জীবনের কঠিন সত্য! - এরকম ১০টি উক্তি

 ১১। জীবন খুব ছোট। তাই টক্সিক লোকজনের সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করো না। - অ্যালেক্স অব্রে


১২। এমন লোককে কখনো বিশ্বাস করো না যে সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। - জন চার্টন কলিন্স


১৩। একটি স্বাস্থ্যকর সম্পর্ক হচ্ছে যেখানে দুইজন স্বাধীনচেতা মানুষ একে অপরকে সর্বোত্তম হয়ে উঠতে সাহায্য করে। - লুইস হাউস


১৪। যদি তুমি ভুল সিদ্ধান্ত নিতে চাও, তবে সবাইকে জিজ্ঞেস করো। - নাভাল রাভিকান্ত। নাভাল রাভিকান্তের বই বাংলায় পড়তে ক্লিক করুন: https://boitoi.com.bd/book/7937/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AB-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4


১৫। যদি তুমি বিদায় জানানোর মতো সাহসী হও, তবে জীবন তোমাকে নতুন এক সুযোগ দিয়ে অভিনন্দিত করবে। - পাওলো কোয়েলহো


১৬। বেশিরভাগ মানুষ আসলে তোমার ব্যাপারে চিন্তাই করে না। - সাহিল ব্লুম


১৭। যদি একজন মানুষ অন্যদের চেয়ে বেশি জানে তবে সে একাকী হয়ে পড়ে। - কার্ল গুস্তাভ ইয়ুং


১৮। ডাক্তাররা তোমাকে স্বাস্থ্যবান বানাবে না।

পুষ্টিবিদরা তোমাকে তন্বী দেহ দিবে না।

শিক্ষকরা তোমাকে স্মার্ট করতে পারবে না।

গুরুরা তোমাকে শান্তি দিতে পারবে না।

মেন্টররা তোমাকে ধনী করতে পারবে না।

ট্রেইনাররা তোমাকে সুদক্ষ করতে পারবে না।

অবশেষে, তোমার দায়িত্ব তোমার নিজের কাঁধেই তুলে নিতে হবে।

তুমি নিজেই নিজের রক্ষাকর্তা। - নাভাল রাভিকান্ত



ছবিসূত্র: দি আলমানাক অফ নাভাল রাভিকান্ত। মূল: এরিক জর্জেনসন। অনুবাদ: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২৩।


১৯। নিজের চোখ খোলো। নিজের ভেতরে তাকাও। ‍তুমি কি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট? - বব মারর্লে


২০। জীবনকে কখনো খুব বেশি সিরিয়াসলি নিবে না। কারণ কেউ কখনো এখান থেকে জীবিত বের হতে পারেনি। - সিডনি জে. হ্যারিস


২১। জীবন শুধু একবারই পাওয়া যায়। যদি তুমি এই জীবনকেই সঠিকভাবে যাপন করতে পারো, তবে একবারই যথেষ্ট। - মায়ে ওয়েস্ট


তথ্যসূত্র: 100 Harsh Truths of Life. Library Mindset. 2023.

- - পূর্বে প্রকাশিত সাফল্য ব্লগ - https://saphollo.blogspot.com/2024/05/blog-post_8.html

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *