যেকোনো মূল্যে ইতিবাচক মনোভাব বজায় রাখুন

সাফল্যের জন্য একটি ভালো মনোভাব খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো মনোভাবই নির্ধারণ করে দেয় যে আপনি কতদূর যেতে সক্ষম। আপনার আশেপাশের মানুষের ইতিবাচক মনোভাবের গুরুত্বকেও ভুলবেন না। আপনি যখন অন্যদের সাথে ভ্রমণে যাবেন, তখন দলের মধ্যে সবচেয়ে কম গতিসম্পন্ন ব্যক্তি যেভাবে যেতে পারে আপনি সেভাবেই যেতে পারবেন। আবার দলের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি যতদূর যেতে পারে আপনি ততদূরই যেতে পারবেন। একটি দলকে সাথে নিয়ে যাওয়ার এই হচ্ছে অন্যতম শর্ত। নেতিবাচক মনোভাব সম্পন্ন লোকজনকে নিয়ে চলা মানে আপনার পায়ে শিকল বাঁধা বল নিয়ে চলা।


আপনি হয়তো কিছু সময়ের জন্য দৌড়াতে পারবেন, কিন্তু খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আর এ কথা তো নিশ্চিত যে আপনি যত দ্রুত দৌড়াতে চান, তত দ্রুত কোনোদিনই দৌড়াতে পারবেন না।

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *