি অবশ্যই সক্ষম কর্মকর্তাদের নিকট থেকে সবরকম তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য ব্যক্তিকে প্রয়োজনীয় পদে বসাবেন।

২. বিনীত সেবা প্রদানে অনিচ্ছা। মহান নেতাদের আকাক্সক্ষাই প্রকৃত সত্য। যখন অবস্থা প্রয়োজনে যেকোন ধরনের শ্রম দিতে হয়, তারা পরিশ্রম দিতে রাজি এবং কাজ করে দেখান। যদিও তা অন্য কাউকে দিয়ে করানো যেত তবুও তারা নিজেরাই কাজটি করেন। ‘সবার মধ্যে মহান তিনিই যিনি সকলের সেবা করেন।’ সকল নেতাদের এই সত্যকে অনুধাবন করা দরকার এবং মেনে চলা উচিত।

৩. লোকজন কী ‘জানে’ এটার মূল্য দেওয়ার পরিবর্তে তারা যা জানে তা দিয়ে কী ‘করে’ তার মূল্য পরিশোধ করা। পৃথিবী সেইসব ব্যক্তিদের মূল্য দেয় না যারা ‘জানে’। পৃথিবী কেবল তাদেরই মূল্য দেয় যারা তাদের জানা জ্ঞান দ্বারা অন্যদের উৎসাহিত করে। কেবল জানাটাই যথেষ্ট নয়, সেই জানা জ্ঞান দ্বারা কাজ করে দেখানোটাই মূল্যবান।

৪. অনুসারীদের সাথে প্রতিযোগিতার ভয়। যে নেতা ভয় পায় যে তার অনুসারীদের মধ্যে কেউ একজন তার স্থান নিতে পারে, বাস্তবে তা শীঘ্রই ঘটবে। সক্ষম নেতাকে অবশ্যই তার নিম্ন পদস্থদের প্রশিক্ষণ দিতে হবে যাতে করে তিনি তাকে প্রতিনিধি রূপে নিজের আকাক্সক্ষায় যেকোন অবস্থানে বসাতে পারেন। একমাত্র এইভাবেই একজন নেতা নিজেকে বহুগুণে ও বহু জায়গায় প্রসারিত করতে পারে। এইভাবে একজন নেতা ঠিক একই সময় বিভিন্ন মানুষের চেতনায়, কাজে-কর্মে উপস্থিত থাকতে পারে। যেসব ব্যক্তিরা অন্যদের দিয়ে কাজ করানোর সক্ষমতা অর্জন করেছেন তারা অন্যদের চেয়ে অনেক বেশি বেতন পায়। এটা একটি চরম সত্য। অন্যদের দিয়ে কাজ করানোর দক্ষতা একটি মূল্যবান সম্পদ। একজন দক্ষ নেতা হয়ত, তার কাজ সম্বন্ধে তার জ্ঞান ও তার ব্যক্তিত্বের চুম্বকত্ব দ্বারা অন্যদের দক্ষতা অনেক পরিমাণ বৃদ্ধি করতে পারেন এবং তাদেরকে আরও সেবা প্রদান করতে এবং অধিকতর ভালো সেবা দিতে প্রভাবিত করতে পারেন যা হয়ত তারা নেতার উৎসাহ ও সহায়তা ছাড়া পারতো না।

৫. কল্পনার অভাব। কল্পনা ব্যতীত একজন নেতা জরুরী সভা করতে অক্ষম এবং পরিকল্পনা তৈরিতেও অক্ষম যার দ্বারা তার অনুসারীদের দক্ষভাবে পরিচালিত করবে।

৬. স্বার্থপরতা। যে নেতা সব ধরনের পুরস্কারের প্রতি দাবি জানায় যা তার অনুসারীরাও করেছে, তিনি নিশ্চিতভাবে নির্বাসনে প্রেরিত হবে। একজন প্রকৃত নেতা কোন পুরস্কার দাবি করে না। তিনি পুরস্কারগুলো দেখেই সন্তুষ্ট। যখন কোন পুরস্কার দেখেন তা তার অনুসারীদের হাতে তুলে দেন, কারণ তিনি জানেন যে বেশিরভাগ মানুষই কঠিন পরিশ্রম করে প্রশংসার জন্য এবং তাকে যেন অন্যরা স্মরণ রাখে। একজন লোক টাকা পেলে যে কাজ করতো তারচেয়ে অনেক বেশি কাজ করবে এই প্রশংসা বা অন্যের চিন্তায় স্মরণ থাকার জন্য।

৭. অসংযম। অনুসারীরা কখনো একজন অসংযমী নেতাকে শ্রদ্ধা করে না। অধিকন্তু, যে ব্যক্তি তার মধ্যে অসংযমকে প্রশয় দেয় তার মধ্যকার সব সহ্যশক্তি ও জীবনী শক্তি ধ্বংস হয়ে যায়। এটা যেকোন ব্যবসা বা উদ্যোগের জন্যও সমান সত্য।

৮. অবিশ্বস্ত। এটা হয়ত তালিকার একদম উপরে থাকা উচিত ছিল। একজন নেতা যিনি তার সহযোগী ও কর্মচারীদের প্রতি আস্থাশীল নয়, তার উপরে যারা আছেন এবং তার নিচে যারা আছেন, কেউই বেশি সময় তার নেতৃত্ব মেনে নিতে পারে না। অবিশ্বস্ততা ধুলোবালির মতো। যার মধ্যে অবিশ্বস্ততা বিরজমান সে ধুলোবালির মতো সহজেই উড়ে যায়। কোথাও টিকতে পারে না। এই বিশ্বস্ততাই তার মাথাকে অপমানে নিচে নিয়ে আসে যার সে যোগ্য। আমাদের জীবনে ব্যর্থতার একটি অন্যতম প্রধান কারণ বিশ্বস্ততার অভাব।

৯. নেতৃত্বের ‘কর্তৃত্বের’ ওপর অধিক জোর দেওয়া। ‘আমি নেতা বা আমি মালিক। আমার কথাই তোমাকে মানতে হবে।’ এই ধরনের বক্তব্য একজন অদক্ষ নেতার পরিচায়ক। একজন দক্ষ নেতা পরিচালিত হন উৎসাহ দ্বারা এবং এটা নয় যে তার অনুসারীদের মনে ধীরে ধীরে ভয় প্রবেশ করিয়ে নেতৃত্ব দিবে। যে নেতা তার অনুসারীদের ‘কর্তৃত্বের’ ভয় দেখানোর চেষ্টা করে তিনি বল দ্বারা নেতৃত্বের প্রকারে পড়ে। যদি একজন নেতা, একজন প্রকৃত নেতাই হন, তবে তার বিজ্ঞাপন দেওয়ার কোন প্রয়োজন নেই। শুধু তার আচরণ ব্যতীত। তার আচরণই বলে দিবে সে নেতৃত্বের কোন প্রকারে পড়ে। তিনি সহানুভূতি, বুঝজ্ঞান, ন্যায্যতা ও জনমতের প্রকাশ সম্বন্ধে জানে যে এটা তার দায়িত্ব, এটা তার কাজ।

১০. পদবির ওপর জোর দেওয়া। অনুসারীদের সম্মান পেতে হলে একজন যোগ্য নেতার কোন ‘পদবি’র প্রয়োজন হয় না। যে ব্যক্তি তার পদবির ওপর খুব বেশি জোর দেয় সে সাধারণত নাম সর্বস্বই থাকে। প্রকৃত নেতার অফিসের দরজা সব সময় খোলা থাকে তাদের জন্য যে প্রবেশ করতে চায় এবং তার কাজের অংশ লৌকিকতা বা বাহ্যাড়ম্বর থেকে মুক্ত।

নেতৃত্বে ব্যর্থতার কারণসমূহের মধ্যে এগুলো হচ্ছে বেশি সাধারণ। ব্যর্থতা ঘটাতে এই ভুলগুলোর যেকোন একটিই যথেষ্ট। তালিকাটি মনোযোগের সাথে পর্যবেক্ষণ করুন। যদি আপনি নেতৃত্বের প্রতি আগ্রহী হন তবে আগে নিশ্চিত হোন যে আপনি এই ভুলগুলো থেকে মুক্ত।

ফজলে রাব্বি

জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য একটি বাতিঘরের মতো।



একটি বাতিঘর যেমন বিপথগামী জাহাজকে আলো দেয়, পথ দেখায় তেমনি একটি নির্দিষ্ট লক্ষ্যও আপনাকে আপনার চলার পথে দিকনির্দেশনা দেয়, উদ্দীপ্ত করে। আপনি আপনার গতানুগতিক কাজের মধ্যে তখনই সন্তুষ্টি খুঁজে পাবেন যখন আজকের কাজটি আপনার ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি ধাপ হবে। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যের দিকে তাকিয়ে প্রতিদিনকার কাজকে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একেকটি ধাপ রূপে চিন্তা করবেন। তখন দেখবেন প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ দেওয়া আনন্দদায়ক। কারণ আপনি একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলছেন।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *