আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১৫১ থেকে ১৭০।

দলবদ্ধ কাজ বা টিমওয়ার্ক বিষয়ক উক্তি :

১৫১। একা একা আমরা খুব সামান্য কিছু করতে পারি; আর একত্রিত হয়ে বড় বড় কাজ করা সম্ভব। - হেলেন কিলার

১৫২। প্রতিভা দিয়ে কেবল একটি খেলায় জেতা যায়, কিন্তু দলবদ্ধ কাজ ও বুদ্ধিমত্তা দিয়ে সবগুলো খেলায় জেতা সম্ভব। - মাইকেল জর্ডান

১৫৩। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, তবে অন্য কাউকে আগে উন্নত করুন। - ব্রোকার টি. ওয়াশিংটন

১৫৪। আমরা কেউই, এমনকি আমি নিজেও মহান কিছু করতে পারি না। কিন্তু আমরা সকলে মিলে গভীর ভালোবাসা দিয়ে ছোট ছোট কাজ করতে পারি যা অসাধারণ সব ফলাফল নিয়ে আসবে। - মাদার তেরেসা

১৫৫। দলবদ্ধ কাজ বা টিমওয়ার্ক হচ্ছে একটি কমন লক্ষ্যের দিকে সকলে মিলে কাজ করা। ব্যক্তিগত সাফল্যকে সংগঠনের উদ্দেশ্যের দিকে পরিচালিত করা। দলবদ্ধ কাজ বা টিমওয়ার্ক হচ্ছে এমন জ্বালানী যা সাধারণ মানুষকে অসাধারণ সব ফলাফল অর্জন করার সাহস যোগায়। - এন্ড্রু কার্নেগি



১৫৬। একত্রে বসলে কর্মের সূচনা ঘটে,
একত্রে থাকলে উন্নতি ঘটে এবং
একত্রে কাজ করলে সাফল্য ঘটে। - হেনরি ফোর্ড

১৫৭। আপনি যদি চিন্তা করেন আপনি পারবেন, তবে নিশ্চয় পারবেন। আর যদি চিন্তা করেন আপনি পারবেন না, তবে পারবেন না। আপনার সাথে ঠিক তা-ই ঘটবে যা আপনি চিন্তা করবেন।- হেনরি ফোর্ড

১৫৮। যদি একই বিষয়ে দুজন সব সময় সহমত হয়, তবে এর মধ্যে একজন অকর্মা। যদি তারা সব সময় দ্বিমত পোষণ করে, তবে তারা দুজনই অকর্মা। - ড্যারিল এফ জানুক

১৫৯। সামষ্টিকভাবে ক্ষুদ্রতম অংশগ্রহণ বড় পার্থক্য তৈরি করে। - শাহেনশাহ হাফিজ খান

১৬০। আমাদের মধ্যে প্রত্যেকেই অসাধারণ হব না, তবে আমরা প্রত্যেকে একসাথে কোন কাজ করলে তা অসাধারণ হবে। - অমিত কালান্ত্রি

১৬১। ব্যবসায়ে মহৎ কিছু একজন দ্বারা সম্পন্ন হয় না, তা একটি দলের লোকেদের দ্বারা সম্পন্ন হয়। - স্টিভ জবস

১৬২। বিবাহের মতো, শুধু আস্থা দিয়ে দল টিকানো যায় না; এর সব সময় পরিচর্যা করতে হয়। - প্যাট্রিক লিঞ্চিওনি

১৬৩। একতাই বল। - প্রবাদ

১৬৪। দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ। - প্রবাদ

১৬৫। একাকী আলোতে হাঁটার চেয়ে বন্ধু নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। - হেলেন কিলার

১৬৬। দুভার্গ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। - এরিস্টটল

১৬৭। সমস্যা সৃষ্টি না করে সমস্যা সমাধান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। - ফ্রাঙ্ক টাইগার

১৬৮। ব্যর্থ হওয়া শুধু একটি সাময়িক অবস্থা, তবে তা ছেড়ে দেওয়াতেই দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। - মেরিলিন বোস সাওয়ান্ত

১৬৯। সাফল্যের জন্য মনোভাব ও যোগ্যতার গুরুত্ব সমান সমান। - হেনরি এফ ব্যাংকস

১৭০। একজন সুখী মানুষ শুধু তার নির্দিষ্ট কোন অবস্থার জন্য নয়; বরং তার নির্দিষ্ট মনোভাবের জন্য সুখী। - হিউ ডাউন্স

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১৩৬ থেকে ১৫০।

নেতৃত্ব বিষয়ক উক্তি :

১৩৬। নেতৃত্বের আসল কাজ হচ্ছে আরও নেতা তৈরি করা, কেবল অনুসারী তৈরি করা নয়। - রালফ নাদের

১৩৭। নেতৃত্ব মানে পরবর্তী নির্বাচন নয়; বরং পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব বিস্তার করা। - সাইমন সিনেক

১৩৮। কেবল মুখের বুলি নয়; বরং কাজ হচ্ছে নেতৃত্বের আসল ফলাফল। - বিল ওয়েন

১৩৯। ছোট ছোট কাজের মাধ্যমে নেতৃত্ব দিতে হয়, আবার বড় বড় আঘাতও হানতে হয়। - কার্লি ফিওরিনা

১৪০। লাখ লাখ লোক দেখল যে গাছ থেকে আপেল মাটিতে পড়ে, কেবল নিউটনের মনেই প্রশ্ন জাগল কেন গাছ থেকে আপেল মাটিতে পড়ে। - বার্নাড বারুচ

১৪১। নেতৃত্বের সৌন্দর্যই হল না বলতে শেখা, হ্যাঁ নয়। হ্যাঁ বলা খুবই সোজা। - টনি ব্লেয়ার

১৪২। যদি আপনি জীবনে সবকিছুতেই ভালো হওয়ার চেষ্টা করেন, আপনি কোন কিছুতেই অসাধারণ হতে পারবেন না। - টম রাথ



১৪৩। নেতৃত্বের গোপন সূত্রটি খুবই সাধারণ : আপনি যে কাজে বিশ্বাসী তাই করেন। ভবিষ্যতের একটি চিত্র আঁকেন। সেখানে যান। লোকেরা আপনাকে অনুসরণ করবে। - সেথ গডিন

১৪৪। মানুষকে প্রভাবিত করার সবচেয়ে ভালো পন্থা হল : তারা যে আপনার কাছে গুরুত্বপূর্ণ তা তাদেরকে অনুভব করানো। - রয় টি বেন্নেট

১৪৫। মস্তিষ্ক ব্যবহার করুন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য; হৃদয় ব্যবহার করুন অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য। - এলিয়ানর রুজভেল্ট

১৪৬। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না। - নেলসন ম্যান্ডেলা

১৪৭। পেছন থেকে নেতৃত্ব দাও, আর অন্যদের চিন্তা করতে দাও যে তারাই সামনে আছে। - নেলসন ম্যান্ডেলা

১৪৮। ব্যক্তিগত খেয়াল বা আবেগ এবং জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যের প্রতি যখন সর্বোচ্চ গুরুত্ব দিবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। - অ্যাডলফ হিটলার

১৪৯। সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় - কিন্তু কখনো হাল ছাড়ে না। - কনরাড হিলটন

১৫০। না শিখিয়া ওস্তাদি করিও না। - শেখ সাদী

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ১২১ থেকে ১৩৫।

১২১। পৃথিবীতে সবার মেধা আছে, সবাই মেধাবী। কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যরে ওপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই চিন্তা করে যাবে। - আলবার্ট আইস্টাইন

১২২। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া। - থেলিস

১২৩। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের অপকর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। - আলবার্ট আইনস্টাইন

১২৪। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। ওরসন ফাউলার স্কয়ার

১২৫। উত্তপ্ত গরম পানি যেমন আলুকে নরম করে তোলে তেমন ডিমকে করে শক্ত। পরিবেশ পরিস্থিতি নয়; বরং আমরা কী দিয়ে তৈরি তাই মুখ্য। - জিগ জিগলার

১২৬। আমার জেনারেশনের সবচেয়ে মহৎ আবিষ্কার হল : মানুষ তার মনোভাব পরিবর্তনের মাধ্যমে তার জীবন পরিবর্তন করতে পারে। - উইলিয়াম জেমস

১২৭। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কী হতে চান এবং কী করতে হবে তা করুন। - এপিসিটাস

১২৮। আপনি যা পারেন তা করুন, যা আছে তাই নিয়ে, যেখানে আছে সেখান থেকে। - থিওডোর রুজভেল্ট

১২৯। ঠিক মনোভাব পোষণের মাধ্যমে নেতিবাচক প্রভাবকে ইতিবাচক করা যায়। - হেন্স শিলাই

১৩০। ৯৯ শতাংশ ব্যর্থতার কারণ হল : যে ব্যক্তি অজুহাত দেওয়াকে অভ্যাসে পরিণত করে। - জর্জ ওয়াশিংটন কার্ভার

১৩১। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। - শেখ সাদী


১৩২। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। - নেলসন ম্যান্ডেলা

১৩৩। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। - নেলসন ম্যান্ডেলা

১৩৪। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। - জন সার্কল

১৩৫। জীবনের প্রতিটি সিড়িতে পা রেখে ওপরে উঠা উচিত, ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। - হুইটিয়ার

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *