আমি কীভাবে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানব?

৭টি সহজ পদ্ধতিতে আপনি একটি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন :

- প্রথমে উক্ত জায়গার ভাষা শিখুন।
- ছুটির দিনে তারা বিনোদনের জন্য কোথায় যায় সেখানে যান, অনুষ্ঠানে যোগ দিন
- নতুন নতুন খাবার খেয়ে দেখুন
- প্রশ্ন করতে ভয় পাবেন না
- জাদুঘর ঘুরে আসুন
- স্থানীয় গান শুনুন
- খোলা মন নিয়ে চলাফেরা করুন

আপনার ব্যক্তিত্বের ধরন কী?

নিচের প্রশ্নগুলো ব্যবহার করুন এবং তালিকা ব্যবহার করে নিজের ব্যক্তিত্বের ধরন নির্ণয় করুন। প্রতিটি বাক্য পড়ে নিজেকে জানার চেষ্টা করুন। হয়তো একটি ধরনের সবকিছুর সাথে আপনার মিলবে না। তবুও চেষ্টা করে যান। পরবর্তী লেখা থাকবে কোনো কোনো ধরনের ব্যক্তিদের কী কী গুণ ও দোষ রয়েছে। এতে করে আপনি আপনার গুণগুলোকে সমৃদ্ধ করতে পারবেন এবং দোষগুলোকে হ্রাস করতে পারবেন।


১। আপনার মনোযোগ কী বাহ্যিক বিষয়াবলির দিকে নিবিষ্ট নাকি অভ্যন্তরীণ বিষয়াবলির দিকে? যদি আপনি :


- অনেক কথা বলেন, বেশি বেশি বাইরে যেতে, ঘোরাফেরা করতে পছন্দ করেন
- দ্রুত পরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতিকে পছন্দ করেন
- অন্যদের সাথে নানা ধরনের বুদ্ধি বা ধারণা নিয়ে আলাপ করতে পছন্দ করেন, যা কিছু চিন্তা করেন তা প্রকাশ করতে পছন্দ করেন
- অন্যদের মনোযোগ নিতে, সকলের মনোযোগ নিজের দিকে টানতে পছন্দ করেন

তাহলে আপনি একজন বহির্মুখী (ব) ব্যক্তি।


অথবা

- একটু আড়ালে থাকেন, নিজের মতো থাকতে পছন্দ করেন
- একটু ধীরেসুস্থে চিন্তা করতে, শান্ত পরিবেশ পছন্দ করেন
- নিজের মাথার ভিতর বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পছন্দ করেন
- সকলের মনোযোগ নিজের দিকে না টেনে সকলকে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন
তাহলে আপনি একজন অন্তর্মুখী (অ) ব্যক্তি।

২। কোন তথ্যকে আপনি কীভাবে গ্রহণ করেন? যদি আপনি :


- বাস্তব বিষয়াবলির দিকে নজর দেন
- একদম তথ্য উপাত্ত ও সংখ্যা কী বলে সেদিকে খেয়াল করেন
- এমন কোন বুদ্ধি বা ধারণা পছন্দ করেন যা কেবল বাস্তবে প্রয়োগযোগ্য
- যেকোনো জিনিসকে নির্দিষ্টভাবে, একদম সোজাসুজিভাবে বর্ণনা করে থাকেন

তাহলে আপনি একজন বাস্তবধর্মী (স) ব্যক্তি।


অথবা

- বিষয়াবলি কেমন হবে বলে কল্পনা করেন
- যেকোনো বিষয়ের সামগ্রিক চিত্রের দিকটি দেখেন, সবকিছু একে অপরের সাথে কীভাবে মিলে যাচ্ছে তা দেখেন
- বিভিন্ন বুদ্ধি বা ধারণা নিয়ে আলাপ করতে পছন্দ করেন
- অলঙ্কার দিয়ে, কাব্যিক উপায়ে কথা বলতে পছন্দ করেন

তাহলে আপনি একজন অন্তর্জ্ঞানমূলক (ন) ব্যক্তি।

৩। আপনি কীভাবে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন? যদি আপনি :


- কোনো আবেগ না দিয়ে কেবল যৌক্তিক বিচারে চিন্তা করেন
- ন্যায়বিচার ও ন্যায্যতাকে মূল্যায়ন করেন
- যেকোনো তর্কের মধ্যে খুুঁত খুঁজে বের করেন
- একদম যুক্তি দিয়ে সবকিছু বর্ণনা করেন

তাহলে আপনি একজন চিন্তাশীল (চ) ব্যক্তি।


অথবা

- আপনার ব্যক্তিগত মূল্যবোধ ও নীতিনৈতিকতার মূল্য দেন এবং আপনার কাজকর্ম অন্যদের ওপর কী রূপ প্রভাব ফেলবে বলে মনে করেন
- সঙ্গতি রক্ষা করেন এবং ক্ষমাশীল হন
- অন্যদের সন্তুষ্ট করেন এবং মানুষের মধ্য থেকে উত্তম গুণাবলিকে খুঁজে বের করে দেখান
- উষ্ণ চরিত্রের এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হন

তাহলে আপনি একজন আবেগপ্রবণ (আ) ব্যক্তি।

৪। আপনি কীভাবে নিজের বাহ্যিক জীবন পরিচালনা করেন? যদি আপনি :


- যেকোনো বিষয়কে একবারে সমাপ্ত করতে আগ্রহী হন
- নিয়মকানুন ও সময়সীমাকে শ্রদ্ধা করা উচিত বলে চিন্তা করেন
- খুঁটিনাটি বিষয় পছন্দ করেন, যেকোনো নির্দেশনার ধাপে ধাপে এগিয়ে যান
- পরিকল্পনা তৈরি করেন, আপনি কীসের মধ্যে পা বাড়াচ্ছেন তার সম্পর্কে জানতে চান

তাহলে আপনি একজন বিচারবিবেচনাধর্মী (র) ব্যক্তি।


অথবা

- যেকোনো বিষয়কে ঝুলিয়ে রাখতে পছন্দ করেন
- নিয়মকানুন ও সময়সীমাকে নমনীয় হিসাবে (মানাও যায়, না মানলেও হয়) দেখেন
- যাত্রাপথে পা বাড়িয়ে দিলেন এবং যেতে যেতে জিনিসগুলোকে উন্নত করবেন এবং পথ খুঁজে বের করবেন
- স্বতঃস্ফূর্তভাব, চমক পছন্দ করেন এবং নতুন নতুন জিনিস মোকাবিলা করতে পছন্দ করেন

তাহলে আপনি একজন উপলব্ধিধর্মী (উ) ব্যক্তি।

ব্যক্তিত্বের ধরন নিয়ে মায়ার্স-ব্রিগস পরীক্ষা

নিজেকে জানার জন্য ব্যক্তিত্বের ধরন অত্যন্ত কার্যকরী। আমি কী, আমি কী রকম,
আমার মানসিকতা কেমন তা জানার জন্য ব্যক্তিত্বের ধরনগুলো আমাদেরকে
আরও সহায়তা করেন বিজ্ঞানী কার্ল জাং এই মানসিক ধরন নিয়ে অনেকদিন
গবেষণা করেন। ১৯২১ সালে তার বই সাইকোলোজিক্যাল টাইপস প্রকাশিত হয়।
পরবর্তীতে মায়ার্স-ব্রিগস (মেয়ে ও মা) অনেক চিন্তাভাবনা করে ব্যক্তিত্বের
ধরনগুলোকে নির্দিষ্ট করতে একটি পরীক্ষার প্রচলন করেন। একে বলা হয়
মায়ার্স-ব্রিগস পরীক্ষা।

তাহলে চলুন আমরা জেনে নেই একজন ব্যক্তির কী কী রকমের ব্যক্তিত্ব
হতে পারে? ব্যক্তিত্বের ধরনকে কিছু সংকেত দিয়ে প্রকাশ করা হয়। এগুলো
নিচে দেখানো হয়েছে। এই সংকেতগুলোর কাজ কী, তা পরে বলছি।

আপনার ব্যক্তিত্ব হতে পারে বহির্মুখী (ব) অথবা অন্তর্মুখী (অ), বাস্তবধর্মী (স)
অথবা অন্তর্জ্ঞানমূলক (ন), চিন্তাশীল (চ) অথবা আবেগপ্রবণ (আ),
বিচারবিবেচনাধর্মী (র) অথবা উপলব্ধিধর্মী (উ)।

বহির্মুখী (ব) অথবা অন্তর্মুখী (অ)



আপনি যদি বন্ধুদের সাথে সময় কাটাতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন,
আপনি যদি মনে করেন আপনার চারপাশে সবসময় কেউ না কেউ
থাকলে আপনার ভালো লাগে, তাহলে আপনি একজন বহির্মুখী (ব)
ব্যক্তি। আর যদি আপনি একা থাকতেই বেশি পছন্দ করেন, লোকজনের
সাথে কম মিশতেই বেশি পছন্দ করেন, তবে আপনি একজন অন্তর্মুখী (অ) ব্যক্তি।

বাস্তবধর্মী (স) অথবা অন্তর্জ্ঞানমূলক (ন)





আপনি একটি সমস্যা সমাধান করার জন্য কীভাবে এগিয়ে যাবেন?
সমস্যা সংক্রান্ত যেসকল তথ্য হাতে আছে কেবল সেগুলোর উপরই
ভরসা করে থাকবেন নাকি সীমিত তথ্যের বাইরে গিয়েও চিন্তা করবেন?
যদি আপনি প্রথম ধারণার সাথে একমত হয়ে থাকেন তাহলে আপনার
ব্যক্তিত্ব হলো বাস্তবধর্মী (স)। আর আপনি যদি দ্বিতীয় ধারণার সাথে
একমত হয়ে থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব হলো অন্তর্জ্ঞানমূলক (ন)।

চিন্তাশীল (চ) অথবা আবেগপ্রবণ (আ)





কোনো সমস্যা সমাধানে আপনি কোনটিকে আগে প্রাধান্য দিয়ে
থাকেন? তথ্য কী বলছে তা, নাকি আপনার মন কী বলছে তা?
নিজেকে একজন বিচারকের আসনে কল্পনা করুন। আপনি এমন
একজনের বিচার করছেন, যাকে তথ্যের ভিত্তিতে দোষী প্রমাণ করা
হয়েছে। কিন্তু আপনি জানেন যে সে দোষী নয়। অথবা দোষী হলেও,
সে আপনার পরিবারের খুব কাছের একজন ব্যক্তি। এক্ষেত্রে আপনি
কীভাবে এগিয়ে যাবেন? যদি আপনি তথ্যকে গুরুত্ব দিয়ে থাকেন,
তাহলে আপনার ব্যক্তিত্ব চিন্তাশীল (চ)। আর যদি মনকে গুরুত্ব
দেন, তাহলে বুঝতে হবে আপনি আবেগপ্রবণ (আ)।

বিচারবিবেচনাধর্মী (র) অথবা উপলব্ধিধর্মী (উ)




খুব সহজ একটি উদাহরণ চিন্তা করুন। কোনো কাজের সময়সীমা
আপনি কীভাবে বিবেচনা করেন? আপনি কী সময়সীমা শেষ হওয়ার
আগেই সুন্দরমতো কাজ শেষ করে ফেলেন? তাহলে আপনি
বিচারবিবেচনাধর্মী (র)। আর যদি আপনি কোনো রকমে সময়সীমার
আগের রাতে কাজ শেষ করে জমা দেওয়ার চিন্তা করেন, তাহলে
আপনার ব্যক্তিত্ব হলো উপলব্ধিধর্মী (উ)।

এগুলো তো হলো আপনার ব্যক্তিত্বের ধরন। এখানে যে চারটি ভাগের
কথা বলা হয়েছে, সেখানে আপনি প্রতিটির যেকোনো একটি ব্যক্তিত্বের
দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ মোট চার জোড়া ব্যক্তিত্বের মধ্য থেকে
যেকোনো চারটি প্রকার নিয়ে আপনার পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ পাবে।
আপনার পূর্ণ ব্যক্তিত্ব হবে নিচের ছবির ১৬ প্রকারের যেকোনো একটি।



তথ্যসূত্র :

১। https://en.m.wikipedia.org/wiki/Myers%E2%80%93Briggs_Type_Indicator

২। https://roar.media/bangla/main/lifestyle/history-of-myers-briggs-test/

৩। http://m.somewhereinblog.net/mobile/blog/Ramim07/30143480

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

The 48 Laws of Power by Robert Greene Bangla by Fazle Rabbi

সূত্র ১: কখনোই আপনার ঊর্ধ্বতনকে ছাপিয়ে যাবেন না (Never outshine the master) সূত্র ২:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *