আপনার চাকরি সম্বন্ধে আপনি কি পছন্দ করেন না ইহা সম্বন্ধে অভিযোগ করার পরিবর্তে প্রশংসা করতে আরম্ভ করুন যে আপনি কি পছন্দ করেন এবং দেখবেন কত দ্রুতভাবে ইহার অগ্রগতি হয়।


যেকোন চাকরি হতে ভুল খুঁজে বের করা বেশ সহজ। যাহাই হোক, আপনার পেশা বা ব্যবসা, সেখানে সর্বদাই কিছু অপ্রীতিকর এবং জাগতিক (সংসারিক) কাজগুলো থাকবে যেগুলো আপনার উচিত উপেক্ষা করা। আপনি যে জিনিসগুলো অপছন্দ করেন সেগুলোকে আপনার চিন্তার উপর কর্তৃত্ব করতে দেওয়ার অনুমতি দেওয়া আরও সহজ এবং আপনার জন্য এই ব্যাপারটা দেখিয়াও না দেখা যে আপনার কাজ সম্বন্ধীয় অপছন্দের জিনিসগুলো প্রকৃতপক্ষে একটি খুবই ছোট শতাংশ সম্পূর্ণ কাজের।

ইহাকে একটি নির্দিষ্ট বিষয় করে তুলুন যে আপনার প্রত্যেক দিনের কাজের মধ্যে ভালো কিছু খুঁজে বের করবেন। ইহা কোন বড়, গুরুত্বপূর্ণ ঘটনা হওয়ার দরকার নেই; সহজভাবে শুধু আনন্দ খুঁজে নিন একটি বিশেষ কিছুতে যা ভালোভাবেই চলবে। তারপর, দিনের শেষে কাজটিকে বিরক্ত হয়ে দেখার পরিবর্তে, আপনি প্রকৃতপক্ষে নিজেকে কাজের প্রতি সামনে যেতে দেখবেন।

একটি চাকরিতে সাফল্য অর্জনের জন্য কাজের মধ্যে ভালো কিছু খুঁজে বের করতে হবে এবং এই ব্যাপারগুলো নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। একইভাবে আমাদের জীবনে ব্যক্তিগত উন্নয়ন করতে হলে আমাদের প্রতিদিনকার জীবনের মধ্যে ভালো কিছু খুঁজে বের করতে হবে। একজন যখন তার নিজের জীবনের ভালো এবং ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করে তখন তিনি নিজের জীবনকে আরও সুন্দরভাবে গঠন করার প্রথম পদক্ষেপ নেয়।

আমাদের জীবন প্রকৃতপক্ষে অনেক সুন্দর এবং আমাদের জীবনে অনেক ইতিবাচক এবং সুবিধাজনক দিকগুলো রয়েছে যেগুলোর প্রতি আমরা দৃষ্টি দিলে এগুলো আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে। যদিও আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে এবং প্রতিদিনকার অনেক ঘটনার কারণে আমরা বিরক্ত তবুও যদি আমরা চেষ্টা করি এবং ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেই তবে আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে।

জীবনকে আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত গবেষণা করতে হবে। ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে এই গবেষণা, ইতিবাচক দিকগুলোর দিকে নজর দেওয়ার প্রতি আহ্বান। এইভাবেই কাজে এগিয়ে যেতে হয়, সাফল্যমণ্ডিত হতে হলে সাফল্যমণ্ডিত চরিত্রগুলোর বিশ্লেষণ করতে হয় এবং ইতিবাচক গুণগুলো অর্জন করতে হয়। তাই ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে গুণগুলো জানতে এবং নিজের জীবনে প্রয়োগ করতে সদা চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সাফল্য অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত অধ্যবসায় পালন করতে হবে। শেষ করছি চে গুয়েবারের একটি অমোচনীয় বাক্য দিয়ে। “বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো।” – চে গুয়েবার

তথ্য সহযোগিতায়ঃ নেপোলিয়ন হিল ফাউন্ডেশন

লেখক পরিচিতি

ফজলে রাব্বি লেখক | অনুবাদক | প্রকাশক ফজলে রাব্বি একজন লেখক, অনুবাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনা, সম্পাদনা, অনুবাদ এবং জ্ঞানভিত্তিক লেখালেখির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত উন্নয়ন, সাফল্য, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি ও দর্শন তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ নন-ফিকশন ও আত্ম-উন্নয়নমূলক বই বাংলাভাষী পাঠকদের কাছে সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, সঠিক জ্ঞান ও চিন্তার পরিবর্তন মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। *ঠিক ধারণা* ব্লগের মাধ্যমে তিনি বই থেকে পাওয়া শিক্ষা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, নতুন চিন্তা ও কার্যকর ধারণা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে চান। তাঁর উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়; বরং মানুষকে জানতে, ভাবতে এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা। তাঁর বিশ্বাস—সঠিক ধারণা বদলে দিতে পারে জীবনের গতিপথ।

Featured Post

সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always take the credit)

ছবিসূত্র: চ্যাট জিপিটি এআই দিয়ে তৈরি। সূত্র ৭: অন্যকে দিয়ে কাজ করান, কিন্তু নিজে কৃতিত্ব নিন (Get others to do the work for you, but always ...

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *