সবাইকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা।


সবাইকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা।

বছরের শুরু হোক একটি অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে : আপনি এখানে কেবল একটি সাধারণ জীবনযাপন করার জন্য আসেননি। বিশ্বকে আপনি আরও মহৎ কোন স্বপ্ন দেখাবেন। এমন এমন কাজ করবেন যা আপনার জীবনকে আরও পরিপূর্ণ করে তুলবে। আপনার কৃতিত্ব বিশ্বের আশার আলোকে তীব্রতর করে তুলবে। আপনি এখানে আছেন কারণ আপনি বিশ্বকে আরও সমৃদ্ধ করবেন। আপনি যদি এ বার্তা ভুলে যান তবে আপনি নিঃস্ব হয়ে পড়বেন। - উড্রো উইলসন

#ব্যক্তিগত_উন্নয়ন #ইতিবাচক_চিন্তা #সাফল্য

You are not here merely to make a living. You are here in order to enable the world to live more amply, with greater vision, with a finer spirit of hope and achievement. You are here to enrich the world, and you impoverish yourself if you forget the errand. - Woodrow Wilson.

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২২৬ থেকে ২৪০।

পরিবর্তন বিষয়ক উক্তি :

২২৬। আমরা যে পৃথিবী তৈরি করেছি তা আমাদের চিন্তার বৃত্তের ফলাফল। এর পরিবর্তন সম্ভব নয় আমাদের চিন্তার পরিবর্তন ব্যতীত। - আলবার্ট আইনস্টাইন

২২৭। আমি গতকাল চতুর ছিলাম, তাই আমি পৃথিবী কে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। - রুমি

২২৮। এটা এমন নয় যে কিছু লোকের ইচ্ছা শক্তি আছে অন্যদের নেই। এটা এমন যে কিছু লোক নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত অন্যরা নয়। - জেমস গর্ডন

২২৯। এক রাতেই আপনি আপনার গন্তব্য পরিবর্তন করতে পারবেন না। তবে আপনি আপনার নির্দেশনা পরিবর্তন করতে পারেন। - জিম রন

২৩০। উন্নতি কষ্টসাধ্য। পরিবর্তন বেদনাময়, তবে একই জায়গায় আটকে থাকা যেখানে আপনি থাকতে চান না - এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। - ম্যান্ডি হালে

২৩১। যদি কোন লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবে লক্ষ্য বদল করবে না, তার পরিবর্তে কৌশল বদলে ফেল। - কনফুসিয়াস

২৩২। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সে সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে।- পাওলো কোয়েলহো

২৩৩। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। - অজানা বক্তা


২৩৪। ধৈর্যের মাস্টার মানে বাকি সব কিছুর মাস্টার। - জর্জ স্যাভিল


২৩৫। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। - প্লুটার্ক


২৩৬। আমরা যদি অন্য কারো অপেক্ষায় বসে থাকি অথবা অন্য কোন সময়ের অপেক্ষায় ধৈর্য ধরি তাতে কোনো পরিবর্তন ঘটবে না, আমরাই সেই লোক যাদের অপেক্ষা যুগ যুগ ধরে করা হচ্ছে আমরা যা খুঁজি সেই পরিবর্তন একমাত্র আমরাই আনতে পারি। - বারাক ওবামা


২৩৭। আপনি যদি কিছু অপছন্দ করেন তা বদলে ফেলুন। আপনি যদি তা করতে না পারেন তবে আপনার মনোভাব পরিবর্তন করুন। - মায়া অ্যাঞ্জেলু


২৩৮। তুমি বিশ্বে যে পরিবর্তন দেখতে চাও তা আগে নিজের মধ্যে ঘটাও। - মহাত্মা গান্ধী


২৩৯। সময়ের সাথে সাথে মানুষ বুড়ো হয়, কিন্তু সময়ের সাথে পরিবর্তন ঘটে না। পরিবর্তন ঘটে প্রতিনিয়ত সংগ্রাম করার ফলে। তাই আমাদের উচিত আমাদের মেরুদন্ড সোজা করে দাঁড়ানো এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা। তোমার পিঠ যদি বাঁকা না হয় তবে কেউ তোমার পিঠে চড়তে পারবে না। - মার্টিন লুথার কিং জুনিয়র


২৪০। যেখানে কোন সংগ্রাম নেই, সেখানে কোন উন্নতি নেই। - ফ্রেডরিক ডগলাস

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২১১ থেকে ২২৫।

উদ্যোগ বিষয়ক উক্তি :

২১১। আপনি কীসের দায়িত্ব গ্রহণ করেন এবং কী কী জিনিসে উদ্যোগ নেন তা দেখে বোঝা যায় আপনার জীবনের উদ্দেশ্য কী এবং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কী। - স্টিফেন কোভে

২১২। ফাঁকা বুলি না ছেড়ে ঠিক কাজ করাই উদ্যোগ। - এলবার্ট হুবার্ড

২১৩। সময় একটি নিরপেক্ষ ব্যাপার। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে - এ কথা সত্য নয়। নেতারা সাহস ও উদ্যোগের মাধ্যমে পরিবর্তন ঘটায়। - জেসি জ্যাকসন

২১৪। সামাজিক কর্মকাণ্ড মানে আপনি আপনার সমাজের একটি সমস্যা খুঁজে পেয়েছেন এবং সেই সমস্যার সমাধান করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন। - মারলি ডিয়েস



২১৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পক্ষে, আপনার দ্বারা কী করা সম্ভব তার ওপর মনোযোগ দেওয়া, নিজে থেকে উদ্যোগ নেওয়া। - হ্যারি ব্রাউনি

২১৬। ঘুম কমিয়ে দিন, কাজে লেগে পড়ুন। আপনি ঘুমানোর জন্য অনেক সময় পাবেন যখন মারা যাবেন। - মাইকেল কসে জনসন

২১৭। সাফল্য শুধুই কর্মের সাথে জড়িত। সফল ব্যক্তিরা এগিয়ে যায়। তারা ভুল করে তবে হাল ছাড়ে না। - কনরড হিলটন

২১৮। চিন্তা করা সহজ, কাজে নেমে পড়া একটু জটিল এবং চিন্তাকে কাজে রূপান্তর করা পৃথিবীতে অত্যন্ত জটিল। - চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ (Vincent van Gogh)

২১৯। আমি মুগ্ধ হই, যারা কাজে লেগে যায়। শুধু জানাই পর্যাপ্ত নয়। আমাদের তা প্রয়োগ করতে হবে। শুধু ইচ্ছা থাকাই যথেষ্ট নয়। আমাদের তা করতেই হবে। - লিওনার্দো দা ভিঞ্চি

২২০। একটা সময় আছে যা খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে বর্তমান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এটাই একমাত্র সময় যা অন্য যে কোন শক্তি থেকে শক্তিশালী - লিও তলস্তয়

২২১। হাজারো মাইলের যাত্রা আরম্ভ হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে। - লাও জু

২২২। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না। - রবীন্দ্রনাথ ঠাকুর

২২৩। নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। - জন লিভেগেট

২২৪। কাজ শুরু করা হল সাফল্যের মূল চাবিকাঠি। - পাবলো পিকাসো

২২৫। যদি সর্বোচ্চ স্থান পেতে চাও, তাহলে সর্বনিম্ন স্তর থেকে শুরু কর। - সাইরাস

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *