ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি।
জীবন, ভালোবাসা, আত্মবিশ্বাস, বিনয় ও সৌন্দর্য নিয়ে রুমির চিন্তাভাবনা আজও মানুষকে নতুন করে ভাবতে শেখায়। তাঁর কথায় কখনো খুঁজে পাওয়া যায় মুক্তির পথ, কখনো নিজের ভেতরের শক্তিকে আবিষ্কারের অনুপ্রেরণা। এখানে থাকছে রুমির এমনই ১০টি অসাধারণ উক্তি, যা আপনার জীবন ও চিন্তাভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।
১১। কেন তুমি আটকে আছো নিজের বন্দীশালায়, অথচ দরজা পুরোপুরি খোলা?
১২। নবীরা সব ধরনের দুঃখকষ্ট ভোগ করলেও একে মেনে নেয় এবং বিশ্বাস হারায় না। কারণ পানি কখনও আগুনকে ভয় পায় না।
১৩। তোমার হতাশার কারণ তোমার অহংকার এবং প্রশংসা করতে না পারা।
১৪। গতকাল আমি ছিলাম চতুর, তাই আমি দুনিয়া বদলাতে চাইতাম। আর আজ আমি জ্ঞানী, কারণ আমি নিজেকে বদলাতে চাই।
১৫। যা কিছু সুন্দর, পরিমিত এবং চমৎকার করে গড়ে তোলা হয়েছে, তা তৈরি করা হয়েছে মূলত যে চোখদ্বয় এগুলোকে দেখতে পারে।
১৬। তাদেরকে এড়িয়ে চলো যারা তোমাকে ভয় দেখায় এবং দুঃখ দেয়। যা কিছু তোমাকে অসুস্থ করে তোলে, ক্ষয় করে তা থেকে মুখ ফিরিয়ে নাও।
১৭। তোমার হৃদয়ে এক বাতি রয়েছে, যা উজ্জ্বল আলোয় জ্বলে উঠতে প্রস্তুত। তোমার আত্মার মাঝে এক ধরনের শূন্যতা রয়েছে, যা পূর্ণ হতে চায়। তুমি নিশ্চয়ই তা অনুভব করো, করো না?
১৮। কথা তো অজুহাত মাত্র। আত্মার বন্ধনই একজন মানুষকে আরেকজনের দিকে টানে।
১৯। বিদায় তো শুধু তাদের জন্য যারা কেবল চোখের দেখায় ভালোবাসে। আর যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের কাছে বিচ্ছেদ বলতে কিছু নেই।
২০। পৃথিবীর সব সুন্দর, মনোরম ও মাধুর্যময় সৃষ্টি তাদের জন্যই, যারা সৌন্দর্য দেখার জন্য নিজের চোখকে তৈরি করেছে।

