আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১০টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২০১ থেকে ২১০।

সুযোগ বিষয়ক উক্তি :

২০১। বিজয় আসে সমস্যার মধ্য থেকে সুযোগ খুঁজে বের করার মাধ্যমে। - সান জু




২০২। অনেক মানুষই সুযোগকে দেখতে পায় না। কারণ সুযোগ আসে ছদ্মবেশে এবং একে কাজে লাগাতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। - টমাস আলভা এডিসন

২০৩। দুঃখজনক হলেও সত্য সুযোগ দ্বিতীয়বার আসে না। - গ্লোরিয়া ইস্টিফান

২০৪। বেশির ভাগ মানুষ সুযোগের বদলে নিরাপত্তার চিন্তা করে। দেখা যাচ্ছে মানুষজন মৃত্যুর চেয়ে বেঁচে থাকাকেই বেশি ভয় পাচ্ছে। - জেমস এফ বিরনিস

২০৫। আমরা যেমন অন্যদের উদ্ভাবন ও আবিষ্কার দ্বারা অনেক সুবিধা ভোগ করতে পারছি, তেমনই আমাদেরও উচিত অন্যদের জন্য কিছু উদ্ভাবন ও আবিষ্কার করা, অন্যদের জন্য সুযোগ তৈরি করা এবং এগুলো করা উচিত মুক্তভাবে ও উদার হস্তে। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

২০৬। একজন বিদ্বান ব্যক্তি সুযোগ খোঁজার চাইতে তৈরি করেন বেশি। - ফ্রান্সিস বেকন

২০৭। মনে রাখবেন, ব্যর্থতার দুইটি সুবিধা আছে। প্রথম, যদি আপনি ব্যর্থ হন, আপনি শিখবেন কেন ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়, ব্যর্থতা আপনাকে নতুন এক সুযোগ দিবে নতুনভাবে কাজ করার। - রোগার ভোন ওচ

২০৮। এটা সব সময় ঠিক নয় যে একজন ব্যক্তি তার নিজের জন্য সুযোগ তৈরি করবেন; বরং সে নিজেকে এমন ভাবে তৈরি করে রাখবে যেন যেকোনো সুযোগের জন্য সে প্রস্তুত থাকে। - থিওডোর রুজভেল্ট

২০৯। প্রতিদিনই আপনি নিজের জীবন পরিবর্তনের একটি করে সুযোগ পান। যা আপনি চান না তা পরিবর্তন করুন। যা আপনাকে সুখ দেয় না তা-ও পরিবর্তন করুন। - রডল্ফো কস্টা

২১০। সুযোগ বাধায় রূপান্তর হতে পারে, অন্যদিকে বাধাও সুযোগ সৃষ্টি করতে পারে। এটা নির্ভর করে একজন ব্যক্তি একে কীভাবে দেখছে। - ইস্রায়েলমোর আইভোর

জ্যাক মা’র একটি ভিডিও থেকে নেওয়া।

১। স্বপ্নটা বেঁচে থাক।
২। প্রত্যাখ্যাত হওয়া জীবনেরই এক অংশ।
৩। দলবদ্ধভাবে কাজ করা শিখুন।
৪। মানুষের বিশ্বাস অর্জন করুন।
৫। প্রতিযোগীকে অনুসরণ করবেন না।
৬। সেরা নয় সঠিক মানুষ খুঁজুন।

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১৮৬ থেকে ২০০।

সাফল্য বিষয়ক উক্তি :

১৮৬। সাফল্য নির্ভর করে পূর্ব প্রস্তুতির ওপর। আর এমন প্রস্তুতি ব্যতীত ব্যর্থতা নিশ্চিত। - কনফুসিয়াস

১৮৭। সাফল্য কিনতে হয় কঠোর পরিশ্রম দিয়ে। আপনার হাতে যে কাজ তা পরিপূর্ণ মনোযোগ ও দৃঢ় বিশ্বাসের সাথে সম্পন্ন করুন। আমাদের হাতে যা কিছু ছিল তাই দিয়ে সর্বোত্তম কাজ করাই সাফল্য। - ভিন্স লমবার্ডি



১৮৮। কথা বলার আগে দুইবার চিন্তা করুন। কারণ আপনি আপনার কথার দ্বারা অন্যের মধ্যে সফলতা বা ব্যর্থতার বীজ বপন করছেন। - নেপোলিয়ন হিল

১৮৯। একজন নিরাশাবাদী প্রতিটি সুযোগের মধ্যে সমস্যা দেখে। আর একজন আশাবাদী প্রতিটি সমস্যার মধ্যে সুযোগ দেখে। - উইনস্টন চার্চিল

১৯০। চিনা ভাষায় ‘সংকট’ শব্দটিকে দুইটি বর্ণে প্রকাশ করা হয়। একটি বর্ণের মানে বিপদ এবং অপর বর্ণের মানে সুযোগ। - জন এফ কেনেডি

১৯১। আপনি কতটুকু উপরে উঠেছেন তা সাফল্য নয়; বরং আপনি পৃথিবীতে কতটুকু ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন তাই সাফল্য। রয় টি বেনেট

১৯২। একজন ব্যক্তি সফল হয় তখনি যখন সে ভোরে ঘুম থেকে উঠে ও সময় মতো ঘুমাতে যায় এবং সে যা করতে চায় তা করে। - বব ডিলান

১৯৩। একজন সফল ব্যক্তি ও অন্যদের মধ্যে পার্থক্য হল - অপর্যাপ্ত শক্তি ও জ্ঞান নয়; বরং তার অপর্যাপ্ত ইচ্ছাই মূল পার্থক্য। - ভিন্স লমবার্ডি

১৯৪। সফলরা হারতে ভয় পায় না, তবে ব্যর্থরা পায়। ব্যর্থতা হল সফলতার প্রক্রিয়ার অংশ। যে ব্যক্তি ব্যর্থতাকে এড়িয়ে চলে সে সাফল্যকেও এড়িয়ে চলে। - রবার্ট টি কিয়োসাকি

১৯৫। আপনার সাফল্যের জন্য বন্ধু প্রয়োজন এবং খুব বেশি সাফল্যের জন্য বন্ধুর সাথে শত্রুও প্রয়োজন। - সিডনি শেলডন

১৯৬। সাফল্যের এক নম্বর সূত্র : কখনো টাকা নষ্ট করো না।
দুই নম্বর সূত্র : কখনোই এক নম্বর সূত্র ভুলো না। - ওয়ারেন বাফেট

১৯৭। সাফল্য হচ্ছে উৎসাহ উদ্দীপনা ও ইচ্ছাশক্তিকে বিসর্জন না দিয়ে ব্যর্থতার পর ব্যর্থতার এক একটি সোপান পার হওয়ার সামর্থ্য। উইনস্টন চার্চিল

১৯৮। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। - উইনস্টন চার্চিল

১৯৯। সাফল্য হল আপনি যা চান তা পাওয়া। - ডেল কানের্গি

২০০। যে ব্যক্তি কোন ঝামেলা ছাড়াই জেতে সে বিজেতা। কিন্তু যে ব্যক্তি শত ঝামেলা সামলে জেতে সে ইতিহাস রচয়িতা। - অ্যাডলফ হিটলার

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১৭১ থেকে ১৮৫।

ইতিবাচক চিন্তা বিষয়ক উক্তি :

১৭১। আশেপাশের ভয়-ভীতি দ্বারা নিজের মনকে ভীত না করে স্বপ্ন দেখুন। নিজের স্বপ্ন দ্বারা আপনার মন-মস্তিষ্ককে পরিচালিত করুন। - রয় টি বেনেট

১৭২। আপনি কী কী জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন না তা নিয়ে দুশ্চিন্তা করবেন না; বরং কী কী জিনিস তৈরি করতে পারেন সেদিকে মনোযোগ দিন। - রয় টি বেনেট

১৭৩। সহজ নয়, জনপ্রিয় নয়; বরং ঠিক কাজ করুন। - রয় টি বেনেট

১৭৪। আপনি যদি ভুল না করেন তবে উন্নতি করতে পারবেন না। আমার দৃঢ় বিশ্বাস, যারা উন্নতি করে তারা ভুল করে এবং ভুল থেকে শিক্ষা নেয়। - জন উডেন

১৭৫। ভুল ধরিয়ে দেওয়া ভালো। কিন্তু এরচেয়েও ভালো কাজ হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা। - চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ (Vincent van Gogh)



১৭৬। ইতিবাচক চিন্তা মনকে সমৃদ্ধ করে।
ইতিবাচক শব্দ বিশ্বকে পূর্ণ করে।
ইতিবাচক কাজ মহাবিশ্বকে পরিপূর্ণ করে। - মাতসোনা ধলিওয়েও

১৭৭। ইতিবাচক চিন্তাশীল ব্যক্তি অদেখাকে দেখতে পারে, অস্পর্শকে স্পর্শ করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। - উইনস্টন চার্চিল

১৭৮। আপনি যদি একবার নেতিবাচক চিন্তাকে ইতিবাচন চিন্তায় রূপান্তর করতে পারেন, আপনি ইতিবাচন ফলাফল পেতে আরম্ভ করবেন। - উইলি নেলসন

১৭৯। ইতিবাচন চিন্তা ছোঁয়াচে। আপনি যদি বিজয়ীদের সংস্পর্শে থাকেন আপনিও বিজয়ী হবেন। - আর্নল্ড শোয়াজনেগার

১৮০। ইতিবাচন থাকুন। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি নিজেকে নেতিবাচন চিন্তা ও অতীত দ্বারা আবদ্ধ করে রাখছেন। এগুলো এড়িয়ে চলতে শিখুন। - জার্মানি কেন্ট

১৮১। ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ‘ফেল’ তথা Fail এর মানে হচ্ছে First Attempt In Learning অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দিবে। - এ পি জে আবুল কালাম আজাদ

১৮২। কোন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না! চিন্তা করো না। ইংরেজি শব্দ ‘নো’ তথা NO এর মানে হচ্ছে Next Opportunity অর্থাৎ পরবর্তী সুযোগ। - এ পি জে আবুল কালাম আজাদ

১৮৩। সমাপ্তি মানেই শেষ নয়। ইংরেজি শব্দ ‘এন্ড্’ তথা END এর মানে হচ্ছে Effort Never Dies অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। - এ পি জে আবুল কালাম আজাদ

১৮৪। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। - এ পি জে আবুল কালাম আজাদ

১৮৫। দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে, এ কথাই ধ্রুব সত্য। - এডওয়ার্ড ইয়ং

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *