গেট স্মার্ট বইয়ের পর্যালোচনা

 গেট স্মার্ট বইয়ের পর্যালোচনা:


বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা কীভাবে চিন্তা করে এবং তাদের কাজ করার রহস্যগুলো কী?-আপনি যদি তা আবিষ্কার করতে চান তবে এখনই পড়ুন সাকসেস এক্সপার্ট ব্রায়ান ট্রেসির বই গেট স্মার্ট।

আজকের বিশ্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এ জগতে আপনাকে এগিয়ে যেতে হলে স্মার্ট হতে হবে। কিন্তু গড়পড়তা ব্যক্তিরা তাদের মানসিক ক্ষমতার মাত্র ২ ভাগ ব্যবহার করে। বাকি ৯৮ ভাগই অপচয় হয় বলতে পারেন। আমরা যদি শিখতে পারি আমাদের মস্তিষ্ক কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, তবেই আমরা আমাদের সম্ভাবনাকে পূর্ণরূপে বিকশিত করতে পারব। যেমনটা সফল ব্যক্তিরা করে থাকেন।

গেট স্মার্ট বইটি বিশ্বের সাকসেস এক্সপার্টদের দ্বারা প্রশংসিত হয়েছে। এখানে ব্রায়ান ট্রেসি খুব সহজ এবং কার্যকর সব সূত্র তুলে ধরেছেন। এসব সূত্র ও পদ্ধতি আমাদের স্বাভাবিক চিন্তাধারাকে কাজে লাগিয়ে অসাধারণ ফলাফল অর্জনে সহায়তা করবে। এটা অনেকটা কোয়ান্টাম লাফের মতো। আমরা অল্প সময়ে আমাদের জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারব। ব্রায়ান এখানে প্রমাণিত সব উপায় এবং কলাকৌশল তুলে ধরেছেন। এ এক অপরিহার্য সাফল্য গাইড। এখান থেকে আপনি শিখবেন:

-- আপনার মস্তিষ্ককে এমনভাবে চিন্তা করতে প্রশিক্ষিত করবেন যাতে করে তা অসাধারণ সব ফলাফল তৈরি করতে পারে

-- যেকোন পরিস্থিতিতে সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্রগুলোকে চিনতে পারবেন

-- আপনাকে পেছনে আটকে রেখেছে এমন সব নেতিবাচক চিন্তা ও বাধাগুলো ধরতে পারবেন এবং সেগুলোর সমাধান করে এগিয়ে যেতে পারবেন

-- পরিকল্পনা, উদ্যোম এবং অধিক নির্ভুলতার সাথে দ্রুত গতিতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন


আপনি কি আপনার বিক্রয় বাড়াতে চান, চান সৃজনশীলতা বৃদ্ধি করতে বা জীবনের অপ্রত্যাশিত পরিবর্তনগুলোকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে? তাহলে আপনাকে আরও স্মার্ট হতে হবে। আপনি যদি সেসব ফলাফল পেতে চান যা সফল ব্যক্তিরা পেয়েছে, তবে আজই পড়ুন গেট স্মার্ট এবং নিজের মানসিক শক্তিকে পুরোপুরি নিজের বিকাশে কাজে লাগান।

বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *