মহৎ মানুষের জীবনী অধ্যয়ন করুন


অতীত এবং বর্তমানের বিখ্যাত নেতাদের সম্পর্কে অধ্যয়ন নেতৃত্বের গুণাবলি উন্নয়নের জন্য একটি দ্রুততম ও নিশ্চিত প্রক্রিয়া। কোন বিষয়গুলো উপযুক্ত নেতৃত্ব গঠন করে সেই ব্যাপারে আপনি যত অধ্যয়ন করবেন, আপনি ততই অনুরূপ গুণ এবং আচরণ নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন। সেই গুণ এবং আচরণগুলো পরবর্তীতে আপনার কাজ ও ফলাফলের মধ্যে প্রতিফলিত হবে।

আব্রাহাম লিংকন লেখেন, ‘কিছু লোকের সফলতা প্রমাণ করে যে অন্যরাও একইভাবে সফল হতে পারবে।’ বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলও এ ব্যাপারে একমত হয়ে লেখেন, ‘যেকোন সমস্যার বিপরীতে কিছু একটা করা সম্ভব। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অন্যরা ইতোমধ্যেই এর সমাধান করে দেখিয়েছে।’

আপনি যেসব পুরুষ ও নারী নেতাদের প্রশংসা করেন, তাদের ব্যাপারে চিন্তা করুন এবং তারপর কীভাবে আপনি তাদের অনুকরণ করতেন সেই ব্যাপারে চিন্তা করতে শুরু করুন। চিন্তা করুন আপনি কীভাবে তাদের মতো হতে পারেন এবং আশ্চর্যজনক হলেও সত্য যে, উপযুক্ত সময় পর আপনি আসলেই তাদের গুণাবলি নিজের মধ্যে ধারণ করতে শুরু করবেন এবং নিজেই একজন নেতা হয়ে যাবেন।

আরও পড়ুন: সুযোগ তৈরি করতে হলে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে

তথ্যসূত্র: লিডারশিপ, ব্রায়ান ট্রেসি, অনুবাদ ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৭।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *